চাঁপদানী পৌর সভার পলতা ঘাটে জগদ্ধাত্রী মাতার মন্দিরে পালিত হচ্ছে সম্প্রতির জগদ্ধাত্রী পূজা:-

 চাঁপদানী পৌর সভার

 পলতা ঘাটে 

জগদ্ধাত্রী মাতার 

মন্দিরে পালিত হচ্ছে 

সম্প্রতির জগদ্ধাত্রী পূজা:-


পুলক চক্রবর্তী , কোন্নগর,২৯ অক্টোবর:- চাপদানী পৌর সভার পলতা ঘাটে জগদ্ধাত্রী মাতার মন্দিরে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা। ধর্ম যে যার উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বিভিন্ন ধরনের পৌরসভার পলতা ঘাটে জগদ্ধাত্রী পুজোয় সামিল হন। হিন্দি ভাষাভাষীদের সর্বশ্রেষ্ঠ উৎসব সূর্য দেবতার ছট পূজা হলেও এই জগদ্ধাত্রী পূজার উৎসব ও ধনী দরিদ্র সকলেই সমবেত হয়। যারা দরিদ্র এবং দুঃস্থ মানুষ তাদের অনেকেই হয়তো বস্ত্র কিনতে পারেনি তাদের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চাঁপদানী পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রার উদ্যোগে চাঁপদানী পৌরসভার পলতা ঘাটে দুঃস্থ মানুষদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। এই জগদ্ধাত্রী পুজোয় ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রীমতি শর্মিষ্ঠা মিশ্রা মহিলা সমিতির কর্মীদের সাথে নিয়ে পূজার আয়োজন করেন। এই পূজার সাথে যুক্ত আছেন স্থানীয় সংসদ কল্যাণ ব্যানার্জি, স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরাজ কুমার গুপ্তা, কাউন্সিলর জিতেন্দর সিং বিশিষ্ট সমাজ সেবক রাজু জ্যাসওয়াল, সমাজসেবক রাহুল রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য মুসলমান ধর্মাবলম্বীদের ঈদ উৎসবে ও পৌরপ্রধান সুরেশ মিশ্রা বস্ত্র বিতরণ করেন। পৌরপ্রধান সুরেশ মিশ্রা বলেন জগদ্ধাত্রী পুজোয় বিল কেটে কারো কাছ থেকে চাঁদা নেওয়া হয় না স্বেচ্ছায় সবাই দান করে যান এই মায়ের কাছে। আমাদের কাউন্সিলররা সবাই নিজের থেকে জগদ্ধাত্রী মায়ের পূজার দান দিয়ে যান।বেনারসিতে সাঁজিয়ে তোলা হয় মাকে। কয়েকশত শাড়ি পড়েন তিনি, এই বছরেও ঘটেনি তার ব্যতিক্রম। পৌর প্রধান সুরেশ মিশ্রা বলেন প্রতি বছরই চতুর্থী পঞ্চমীর দিন মাকে কাপড় পরানো হয়। তা বছরের বিশেষ সময় দান করে দেওয়া হয়। এছাড়াও মায়ের পরনের বেনারসি কোন গরীব মেয়ের বিয়েতে দান করে দেওয়া হয়। চাঁপদানী পলতা ঘাটে পূজা দেখার জন্য কয়েক হাজার মানুষের ভিড় জমে যায় মন্দির প্রাঙ্গণে। চাঁপদানী পৌরসভায় হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে পুজোর সময় কিছু জোগাড় করেন প্রত্যেক বছর দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে জগদ্ধাত্রী পূজার আনন্দে মেতে ওঠেন। এই সম্প্রতির জগদ্ধাত্রী পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে উপস্থিত হন।








 



style="text-align: justify;">




মন্তব্যসমূহ