পোস্টগুলি

ভগত সিং : বিপ্লবের জন্য চিরকালের সফটওয়্যার

ছবি
 ভগত সিং : বিপ্লবের জন্য  চিরকালের সফটওয়্যার অয়ন মুখোপাধ্যায়  ভারতের স্বাধীনতার ইতিহাসে কিছু নাম আছে, যেগুলো কেবল ইতিহাসের পাতায় লেখা নেই—বরং এক অদৃশ্য বিদ্যুতের মতো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। ভগৎ সিং সেই নামগুলির মধ্যে অন্যতম। আমরা তাঁকে শহীদ বলি, বীর বলি, দেশপ্রেমিক বলি। কিন্তু সত্যি বলতে গেলে এই অভিধাগুলো তাঁকে ধরতে পারে না। ভগৎ সিং ছিলেন এক চিরকালীন আপডেট—এক সফটওয়্যার—যা ইনস্টল হলেই যে-কোনো যুগে বিদ্রোহ, ন্যায় আর স্বাধীনতার জন্য চেতনা জ্বলে ওঠে। আজকের ভাষায় বললে, বিপ্লব কোনো অ্যাপ নয়, যেটা ডাউনলোড করলেই মুহূর্তে কাজ করে। বিপ্লব হলো এক সফটওয়্যার—যার কোড লেখার জন্য লাগে যুক্তি, সাহস আর দৃষ্টিভঙ্গি। আর ভগৎ সিং সেই কোডারের নাম, যিনি ইতিহাসের হার্ডওয়্যারে চিরকালীন প্রোগ্রাম চালু করেছিলেন। সংসদে বোমা, কিন্তু প্রতীকের ভাষায় ১৯২৯ সালের ৮ই এপ্রিল, দিল্লির কেন্দ্রীয় আইনসভায় যে বোমা নিক্ষেপ করেছিলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত, তা নিছক বিস্ফোরণ ছিল না। সেটা ছিল এক প্রতীকী কর্মসূচি। তাঁরা নিজেরাই বোমার পর ধরা দিলেন পুলিশের হাতে। এর উদ্দেশ্য ছিল পরিষ্কার—“To m...

মহা ষষ্ঠীর পূজা চর্চা

ছবি
শুভ্রজ্যোতি মজুমদার 🔴 আজকের পূজার সাতকাহন চর্চা শুরু করবো আমার সাংবাদিক বন্ধুর দেওয়া কোন্নগরের বৃদ্ধাশ্রমের পূজো দিয়ে।  কোন্নগর কানাইপুরের বৃদ্ধাশ্রমের দুর্গোৎসব 🔴 আমার বন্ধু কোন্নগরের পুলক চক্রবর্তী লিখছেন, সুস্থ জীবন যতদিন বেঁচে থাকা মনে কিঞ্চিৎ আনন্দ নিয়ে বেঁচে থাকা এটাই অভিলাস এই মানসিকতা নিয়েই কোন্নগরে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাশাই রায় পাড়ায় আরতী প্রিন্সেস নেস্ট বৃদ্ধাশ্রমে দুর্গাপুজো আয়োজন হয়েছে। প্রতিবছর নির্দিষ্ট নিয়ম মেনে মা দুর্গার পূজা হয়ে আসছে। বর্তমান সময়ে বাবা-মায়েরা একরকম ছেলেমেয়েদের কাছে বোঝা। তাদের আজ অনেকেরই শেষ বয়সে ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। রায়পাড়া বৃদ্ধাশ্রমের সদস্যরা প্রতিমা নিতে আসেন কুমোর বাড়ি থেকে শুক্রবার বিকালে। পূজোর আয়োজন সহ প্রতিমা মৃৎশিল্পীর কাছ থেকে তারাই মন্ডপে নিয়ে যায়। প্রতিবছর বৃদ্ধাশ্রমে সদস্যরা পিকআপ ভ্যানে নিয়ে আসেন প্রতিমা নিতে। প্রায় ৬০ জন সদস্য রয়েছেন তাদের কমিটিতে। এই বছর ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন মিতালি রায়,আরতী প্রিন্সেস নেস্ট বৃদ্ধাশ্রমে পুজোর একাধিক বৈশিষ্ট্য রয়েছে। এই পুজোর আয়োজন থেকে শুরু করে সমস্ত ...

দুঃস্থ ছাত্র ছাত্রীদের হাতে বস্ত্র তুলে দিলো ইস্পাত সংঘ

ছবি
দুঃস্থ ছাত্র ছাত্রীদের হাতে  বস্ত্র তুলে দিলো ইস্পাত সংঘ                                   ইস্পাত সংঘের বস্ত্র বিতরণ  ভারতের কণ্ঠ ব্যুরো : চন্দননগর ইস্পাত সংঘের অবৈতনিক শিক্ষাকেন্দ্রে ছাত্র /ছাত্রীদের নতুন বস্ত্র প্রদান করলো ইস্পাত সংঘ। সংঘের পক্ষে উদ্যোক্তারা উপহার তুলে দেন। এদিন ৪২ জন ছাত্রছাত্রীর হাতে নতুন বস্ত্র তুলে দেন। সংঘের পক্ষে সুশান্ত সিংহ বলেন সারা বছর আমরা আর্থিক ভাবে পশ্চাৎপদ ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করি। কিন্তু সব মানুষের কিছু জরুরী চাহিদা থাকে। যেমন বস্ত্র আমরা সেই চাহিদা কে কিছুটা পূরণ করার চেষ্টা করেছি মাত্র। পূজোর সময় আনন্দ যাতে সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেই ভাবনা থেকে ক্ষুদ্র একটা প্রয়াস বলতে পারেন।

মা দুর্গার বোধন ও মফঃস্বলের পূজা চর্চা

ছবি
   মা দুর্গার বোধন ও  মফঃস্বলের পূজা চর্চা শুভ্রজ্যোতি মজুমদার 🔴 দূর্গা পূজার সম্পর্কে আমার চিরকাল একটা শিশু সুলভ ভালোবাসা ছিলো এখনো তার কিঞ্চিৎ অবশিষ্ট রয়েছে। এখন অবশ্য সেই টিনের বন্দুক আর পিচ বোর্ডের বাক্সে ভরা লাল ক্যাপ বারুদের গন্ধ চট পট শব্দের উচ্ছাস নেই। শৈশব আর নেই মাথাভরা চুল গিয়ে প্রশস্ত টাক। কিন্তু পূজার উচ্ছাস আজও অমলিন। ছেলেবেলা থেকেই বনেদি বাড়ির দুর্গাপূজা থেকে থিম সব পূজোর প্রতি আমার আগ্রহ প্রবল। আজ পঞ্চমীর শুভ লগ্নে তার কিছু অংশ পরিবেশন করবো।  🔴  পঞ্চমী তে আমার সাথে তার পূজোর অনুভূতি শেয়ার করেছেন হিন্দি ভারত পত্রিকার সাংবাদিক আমার বন্ধু শ্রী পুলক চক্রবর্তী। কোন্নগরে তার বাড়ির কাছের ঘোষাল বাড়ির দুর্গাপূজার কিছু ছবি ও ধারাবাহিক তথ্য তুলে ধরেছেন আজ সেটা দিয়েই আমাদের শারদ চর্চা শুরু করবো।  কোন্নগর ঘোষাল বাড়ি র ঠাকুরদলান ও বাড়ির দূর্গা প্রতিমা  🔴পুলক চক্রবর্তী : গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কে ঘিরে প্রতিবছরের মতো এ বছরও বনেদি বাড়ির পুজোগুলোতে রীতি নীতি মেনে পুজোর আয়োজন চলছে। হুগলি জেলার মধ্যে অন্যতম বনেদি জমিদার বাড়ির পূ...

রামমোহন থেকে রাইট টু ইনফরমেশন : প্রশ্নের ভেতরেই স্বাধীনতা

ছবি
রামমোহন থেকে  রাইট টু ইনফরমেশন :  প্রশ্নের ভেতরেই স্বাধীনতা অয়ন মুখোপাধ্যায়  রামমোহন রায়কে আমরা যতই ভক্তিভরে স্মরণ করি না কেন, তিনি আসলে ছিলেন একেবারে অস্বস্তিকর মানুষ। কারণ তিনি প্রশ্ন করতে জানতেন। সমাজ যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, তখন তিনি এসে বললেন—“বিধবাকে কেন পুড়তে হবে?” সমাজ যখন ভেবেছিল, মেয়েদের শিক্ষার দরকার নেই, তখন তিনি বললেন—“মেয়ে মানুষ, ওদেরও মাথা আছে।” একে তখনকার গোঁড়ারা দেখলেন ভয়ঙ্কর ধাক্কা হিসেবে। প্রশ্ন মানেই আসল সমস্যা। অন্ধকারে সবাই ভালো ঘুমোয়, আলো জ্বলে উঠলেই চোখে ঝাঁঝ ধরে। আজ যখন 2025 এ আমরা নিজেদের গর্ব করে বলি—আমরা গণতান্ত্রিক নাগরিক। কিন্তু এই নাগরিকের পরিচয়টাই আসলে তৈরি হয় প্রশ্ন করার ভেতর দিয়ে। আর সেই প্রশ্ন করার আইনগত অধিকার আমাদের দিয়েছে Right to Information। নাম শুনলেই অনেকে কুঁকড়ে যান। কারণ RTI মানে তো সরকারকে, আমলাকে, নেতাকে, ঠিকাদারকে, দপ্তরকে জবাব দিতে হবে। অথচ তাঁরা তো অভ্যস্ত প্রশ্ন করতে, উত্তর দিতে নয়। ফলে RTI-র আবেদন পড়লে অনেক দপ্তরের অবস্থা হয় ঠিক যেমন রামমোহনের বক্তৃতা শুনে পাড়ার গোঁড়াদের হতো—মুখ গম্ভীর, ভুরু কুঁচকানো, ঠোঁট থেকে ভাঁটার ...

ভাঙবে তবু মচকাবে না ইসরায়েল প্যালেষ্টাইন রাষ্ট্র ঘোষণা গলায় ধারালো অস্ত্র রাখার মতো : নেতানিয়াহু

ছবি
ভাঙবে তবু মচকাবে না  ইসরায়েল  প্যালেষ্টাইন রাষ্ট্র ঘোষণা  গলায় ধারালো অস্ত্র রাখার  মতো : নেতানিয়াহু ভারতের কণ্ঠ ব্যুরো  :  ভাঙবে তবু মচকাবে না ইসরায়েল। শুক্রবার জাতিপূঞ্জে ভাষণ দিতে গিয়ে প্যালেষ্টাইন কে রাষ্ট্রের স্বীকৃতি কে ইসরায়েলের জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন "আমরা আপনাদের একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র নামের ধারালো অস্ত্র আমাদের গলায় বিধিয়ে দিতে দেবোনা। তিনি প্যালেষ্টাইনে গণহত্যাকে সন্ত্রাসবাদী দমন হিসেবে দেখিয়ে গণহত্যার দাবীকে উড়িয়ে দিয়েছেন কার্যত। ইয়োরোপে ইসরায়েলের বিপক্ষে আন্দোলন তীব্র হয়েছে। একপ্রস্থ ইয়োরোপের মানুষ প্যালেষ্টাইনের পক্ষে দাঁড়িয়েছেন। সেটাকেই নাম না করে ধিক্কার জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু।

অবশেষে গ্রেফতার হলেন সোনম ওয়াংচুক

ছবি
অবশেষে গ্রেফতার হলেন  সোনম ওয়াংচুক ভারতের কণ্ঠ ব্যুরো : গ্রেফতার হলেন আবহাওয়া ও পরিবেশ আন্দোলনের নেতা লাদাখের সোনম ওয়াংচুক। তার বিরুদ্ধে অভিযোগ ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফশিল অনুযায়ী লাদাখ কে রাজ্যের মর্যাদা দেওয়া হোক। তার নামে অভিযোগ প্রতিবাদের নাম করে তিনি লাদাখে হিংসা ছড়িয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে লাদাখের ডিজিপি এস ডি জামওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সোনম ওয়াংচুক কে লেহ থেকে গ্রেফতার করেন। আজ ভারতীয় সময় দুপুর ২:০০ য় সোনম ওয়াংচুক র একটি প্রেস কনফারেন্স করার কথা ছিলো। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। লাদাখ কে রাজ্যের মর্যাদা দিতে হবে এই নিয়ে গৃহ মন্ত্রকের ওপর চাপ বাড়াতে ওয়াংচুক ও তার পরিচিত রা ১৫ দিন ধরে অনশন করছিলেন। ঠিক পনের তম দিনে লাদাখে হিংসা ছড়ায়। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা বলেছেন ওয়াংচুকের গ্রেফতারি হতাশাজনক।