অবশেষে গ্রেফতার হলেন সোনম ওয়াংচুক
অবশেষে গ্রেফতার হলেন
সোনম ওয়াংচুক
ভারতের কণ্ঠ ব্যুরো : গ্রেফতার হলেন আবহাওয়া ও পরিবেশ আন্দোলনের নেতা লাদাখের সোনম ওয়াংচুক। তার বিরুদ্ধে অভিযোগ ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফশিল অনুযায়ী লাদাখ কে রাজ্যের মর্যাদা দেওয়া হোক। তার নামে অভিযোগ প্রতিবাদের নাম করে তিনি লাদাখে হিংসা ছড়িয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে লাদাখের ডিজিপি এস ডি জামওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সোনম ওয়াংচুক কে লেহ থেকে গ্রেফতার করেন। আজ ভারতীয় সময় দুপুর ২:০০ য় সোনম ওয়াংচুক র একটি প্রেস কনফারেন্স করার কথা ছিলো। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। লাদাখ কে রাজ্যের মর্যাদা দিতে হবে এই নিয়ে গৃহ মন্ত্রকের ওপর চাপ বাড়াতে ওয়াংচুক ও তার পরিচিত রা ১৫ দিন ধরে অনশন করছিলেন। ঠিক পনের তম দিনে লাদাখে হিংসা ছড়ায়। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা বলেছেন ওয়াংচুকের গ্রেফতারি হতাশাজনক।
এই রকম বিজ্ঞাপন দিতে
যোগাযোগ করতে পারেন
১ মাসের বিজ্ঞাপন খরচ
মাত্র ৩০০ টাকা
style="text-align: justify;">







মন্তব্যসমূহ