এশিয়া প্যাসেফিক যোগা প্রতিযোগিতায় সোনা পেলেন মহাবীর যোগ পিঠের সন্ধ্যা বিস্বাস সরকার
এশিয়া প্যাসেফিক যোগা প্রতিযোগিতায় সোনা পেলেন মহাবীর যোগ পিঠের সন্ধ্যা বিস্বাস সরকার ভারতের কণ্ঠ ব্যুরো : 3RD UYSF ASIA PACIFIC 2025 আজ অনুষ্ঠিত হলো মালয়েশিয়ায়। মহাবীর যোগ পিঠের স্টুডেন্ট সন্ধ্যা বিশ্বাস সরকার। ১৩ টি দেশ কে হারিয়ে ট্র্যাডিশনাল ক্যাটাগরি এবং মমস্ ক্যাটাগরি দুটিতেই প্রথম স্থান অধিকার করেছেন। এবং স্বর্ণ পদক (গোল্ড মেডেল) জয় করেছেন। সন্ধ্যা বিশ্বাস সরকারের বয়স এখন ৪৮। আবার প্রমাণিত হয়েছে যোগা য় বয়স কেবল একটি সংখ্যা মাত্র। মহাবীর যোগপিঠের কর্ণধার চৈতালি নন্দী বিশ্বাস জানিয়েছেন- "সন্ধ্যা কাকিমা বিদেশের মাটিতে লড়ে আমাদের দেশের এবং মহাবীর যোগ পিঠের নাম উজ্জ্বল করেছেন। এটা আমাদের কাছে খুব গর্বের মুহূর্ত। অনেক অনেক অভিনন্দন কাকিমাকে।