পেহেলগাম হামলায় জড়িয়ে দেবার ভয় দেখিয়ে ৪৪ লক্ষ টাকা সাইবার জালিয়াতি
পেহেলগাম হামলায়
জড়িয়ে দেবার ভয় দেখিয়ে
৪৪ লক্ষ টাকা সাইবার
জালিয়াতি
ভারতের কণ্ঠ ব্যুরো : টাকা দে! নাহলে পেহেলগাম হামলার সাথে জড়িয়ে দেবো। এই বলে ডিজিটাল অ্যারেস্টের নাম করে ৪৪ লক্ষ্য টাকা হাতালো প্রতারকরা। নয়ডার সরলা দেবী বয়স আনুমানিক ৪১ তার সাথে এয়ারটেলের টেলি কলার নেহা নামে একটি মেয়ে যোগাযোগ করে। নেহা জানায় সরলা দেবীর ফোন নং মুম্বাই র বাইকুলায় জুয়া ও ব্ল্যাকমেইল করতে ব্যবহার হচ্ছে। এর জন্য পুলিশ ক্লিয়ারেন্সের দরকার। পরে সিনিয়র পুলিশ অফিসার মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের নাম করে ফোন করে মহিলাকে। এবং জানায় তার মোবাইল নং থেকে জানা গিয়েছে তার একাউন্ট থেকে টাকা হাওয়ালা, অনলাইন জুয়া, ও পেহেলগাম সন্ত্রাসবাদী হামলায় ব্যাবহার হয়েছে। এবং এর জন্য মহিলাকে ২৩ দিনের জন্য ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে। ২০ জুলাই থেকে ১৩ আগষ্ট তার থেকে বিভিন্ন একাউন্টে ৪৪ লক্ষ টাকার ট্রান্সফার করানো হয়। তারা মহিলাকে লোন নিয়ে আরও টাকা ট্রান্সফার করার জন্য চাপ দিতে থাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্যাং টি কম্বোডিয়া থেকে অপারেট করছে। মহিলার সঙ্গে ভিডিও কলে সর্বক্ষণ নজর রেখেছিলো এই গ্যাং। আটটা ইন্সটলমেন্টে সমস্ত টাকা হাতানোর পর প্রতারক রা যোগাযোগ বন্ধ করে দেয়। নয়ডার সেক্টর ২৪ পুলিশ স্টেশনে এই প্রতারণার অভিযোগ দাখিল হয়েছে বলে খবর। পুলিশ কর্মী পরিচয় দিয়ে দেশ জুড়ে প্রতারণা বাড়ছে। প্রশাসন সূত্রে বার বার জানানো হচ্ছে অস্বাভাবিক কিছু মনে হলে পুলিশে খবর দিন। তাহলেও মানুষ সচেতন হচ্ছেন না।


style="text-align: justify;">

মন্তব্যসমূহ