জয়শ্রী টেক্সটাইলে আগুন পুড়ে গেলেন চার শ্রমিক একজনের অবস্থা আশঙ্কাজনক
জয়শ্রী টেক্সটাইলে আগুন
পুড়ে গেলেন চার শ্রমিক
একজনের অবস্থা
আশঙ্কাজনক
ভারতের কণ্ঠ ব্যুরো : শর্ট সার্কিট থেকে আগুন বিড়লাদের কাপড়ের কারখানা জয়শ্রী টেক্সটাইলে। আগুনে পুড়ে হাসপাতালে ভর্তি চারজন শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার বীমিং ডিপার্টমেন্ট র পাশে ড্রেন রয়েছে। সেখানে কাপড় তৈরির পর কাপড়ের তন্তুর মিহি গুঁড়ো পড়ে। সেই গুঁড়ো পরিষ্কার করতে নেমেছিলেন চারজন শ্রমিক। তাদের নাম যথাক্রমে লক্ষণ দাস, তপন নস্কর, সন্তোষ পান্ডে, অজয় রাজববংশী। এরা সম্ভবত জমা রোয়া সাফ করছিলেন। তখন শর্ট সার্কিট থেকে হওয়া ফুলকি ঐ তন্তুর গুঁড়োর ওপর পড়ে। মুহূর্তেই আগুন জ্বলে যায়। চারজন শ্রমিকের মধ্যে অজয় রাজবংশীর আঘাত গুরুতর। তার দেহের আশি শতাংশের বেশি পুড়ে গেছে বলে খবর। শ্রীরামপুর থানায় যোগাযোগ করা হলে থানা সূত্রে বলা হয় তারা এ বিষয়ে বিস্তারিত জানেন না। সিপিএম র ট্রেড ইউনিয়ন সিআইটিইউ জেলা সাধারণ সম্পাদক তীর্থঙ্কর রায় বলেন শ্রমিক ভায়েরা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি। জয়শ্রী র মতো কারখানায় এরকম ঘটনা অনভিপ্রেত। এই কারখানায় সেফটির সমস্যা আছে সেটা নিয়ে অনুসন্ধান ও তদন্ত দরকার। যাতে আগামী ভবিষ্যতে এরকম ঘটনা না হয়। শ্রমিকদের চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা কারখানার ম্যানেজমেন্ট কে নিতে হবে। সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সংসারের যাবতীয় দায়িত্ব কারখানাকে নিতে হবে। আমাদের সিআইটিইউ র কর্মীরা সারাক্ষন ঐ শ্রমিকদের পাশে আছে তাদের পরিবারের পাশে আছে। আমরা চাইবো প্রকৃত তদন্ত, উপযুক্ত চিকিৎসা, আমরা তো আছিই ম্যানেজমেন্ট কে আর্থিক ভাবে সমস্ত সহায়তা আহত শ্রমিকদের পরিবারকে করতে হবে।


style="text-align: justify;">


মন্তব্যসমূহ