পোস্টগুলি

একতরফা প্রেম! প্রেমিকার স্বামীকে পথ থেকে সরাতে আই ই ডি বানিয়ে পাঠালো প্রেমিক

ছবি
একতরফা প্রেম!  প্রেমিকার স্বামীকে  পথ থেকে সরাতে  আই ই ডি বানিয়ে  পাঠালো প্রেমিক ভারতের কণ্ঠ ব্যুরো: একতরফা প্রেম, তাই প্রেমিকার স্বামীকে খুন করতে, আই ই ডি বা বিস্ফোরক ভরা সাউন্ড সিস্টেম পাঠালো ইলেকট্রিসিয়ান। এই ঘটনাটি ঘটেছে ছত্রীশগড় রাজ্যের ক্ষীরগড় ছুইখাদান এলাকায়। বোমাটি বানিয়েছে ২০ বছর বয়সী বিনয় ভার্মা।  আফসার খান নামের এক ব্যক্তির কাছে উপহার হিসেবে আসে। পরে কিছু সন্দেহজনক মনে করায় আফসার খান পুলিশ কে জানান। পুলিশ সাউন্ড সিস্টেম টিকে খুলে দেখতে পায় ২ কেজি বোমা একটি স্পিকারের সাথে জুড়ে একটি সাউন্ড সিস্টেম কেসিং র ভেতরে বসানো রয়েছে। বিস্ফোরক হিসেবে জিল্যাটিন স্টিক ব্যবহার করা হয়েছিলো। সাউন্ড সিস্টেম টিকে চালালেই বিস্ফোরণ হত এমন ভাবেই বানানো হয়েছিলো। সাউন্ড সিস্টেমের কেসিং স্টিলের। যদি জিলেটিন স্টিক ফাটতো তাহলে স্প্লিন্টার ছড়িয়ে যেতো ব্যাপক খয়েক্ষতি হতে পারতো। জিলেটিন স্টিক খাদানে ব্যবহৃত হয়। ভয়ানক শক্তিশালী বিস্ফোরক হিসেবে খ্যাতি আছে। এই বিস্ফোরক সহজে একজন ইলেকট্রিসিয়ানের হাতে আসা সম্ভব নয়। কিভাবে জোগাড় করেছে তাই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ ঐ ইলেকট্রিসিয়ানে...

৭৮ বছরে প্রথমবার প্রধানমন্ত্রী র দফতর সরবে এবার সাউথ ব্লক থেকে কর্তব্য ভবন ৩ এ

ছবি
৭৮ বছরে প্রথমবার  প্রধানমন্ত্রী র দফতর সরবে  এবার সাউথ ব্লক থেকে  কর্তব্য ভবন ৩ এ ভারতের কণ্ঠ ব্যুরো: ৭৮ বছরে এই প্রথমবার। সাউথ ব্লক থেকে সরে সেন্ট্রাল ভিস্তা করিডরে সরছে প্রধানমন্ত্রীর দপ্তর। সাউথ ব্লক থেকে কয়েকশো মিটার দূরে এক্সিকিউটিভ বিল্ডিং (কর্তব্য ভবন ৩) এ এই স্থানান্তরের কাজ হবে। সরকারী সূত্রে খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী এই মাসে এই নতুন ভবনের উদ্বোধন করেছেন। উদ্বোধনী ভাষনে তিনি বলেছেন দীর্ঘ সময় ধরে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের তৈরী ভবন থেকে সরকার পরিচালিত হত। ১০০ বছরের পুরোনো ভবনে যথাযথ পরিকাঠামো ছিলো না। তাই এই সিদ্ধান্ত। ২০১৯ সালে সেন্ট্রাল ভিস্তা রি ডেভলপমেন্ট প্রজেক্ট জারি করে কেন্দ্র। প্রকল্প ব্যায় ঘোষণা হয়েছে মার্কিন মুদ্রায় ২.৪ বিলিয়ন অর্থাৎ ২০ হাজার কোটির কাছাকাছি। লকডাউনের সময় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস কে স্থানান্তর করা হয়। যেখানে বহু দুষ্প্রাপ্য নথি বই ও পুঁথি সংরক্ষিত ছিলো। পুরোনো কৃষি ভবন, শাস্ত্রী ভবন, বিজ্ঞান ভবন ভেঙে দেওয়া হয়েছিলো। তুমুল আলোচনা হয়েছিলো তখন। class="separator" style="clear: both; tex...

২৯৫ পদক উদ্ধার হলেও পদ্মশ্রী পদক মেলেনি, তবে পুলিশের কাজে খুশি বুলা চৌধুরী

ছবি
 ২৯৫ পদক উদ্ধার হলেও  পদ্মশ্রী পদক মেলেনি,  তবে পুলিশের কাজে খুশি  বুলা চৌধুরী সংবাদদাতা: অভীক ঘোষ ভারতের কণ্ঠ ব্যুরো: বুলা চৌধুরীর বাড়িতে চুরি গ্রেফতার এক অভিযুক্ত,উদ্ধার ২৯৫ পদক। শ্রীরামপুরে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস তিনি বলেন,"গত ১৫ আগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাইপুকুরের বাড়ি থেকে চুরির খবর জানা যায়। সব মেডেল চুরি হয়। আমরা কেস রুজু করি। সবাই উদ্বেগে ছিলাম। একটা বিশেষ দল গঠন করা হয় পুলিশ কমিশনার অমিত পি জাভালগীর নির্দেশে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয়। ২৯৫ টি মেডেল উদ্ধার হয়। কল,কাঁসা পেতলের জিনিস উদ্ধার হয়।অভিযুক্ত কৃষ্ণা চৌধুরীকে ধরা হয়েছে। বুলা চৌধুরী উদ্বেগে ছিলেন আমরা কথা দিয়েছিলেন। রিষড়া চার নম্বর রেল গেট এলাকার বাসিন্দা ওই চোর।উত্তরপাড়া এলাকায় পুলিশ দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।বুলা চৌধুরী মাঝে মধ্যে আসতেন। ১২-১৪ তারিখ চুরি হয়েছে।প্রথমে ১২ তারিখে রেইকি করে অল্প কিছু চুরি করে।আবার ১৪ তারিখে চুরি হয়। ফাঁকা বাড়িতে চুরি আটকাতে মানুষকে সচেতন করব।পুলিশকে জানিয়ে গেলে পুলিশ সেই এলাকা সতর্ক থাকবে টহল...

দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী

ছবি
দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে  পালিত হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুলক চক্রবর্তী,১৬ আগস্ট, শনিবার দেশ রাজ্য জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এদিন মথুরা বৃন্দাবন, সহ দেশ জুড়ে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। আজমেড়ে বিশেষ সাজে সেজেছিলেন কৃষ্ণ সেখানে বিশেষ শ্রীঙ্গার করা হয় এদিন। মহারাষ্ট্র ও দেশের অন্যপ্রান্তে দই র হাঁড়ি ভেঙে জন্মাষ্টমী পালিত হয়। এরাজ্যে মায়াপুরে জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ পূজার আয়োজন করেছিল ইস্কন। মাহেশের কৃষ্ণ মন্দিরে শ্রদ্ধার সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী। আগ্রা তে জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ধরা পড়ে প্রতিবছর এবারেও তার বিকল্প কিছু হয়নি। এবারেও হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলে জন্মাষ্টমী পালন করেন। রাজস্থানের রাজপুত রাজা ভারমলের কন্যা যোধা বাইকে বিবাহ করেছিলেন সম্রাট আকবর। অন্য সম্প্রদায়ের হলেও স্ত্রীর ধার্মিক স্বাধীনতায় হস্তক্ষেপ করেন নি। কথিত আছে যোধাবাই র ইচ্ছাতেই এককালে দুই সম্প্রদায় মিলে আগ্রা য় শ্রীকৃষ্ণ জমাষ্টমী পালন করা হচ্ছে। সেই ঐতিহ্য আজও অমলিন।  কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সুকান্ত পল্লী গ্রামে, সাব...

জি এস টি র পুনর্বিন্যাস বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে আশা সরকারের

ছবি
জি এস টি র পুনর্বিন্যাস  বেশ কিছু নিত্য প্রয়োজনীয়  জিনিসের দাম কমবে বলে  আশা সরকারের ভারতের কণ্ঠ ব্যুরো: পণ্যের দাম নিয়ন্ত্রণে জি এস টি র করের হার পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত ভারত সরকারের। এবছরের আগামী দীপাবলি থেকে এই নিয়ম দেশজুড়ে লাগু হবে বলে খবর। ৯৯% নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে যাদের জন্য আগে ১২% জি এস টি দিতে হতো তাদের এখন ৫% হারে জি এস টি দিতে হবে। যেগুলিতে ২৮% জি এস টি দিতে হত তাদের ১৮% জি এস টি দিতে হবে। এর জেরে জিনিসপত্রের দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে অনুমান করছে সরকার। এতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য বস্তু, ওষুধ, কৃষি সামগ্রী, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বাইসাইকেল সহ বিভিন্ন পণ্যের দাম কমতে পারে।  অর্থনীতির বিশেষজ্ঞ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য বলেন- "স্বাধীনতা দিবসের ভাষনে প্রধানমন্ত্রী বলেছেন যে আমার বিভিন্ন রাজ্যের সঙ্গে কথা হয়েছে। আমরা জি এস টির করের হার পুনর্বিন্যাস করে দীপাবলির সময় মানুষকে উপহার দেব। যদিও কাল বিভিন্ন রাজ্য থেকে এ বিষয়ে কোন প্রেস বিবৃতি পেলাম না। কেরল বা অন্য রাজ্য করেছে কিনা দেখতে পাইনি ডিজিটাল মিডিয়ায়। সরকার এখনো বিস্তারিত ভাবে কিছু বলেনি। কোথায় কোন...

ভূগর্ভে শুরু হয়েছে নড়াচড়া বড় প্রলয় আসবে দেশে আশঙ্কা ভূ বিজ্ঞানী দের

ছবি
ভূগর্ভে শুরু হয়েছে নড়াচড়া  বড় প্রলয় আসবে দেশে  আশঙ্কা ভূ বিজ্ঞানী দের  ভারতের কণ্ঠ ব্যুরো: ভারতীয় পাত ডুবে যাচ্ছে ম্যাগমার সাগরে। ভয়াবহ ভূমিকম্প প্রলয়ের আশঙ্কা ভূ বিজ্ঞানী দের। আমেরিকার একটি ভূ বিজ্ঞান জার্নালে সম্প্রতি প্রকাশ হয়েছে। জার্নালে লেখা হয়েছে বিশ্ব সাতটি টেকটনিক প্লেটে ভাগ করা রয়েছে যাদের নড়াচড়ায় ভূমিকম্প আগ্নেয়গিরির বিস্ফোরণ, সুনামি সহ বহু প্রাকৃতিক বিপর্যয় হতে থাকে। ক্রমশ ভারতীয় প্লেট বৃহত্তর ইউরোপিয় প্লেটের নীচে চলে গিয়ে ভুগর্ভের ম্যাগমায় মিশে যাচ্ছে। এতে বিশ্বের ভূ প্রাকৃতিক মানচিত্র র দ্রুত বদল হচ্ছে। ৫২৫ কোটি বছর ধরে বৃহত্তর ইউরেশিয়ান প্লেটের নীচে চলে যাওয়ায় ক্রাক ও ফাটল দেখা দিচ্ছে প্লেটে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী দের অনুমান ক্রমশ ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেটের নীচে চলে যাওয়ায়। প্রবল চাপ পড়ছে হিমালয় পার্বত্য অঞ্চলে যার প্রভাবে আগামী দিনে আরও প্রবল ভূমিকম্প ও ভূ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বলে অনুমান ভূ বিজ্ঞানী দের। ভারতীয় ভূ বিজ্ঞান সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সাইসমোলজি র রিপোর্টে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে গড়ে বহুবার কাশ্মীর থেকে অরুণাচল প্রদ...

বৃহত্তর সাংগঠনিক অপরাধ চক্রের কীর্তি আর জি কর থেকে সিঙ্গুর

ছবি
বৃহত্তর সাংগঠনিক অপরাধ  চক্রের কীর্তি  আর জি কর থেকে সিঙ্গুর শ্রী মহাকাল ভৈরব আমি অভয়া কাণ্ডের পরেও বলেছিলাম এগুলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুধু না এটা হল বৃহত্তর সংগঠিত অপরাধের নমুনা। একের পর এক ঘটে যাওয়া কান্ড সেটাই প্রমান করে দিচ্ছে।  মার ধোর প্রবল গতিতে অ্যাম্বুলেন্স নিয়ে দৌড় ফিল্মের মতো করে লাশ নিয়ে হুলুস্থূল কান্ড শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। সকাল তখন এগারোটা বিশাল পুলিশ বাহিনী মর্গের কাছে। প্রেসক্রিপশন বা আইডি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। মর্গের কাছে প্রতিবাদীরা লাগাতার দাবী জানাচ্ছেন এখানেই ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ময়নাতদন্ত হোক। স্থানীয় এক সূত্র থেকে উড়ো খবর আসে ডেড বডি ওয়ালশ থেকে স্থানান্তর করা হতে পারে। তখন বেলা ১১ টা বেজে ৫৫ মিনিট একদল RAF হাসপাতালে প্রবেশ করে। ততক্ষনে পরিষ্কার ময়না তদন্ত হবেনা আর। এরই মাঝে পুলিশের একজন উচ্চ পদস্থ আধিকারিক কে প্রশ্ন করা হলে তিনি জানান আমরা কিছু বলতে পারবো না। ডাক্তারেরা যা বলবে তাই করবো। ঘন্টা খানেক প্রতিবাদীদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। এরই মধ্যে ওয়ালশের মূল গেটের সামনে একদল বিক্ষোভেকারী জড় হয়ে বিক্ষোভ দেখাতে ...