পোস্টগুলি

পাশের বাড়ির দেওয়াল ভেঙে উত্তরবঙ্গে মৃত দুই শিশু

ছবি
পাশের বাড়ির দেওয়াল ভেঙে  উত্তরবঙ্গে মৃত দুই শিশু ভারতের কণ্ঠ ব্যুরো: উত্তরবঙ্গের রাজগঞ্জে বাড়ি ভেঙে মৃত দুই শিশু। জানা গিয়েছে কালকের বৃষ্টির পর রাজগঞ্জের সাওতাডিঙিতে পাশের বাড়ির দেওয়াল ধ্বসে যায়। রাতে ঘরে ঘুমোচ্ছিলো ৩ বছরের ও দুই বছরের ভাই বোন। মা বাবা ঘরের বাইরে ছিলেন। ঠিক সেই সময়েই আচমকা পাশের বাড়ির দেওয়াল ধ্বসে পড়ে টিনের দেওয়াল ভেঙে ইঁট ও অন্যান্য সামগ্রী শিশুদের ওপর পড়ে। উদ্ধার করে শিশু দুটিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার। যদিও স্থানীয় একাংশের অভিযোগ একবিংশ শতাব্দীতে গরীব মানুষ পাকা বাড়ি পাননা। দেশে একাধিক আবাস যোজনা থাকতেও। তাহলে এরকম ঘটনা ঘটবে না কেন? class="separator" style="clear: both; text-align: center;"> এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে  আমার সঙ্গে যোগাযোগ করুন  খরচ মাত্র ৩০০ টাকা। style="text-align: justify;">

ভারতের বুকে পরিবেশ আইনের গতিপ্রকৃতি

ছবি
 ভারতের বুকে পরিবেশ আইনের গতিপ্রকৃতি বিশ্বজিৎ মুখোপাধ্যায়,  সমাজ ও পরিবেশকর্মী মানুষ যেদিন তার দু'হাতকে ভূমি থেকে মুক্ত করে নিতে পেরেছিল, সেদিন থেকেই মানব সভ্যতার জন্ম। সভ্যতার জন্মলগ্ন থেকেই মানুষ প্রকৃতিকে ভয় পেয়েছে, ভক্তি করেছে আবার ভালবেসেছে। সভ্যতার যত অগ্রগতি ঘটেছে, প্রকৃতি ততই নিষ্ঠুরভাবে দলিত হয়েছে তারই সন্তান মানুষের হাতে। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা যে অত্যন্ত জরুরি -- এই চিন্তাভাবনা মানুষের মনে উদয় হলেও, সেই চিন্তার সুষ্ঠু প্রযুক্তি আজও ঘটেনি। সামাজিক, অর্থনৈতিক কারণেই আইনের জন্ম হয়। আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে প্রথম পরিবেশ রক্ষার্থে আইন সৃষ্টি হয়েছিল ব্রিটিশ শাসনের সময়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের জোয়ার তখন সমস্ত বঙ্গদেশ জুড়ে। তারই অলক্ষ্যে 'বেঙ্গল স্মোক্ অ্যাক্ট'-এর জন্ম নিয়েছিল কলকাতা শহরতলিতে মূলত অধুনা ভিকেটারিয়া মেমোরিয়ালের শুভ্রতাকে রক্ষা করতে। ইংরেজরা আমাদের দেশে এসেছিল রাজত্ব করতে, সেবা করতে নয়। সুতরাং পরিবেশের ভারসাম্য রক্ষার ব্যাপারে তাদের বিশেষ কোন দায় বা দায়িত্ব ছিল না।  ইংরাজ শাসনের অবসানের পর পরিবেশ নিয়ে চিন্তাভাবন...

বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবতীর ধর্ষণের ঘটনা উত্তরপ্রদেশে

ছবি
বিশেষ ক্ষমতা সম্পন্ন  যুবতীর ধর্ষণের ঘটনা  উত্তরপ্রদেশে ভারতের কণ্ঠ ব্যুরো: রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি বিশেষ ক্ষমতাসম্পন্ন মেয়ে। তার পেছন ধাওয়া করছে একটি মোটরসাইকেল। হ্যাঁ উত্তরপ্রদেশে এমন ভয়াবহ চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ২১ বছরের বিশেষ ক্ষমতাসম্পন্ন কিশোরীর ধর্ষণের ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বলরামপুরে।  সোমবারের ঘটনা। মেয়েটি তার মামা বাড়ি থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলো। বাড়ি থেকে মামারবাড়ির দূরত্ব মেরে কেটে ১ কিমি ও হবেনা। হঠাৎ একটি বাইক মেয়েটির পিছু নেয়। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বিশাল পান্ডে বলেন মেয়েটি কে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করছে মেয়েটির বাড়ির লোক। যদিও ঘটনাটি তেমন নাও হতে পারে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে অংকুর ভার্মা ও হর্ষিত পান্ডে বলে দুজন কে ধর্ষণের ঘটনায় যুক্ত সন্দেহে গ্রেফতার করেছে। পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধে দুজনে আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট র বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী দের উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি নির্জন রাস্তা দিয়ে একটি মেয়ে দৌড়াচ্ছে পেছনে তিন থেকে চারটি বাইকে একদল তার পিছু নিয়েছে।...

হুগলী জেলায় জন সুরক্ষা এবং RE-KYC স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন ইউ কো ব্যাঙ্কের

ছবি
 হুগলী জেলায় জন সুরক্ষা  এবং RE-KYC স্যাচুরেশন  ক্যাম্পের আয়োজন  ইউ কো ব্যাঙ্কের  পুলক চক্রবর্তী,১২আগস্ট, মঙ্গলবার,ভারত সরকারের নির্দেশ অনুসারে, সমস্ত ব্যাংক ১ জুলাই, ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত গ্রাম পঞ্চায়েত স্তরে RE-KYC এবং জন সুরক্ষা প্রকল্পের জন্য স্যাচুরেশন ক্যাম্প আয়োজন করছে। পশ্চিমবঙ্গে, ৩৩৪৫টি গ্রাম পঞ্চায়েতে এই ক্যাম্পগুলি আয়োজন করা হচ্ছে। আজ, হুগলী জেলায় এই ধরণের একটি ক্যাম্প আয়োজন করা হয়েছে। শিবিরে RBI-এর আঞ্চলিক পরিচালক শ্রী সুধাংশু প্রসাদ, RBI-এর জেনারেল ম্যানেজার শ্রীমতী রশ্মি রানী, UCO ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শ্রী অশ্বনী কুমার এবং বিভিন্ন ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিবিরের উদ্দেশ্য ছিল আর্থিক সুরক্ষা এবং ব্যাংকিং পরিষেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং RE-KYC প্রক্রিয়া সম্পন্ন করা সহজতর করা। আঞ্চলিক পরিচালক জনগণকে আর্থিক সুরক্ষা প্রদানে জন সুরক্ষা প্রকল্পের গুরুত্বের উপর জোর দেন। তিনি সরকারি ভর্তুকি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সহজে স্থানান্তর নিশ্চিত করার জন্য KYC প্রক্রিয়া স...

এই মুষলপর্বের হলফনামা

ছবি
 এই মুষলপর্বের হলফনামা  পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে রেখে শ্রুতিনাথ প্রহরাজ গতবছর ঠিক এই দিনটায় (৮ আগস্ট, ২০২৪), দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর পাড়ি দিলেন না ফেরার দেশে। শরীর এতটাই অসমর্থ্য ছিল যে শেষের দিকে তিনি কোন কাজেই অংশ নিতে পারেননি। কার্যত গৃহবন্দী অবস্থায় কেটেছে তার শেষের দিনগুলি। মাঝে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসকদের সহায়তায় মনের জোরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবারেও তেমন কিছু হতে পারতো বলে শেষ যাত্রা শোক মিছিলে শুভানুধ্যায়ীরা অনেকেই আক্ষেপ করছিলেন। তিনি সেই সুযোগঌ আর দেননি। দীর্ঘ রোগভোগের যন্ত্রণা থেকে মুক্তি নিয়েছেন নিজের ঐ ছোট্ট দু- কামরার ফ্লাটে। আসলে মনের পরিসর যদি কারো অনেকটা বিস্তৃত হয়,তাহলে তাঁর বসবাস বা পার্থিব সম্পদ রক্ষার জন্য যে নতুন করে বাড়তি জমির দরকার হয় না,তা প্রমাণ করে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একটি প্রচলিত দৈনিক সংবাদপত্র তাঁর প্রয়াণের পর শিরোনামে লিখেছে 'অভিমানে বিদায় নিলেন বুদ্ধদেব।' এক সময় এই পত্রিকা গোষ্ঠী দিনের পর দ...

আজ লোকসভায় ধ্বনি ভোটে পাস হল আয়কর আইন ২০২৫

ছবি
আজ লোকসভায়  ধ্বনি ভোটে পাস হল   আয়কর আইন ২০২৫  ভারতের কণ্ঠ ব্যুরো: মঙ্গলবার ভারতের সংসদে নতুন আয়কর বিল ২০২৫ পাস হয়েছে। যা ১৯৬১ সালের আয়কর আইন কে প্রতিস্থাপন করতে চলেছে। বিরোধীদের বিক্ষোভের মধ্যে গত সোমবার মাত্র তিন মিনিটের মধ্যে নিম্নকক্ষে দ্রুত পাস হওয়ার পর রাজ্যসভা বিলটি ধ্বনিভোটে লোকসভায় ফেরত পাঠায়। এই নতুন আয়কর বিল, ২০২৫ এর লক্ষ্য বিদ্যমান কর হার পরিবর্তন না করে ভারতের আয়কর কাঠামোকে সরল ও আধুনিকীকরণ করার চেষ্টা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ১ এপ্রিল ২০২৬ থেকে সারা দেশে কার্যকর হবে এমনটাই খবর। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যাখ্যা করেছেন যে, কয়েক দশক ধরে সংশোধনী এবং জটিলতার কারণে ১৯৬১ সালের আয়কর আইন পুরনো হয়ে গেছে। নতুন বিলটি ট্যাক্স স্ল্যাব এবং হারের মতো দীর্ঘস্থায়ী বিষয়গুলি সহজভাবে বোঝাতে সহায়তা করে ও আধুনিক অর্থনীতির প্রতিফলন ঘটাতে আইনটিকে সহজ করে। এটি পুরোনো আইনের ধারা এবং অধ্যায়ের সংখ্যা হ্রাস করে এবং শব্দ সংখ্যা প্রায় অর্ধেকে কমিয়ে দেয়। ৫৩৬টি ধারা এবং ১৬টি তফসিল সহ এই আইন আরও সরলীকৃত ভাষা এবং কাঠামো সংযোজিত হয়েছে। এই আইনে ব্...

কলকাতায় দৃষ্টিহীন ভাইবোনদের সঙ্গে ‘শারদীয়া’র রাখীবন্ধন উৎসব

ছবি
 কলকাতায় দৃষ্টিহীন  ভাইবোনদের সঙ্গে ‘শারদীয়া’র  রাখীবন্ধন উৎসব শুভ্র মুখোপাধ্যায় ১২ই আগস্ট, ২০২৫ — কলকাতার ‘দ্য লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড’ স্কুলে দৃষ্টিহীন ভাইবোনদের সঙ্গে রাখীবন্ধন উৎসব পালন করল শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট। এই রঙিন আনন্দোৎসব, যেখান থেকে তারা প্রায়শই বঞ্চিত থাকেন, সেখানে দৃষ্টিহীন বোনেরা রাখী পরিয়ে দিলেন দৃষ্টিহীন ভাইদের। পাশে ছিলেন ‘শারদীয়া’র সদস্যারাও, যাঁরা রাখী পরালেন স্কুলের ছাত্রদের হাতে। এই উৎসবে বাদ যাননি ‘শারদীয়া’র সদস্যরাও—এই স্কুলের দৃষ্টিহীন বোনেরা তাদের হাতেও রাখী পরিয়ে দিয়ে ভালোবাসা ও বন্ধনের এক অনন্য নিদর্শন রাখলেন। প্রায় শতাধিক দৃষ্টিহীন ছাত্রছাত্রী ও শারদীয়ার সদস্যদের অংশগ্রহণে ‘লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড’ স্কুল চত্বরে এক পবিত্র ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ‘শারদীয়া পরিবার’ এই মনের আলোয় আলোকিত রাখীবন্ধন উৎসবের মধ্য দিয়ে সাম্যের, সম্প্রীতির ও মানবিকতার এক উজ্জ্বল বার্তা দিল সমাজকে। শারদীয়ার প্রতিষ্ঠাতা সৌমন কুমার সাহা, যাঁর হাত ধরে ১৩ বছর আগে সংস্থার পথচলা শুরু, তিনি বলেন— “স্বার্থহীন সমাজসেবার এই দায়বদ্ধতা আমরা আন্তরিকভাবে পালন করে চলেছি। দ...