অশোকনগরে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার বিজয়া দশমীর ভোরে
অশোকনগরে যুবতীর
ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
বিজয়া দশমীর ভোরে
ভারতের কণ্ঠ ব্যুরো : দশমীর ভোরে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো অশোকনগর। উদ্ধার হল এক যুবতীর ক্ষতিবিক্ষত দেহ। অশোকনগরে পূজা মণ্ডপের কিছু দূরেই এই দেহ উদ্ধার হয়েছে বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পুলিশ ও অ্যাম্বুলেন্স আসার আগেই মৃতার সঙ্গে যে দুজন ছিলো তারা চম্পট দেয়। পুলিশেসূত্রে খবর যুবতীটিকে অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর মেয়েটির বাবা প্রাক্তন সেনাকর্মী। কিভাবে মৃত্যু আদৌ কোন ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘিরে যশোর রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে খবর।
style="text-align: justify;">






মন্তব্যসমূহ