পুতিন আসতে চলেছেন ভারতে

পুতিন আসতে চলেছেন ভারতে

 ভারতীয় স্টেলথ যুদ্ধ বিমান

 গড়ার ক্ষেত্রে রুশ সাহায্য

 মিলতে পারে বলে জল্পনা


ভারতের কণ্ঠ ব্যুরো :  ডিসেম্বরের শুরুতে ভারতে আসতে চলেছেন ব্লাদিমির পুতিন। বার্ষিক আলোচনায় তিনি যোগ দেবেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। বিশ্বের একজন হাই প্রোফাইল মানুষ এদেশে আসছেন তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। দুদিন পুতিন ভারতে থাকবেন বলে জানা গিয়েছে। পুতিনের আগে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ পুতিনের আসার আগে কি কি পরিকল্পনা দুদেশের মধ্যে হতে চলেছে তার বার্তা দেবেন বলে জানা গিয়েছে। 

এ এম সি এ নিয়ে কার্যত কোন সঠিক পদক্ষেপ নেওয়া যাচ্ছেনা। ওদিকে শত্রু দেশ গুলি স্টেলথ টেকনোলজি তে আধুনিক হচ্ছে। সেক্ষেত্রে ভারত ও রুশ সামরিক সহায়তা স্টেলথ যুদ্ধ বিমান তৈরিতে গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারে। রুশ টমেন্সকি জেট প্রপালশন ও হ্যাল যৌথ উদ্যোগ নিলে সামনের এক দুই বছরের মধ্যে এ এম সি এ একটা রূপ পেতে পারে বলে খবর। এ এম সি এ তৈরির ব্যাপারে রুশ ও ভারত একসাথে গাঁটছড়া বাধঁতে চলেছে রুশ রাষ্ট্রপতির ভারতে আসার প্রসঙ্গে সেই বিষয়টি জল্পনা উস্কে দিচ্ছে। 

ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক ক্ষেত্রে উন্নতির বিষয়ে বিশেষ কিছু পদক্ষেপ ঘোষণা হতে পারে বলে খবর। আগের বছর জুলাই এ রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এবারে আরও কয়েক ব্যাচ এস ৪০০ মিশাইল ডিফেন্স সিস্টেম ব্যাটারি ও এস ইউ ৫৭ স্টেলথ জেট ফাইটারের বিষয়ে আলোচনা হতে পারে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক বসিয়েছে আমেরিকা। মার্কিন অর্থনীতিক নীতির জন্য ভারত রুশ বাণিজ্য যাতে প্রভাবিত না হয় সে নিয়েও আলোচনা হতে পারে।









 






style="text-align: justify;">





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার