ফিরে দেখা কুমারী পূজা

ফিরে দেখা

 কুমারী পূজা


ভারতের কণ্ঠ ব্যুরো :  আজ দশমী দিকে দিকে বিদায়ের সুর এই দিনে ফিরে যাবো অষ্টমীর কুমারী পূজোর স্মৃতিতে। কারণ দুঃখের মাঝে ফেলে আসা দিন গুলিকে মনে রাখা দরকার। কালীকা পুরাণ ও কালী সহস্রনামে বলেছে-


कुमारीपूजनरता कुमारीव्रतचारिणी। कुमारीभक्तिसुखिनी कुमारीरूपधारिणी॥ कुमारीपूजकप्रीता कुमारीप्रीतिदप्रिया। कुमारीसेवकासङ्गा कुमारीसेवकालया॥

দেবী দূর্গার বিশুদ্ধ রূপ হল দেবী কুমারী। তন্ত্রে বলেছে পরাশক্তির যদি কোন শুদ্ধ রূপ থেকে থাকে সেটা মা কুমারী বা ষোড়শী বা কুমারী ত্রিপুরাসুন্দরী। শ্রী তন্ত্রে বলেছে স্বয়ং ত্রিদেবের জন্ম যিনি দিয়েছেন সেই পরাশক্তির আদি রূপ কালী। কিন্তু তার বিশুদ্ধ রূপ কুমারী। সারা জগতের মা হয়েও তিনি কুমারী। তাই সন্তান ত্রিদেবের দাকে তার আবির্ভাব। তন্ত্রে তো এটাও বলেছে পরাশক্তি নিরাকার তার কোন প্রাকৃত মূর্তি নেই তিনি পরাপ্রকৃতি। 

চন্ডী ও দেবী ভগবৎ অনুসারে কুমারী পূজা শ্রেষ্ঠ পূজা। দূর্গা পূজার পূর্ণ ফল পেতে কুমারী পূজা অত্যন্ত প্রয়োজন। প্রথা অনুসারে অষ্টমীর সকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড়মঠে পালিত হচ্ছে কুমারী পূজো। এবারের কুমারী শ্রীনিকা মুখোপাধ্যায়।বয়স ৫ বছর ২ মাস। বাবা- লক্ষ্মী জনার্দন মুখোপাধ্যায়। মা- মৌসুমী মুখোপাধ্যায়।সকাল নটায় শুরু হয় কুমারী পুজো। অন্যান্য বারের মতো এবারেও কুমারী পুজো উপলক্ষে বেলুরমঠে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। অষ্টমীর দিনের জন্যে বিশেষ খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছিলো। পাশাপাশি কোন্নগরে রাজ রাজেস্বরী মন্দিরে নয় জন বালিকা কে নয় দেবী ও এক বালক কে ভৈরব বা শিব হিসেবে আরাধনা করা হয়। নবরাত্রির অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা হয়। মহারাজ শ্রীধর দ্বীবেদির বক্তব্য অনুসারে আনুষ্ঠানিক ভাবে প্রতি বছরের মতো এই বছরেও শ্রদ্ধার সঙ্গে কুমারী পূজা সুসম্পন্ন হয়েছে।










 






style="text-align: justify;">





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার