পোস্টগুলি

ডিপ ফেক ও এআই আবহে কড়া কেন্দ্র

ছবি
 ডিপ ফেক ও  এআই আবহে  কড়া কেন্দ্র ভারতের কণ্ঠ ব্যুরো : এবার এআই নিয়ে কড়া পদক্ষেপের হুশিয়ারি কেন্দ্রের। এ আই ব্যবহার করে তৈরী ডিপ ফেক কন্টেন্ট তৈরিতে রাশ টানতে এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি সূত্র মারফত। স্যোশাল মিডিয়ায় ডিপ ফেক নিয়ন্ত্রণে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে স্যোশাল মিডিয়া কোম্পানি গুলিকে। সম্প্রতি এপস্টিন আবহে দেশের প্রধানমন্ত্রীর ডিপ ফেক এআই ভিডিও খুব ভাইরাল স্যোশাল মিডিয়ায় এই ধরণের ভিডিও তৈরী রুখতেই এই সিদ্ধান্ত বলে অনুমান করছে রাজনৈতিক বিশেষজ্ঞ রা।

এপস্টীন ফাইলস: যেখানে ‘সিনিস্টার সাইকোপ্যাথি’ মুনাফার চূড়ান্ত মাধ্যম

ছবি
 এপস্টীন ফাইলস: যেখানে  ‘সিনিস্টার সাইকোপ্যাথি’  মুনাফার চূড়ান্ত মাধ্যম সৌম্য ব্যানার্জী মার্কিন কর্পোরেট টাইকুন জেফ্রি এপস্টীনের ব্যবসায়ী জীবনের কুকর্মের নথি যত বেরিয়ে আসছে, ‘এপস্টীন ফাইলস’ তত ট্রেন্ডিং হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া থেকে স্যোশাল মিডিয়ায়। আপাতত ৩.৫ মিলিয়ন পাতার ডকুমেন্ট, ১,৮০,০০০ ছবি আর প্রায় ২০০০ ভিডিও নিয়ে এপস্টীনের ঢেউ আছড়ে পড়ল ভারতে। শিশু-ধর্ষণ ও তরুণী-পাচার চক্রের অন্যতম আন্তর্জাতিক নথি হিসেবে পরিচিত এপস্টীন ফাইলস। সেখানে মোট ৩০ বার উল্লেখ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম! এছাড়াও নামের তালিকার মধ্যে রয়েছে বিজেপি নেতা হরদীপ সিং পুরি, শিল্পপতি অনিল আম্বানি আর আধ্যাত্মিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা লেখক দীপক চোপড়া। সর্বভারতীয় কর্পোরেট মিডিয়া এই বিষয়কে যত আড়ালে রাখার চেষ্টা করছে, সংসদে বিরোধী দলগুলো থেকে শুরু করে স্যোশাল মিডিয়ায় তরুণ প্রজন্ম বিষয়টা নিয়ে তত আওয়াজ তুলছে। দেশে শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান আর অন্যান্য মানবাধিকারের প্রশ্নে উদাসীন হয়ে থাকা কট্টর মোদী-ভক্তরা এবার লজ্জার খাতিরে “বিশ্বাস করি না! ছবি-ভিডিওর প্রমা...

ইংল্যান্ডকে বধ করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ছবি
 ইংল্যান্ডকে বধ করে  বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ভারতের কণ্ঠ ব্যুরোর পক্ষে শুভ্র মুখোপাধ্যায় - ইংল্যান্ড কে উড়িয়ে দিয়ে বিশ্ব খেতাব জিতে নিল ভারত। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে আয়ুষ,অভিজ্ঞান ও বৈভবদের মত তরুণ ক্রিকেটাররা ইংল্যান্ডকে দাঁড়াতে দিলেন না। ভারতের ঐতিহাসিক জয় ১০০ রানে। খেলার শুরু থেকেই আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশীরা দাপটের সঙ্গে খেলতে থাকেন। ইংল্যান্ডের বোলারদের সেইভাবে পাত্তাই দেন নি। ভারতের বিধ্বংসী বৈভব সূর্যবংশীর ব্যাটে রানের ফুলঝুরি। ভারতের স্কোরবোর্ডে ৯ উইকেটে ৪১১ রান শোভা পায়। জবাবে ইংল্যান্ডর ইনিংস শেষ হল ৩১১ রানে। ভারতের বৈভব সূর্যবংশীর ব্যাটে আগুন ঝরতে থাকে। বৈভব মাত্র ৮০ বলে ১৭৫ রান করেন। তার মধ্যে রয়েছে ১৫টি চার ও ১৫টি ছক্কা। বৈভব যে ইতিহাস গড়লেন।    বৈভবের আগ্রাসী ভূমিকা দেখে সবাই অবাক হয়ে গেছেন। বৈভবের পাশে অধিনায়ক আয়ুষ মাত্রে ৫৩ রানে আউট হন। বেদান্ত ত্রিবেদী ৩২ রানে প্যাভিলিয়নে ফেরত যান। ৩১ বলে অভিজ্ঞান ৪০ রান করেন। আর বিহান মালহোত্রার ব্যাট থেকে এসেছে ৩০ রান। তার জবাবে ইংল্যান্ড দল খেলতে নামে। জিততে গেলে ৪১২ রান করতে হবে সেই লক্...

আন্টার্টিকায় গলছে গ্লেসিয়ার চিন্তার ভাঁজ বিজ্ঞানী মহলে

ছবি
আন্টার্টিকায় গলছে  গ্লেসিয়ার  চিন্তার ভাঁজ  বিজ্ঞানী মহলে ভারতের কণ্ঠ ব্যুরো : আন্টার্টিকায় গলছে গ্লেসিয়ার বিশ্বজুড়ে বাজছে বিপদের ঘন্টা। ব্রিটিশ আন্টার্টিক সার্ভে ও কোরিয়া পোলার রিসার্চ ইনস্টিটিউট যৌথ ভাবে মেরু প্রদেশের গ্লেসিয়ারের ওপর রিসার্চ চলছে। থোয়াইটস গ্লেসিয়ার গলছে। পৃথিবীর সবচেয়ে বড় জলের জমা আধার। বিজ্ঞানী রা এই হিমবাহের তিন হাজার ফুট খুঁড়ে একটি জন্ত্র নামিয়েছে হিমবাহের নীচের জলের গলার মাত্ৰা চেক করতে। এই হিমবাহ পুরো গলে গেলে বিশ্বের সমুদ্রের জলস্তর বেশ কয়েক ফুট বাড়তে পারে। যা উপকূলীয় এলাকাগুলির জন্য চিন্তার।

মধু কবির কীর্তির পুনরাবৃত্তি মালদার স্কুলে

ছবি
মধু কবির কীর্তির  পুনরাবৃত্তি  মালদার স্কুলে  ভারতের কণ্ঠ ব্যুরো : বহু বছর আগে পটলডাঙ্গা রোড হয়ে প্রেসিডেন্সির কাছে একটি জুড়িগাড়ি নামে। রাস্তার ধারে বিপুল আয়তন জটলা। মধ্যপ এক ছাত্রের প্রলাপ শুনতে মশগুল মধ্য যুগের কলকেতা বাসী। হাতে ব্র্যান্ডির বোতল উড়নচন্ডী চেহারা। হিন্দু কলেজ অর্থাৎ আজকের প্রেসিডেন্সি কলেজে এই দৃশ্য ভাবলে অবাক লাগবে। টলতে সটান পরীক্ষার হলে। খসখস করে দুকলম লিখে অজ্ঞান। ইংরাজি ও বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি মধুসূদন এভাবেই তার স্মৃতি বঙ্গদেশে রেখে গেছেন।  এবার সেই দৃশ্য ই চোখে পড়লো মাধ্যমিক পরীক্ষায়। মালদা শহরের একটি পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটেছে। পরীক্ষার্থী মদ্যপ অবস্থায় পরীক্ষায় বসেছিলো। মালদার একটি অভিজাত স্কুলের ছাত্র হলেও অন্য স্কুলে পরীক্ষার সিট পড়েছিল। এক পরীক্ষকের নাকে তীব্র মদের গন্ধ আসায় ছেলেটিকে আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে ছেলেটির স্কুল থেকে মৃদু শাসন করে ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষার মন্দিরে মদ খেয়ে ঢুকে পরীক্ষা দেওয়া অবশ্যই অন্যায়। মধু কবি অসম্ভব মেধাবী ছিলেন অমিত্রাক্ষর ছন্দ লিখেছিলেন। সেই মহান কবির পরিণতি কতটা করুন ছিলো তা...

কর্মস্থলে নিরাপত্তা ও পরিবেশমিত্র সুরক্ষা মৌলিক অধিকার

ছবি
 কর্মস্থলে নিরাপত্তা ও  পরিবেশমিত্র সুরক্ষা  মৌলিক অধিকার বিশ্বজিৎ মুখোপাধ্যায় সমাজ ও পরিবেশকর্মী প্রতিটি মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পরই কোন না কোন কাজের সন্ধানে বেড়িয়ে পড়ে। দারিদ্র্য-ক্লিষ্ট ভারতে অবশ্য অনেক শিশু বা নাবালক ছেলেমেয়েরাও পেটের জ্বালা মেটাতে কাজ করে থাকে। অর্থাৎ স্কুল, কলেজ, হাসপাতাল, নার্সিং হোম, কলকারখানা সহ প্রত্যেকটি কর্মক্ষেত্রে মানুষ কাজ করে এবং প্রকৃতপক্ষে তাদের জীবনের বেশিরভাগ সময়টাই কর্মক্ষেত্রেই অতিবাহিত হয়।  সম্প্রতি কলকাতার কাছে অবস্থিত আনন্দপুর-এ এক গুদামে ২৭ জন শ্রমিকের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা এক মধ্যযুগীয় বর্বরতার সাক্ষি হয়ে থাকল। এই আনন্দপুরে জলা বুজিয়ে গড়ে উঠেছে অবৈধ বহুতল আবাসন, কারখানা এবং গুদাম। এই ২৭ জন শ্রমিকের মৃত্যুর দায় কার তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হল। অসহিষ্ণু, রুচিহীন রাজনৈতিক বর্ণমালার চালাচালি হল। নানান সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন বেরোলো। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল, এই মৃত্যু নিয়ে নাগরিক সমাজের তেমন কোনো হেলদোল নেই। অথচ এক বছর আগেই এই নাগরিক সমাজকে আরজিকর-এর ঘৃণ্য ঘটনার প্রতিবাদে আমরা অত্যন্ত সঠিকভাবেই...

যুব বিশ্বকাপ ফাইনালে ভারত অ্যারনের শতরান, বিধ্বংসী বৈভব সূর্যবংশী

ছবি
 যুব বিশ্বকাপ  ফাইনালে ভারত অ্যারনের শতরান,  বিধ্বংসী বৈভব সূর্যবংশী  ভারতের কণ্ঠের পক্ষে শুভ্র মুখোপাধ্যায় : যুব বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। ভারতীয় দল এই জয় এলো বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং এবং অ্যারন জর্জের শতরান। এবারের এই প্রতিযোগিতায় প্রথম থেকেই ভারতীয় যুব ব্রিগেড দাপটের সঙ্গে খেলেছে। শেষ চারের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে আফগানিস্তানের ৪ উইকেটে ৩১০ রানের জবাবে ভারতীয় দল ৩ উইকেট হারিয়ে ৩১১ রান করে সাত উইকেটে জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩১০ রান করে। ফয়সল সিনোজাদা ৯৩ বলে ১১০ রান করেন। উজাইরুল্লা নিয়াজাই ১০১ রানে অপরাজিত থাকেন। বড় রানের টার্গেট তাড়া করে ভারতের বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জের আগ্রাসী ব্যাটিং জয়ের পথকে মসৃণ করে। মাত্র ৩৩ বলে ৬৮ রান করেন বৈভব।৫৯ বলে ৬৭ রান করেছেন অধিনায়ক আয়ুষ মাত্রে। অ্যারন জর্জ শতরান করার কৃতিত্ব দেখান। অনায়াসে ভারতের জয় এসে যায়। আফগানিস্তানকে হারিয়ে ভারতের সামনে যুব বিশ্বকাপ ক্রিকেটে ষষ্ঠবার খেতাব জয়ের হাতছানি।