যুব বিশ্বকাপ ফাইনালে ভারত অ্যারনের শতরান, বিধ্বংসী বৈভব সূর্যবংশী

 যুব বিশ্বকাপ 

ফাইনালে ভারত

অ্যারনের শতরান, 

বিধ্বংসী বৈভব সূর্যবংশী 



ভারতের কণ্ঠের পক্ষে শুভ্র মুখোপাধ্যায় : যুব বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। ভারতীয় দল এই জয় এলো বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং এবং অ্যারন জর্জের শতরান। এবারের এই প্রতিযোগিতায় প্রথম থেকেই ভারতীয় যুব ব্রিগেড দাপটের সঙ্গে খেলেছে। শেষ চারের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে আফগানিস্তানের ৪ উইকেটে ৩১০ রানের জবাবে ভারতীয় দল ৩ উইকেট হারিয়ে ৩১১ রান করে সাত উইকেটে জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩১০ রান করে। ফয়সল সিনোজাদা ৯৩ বলে ১১০ রান করেন। উজাইরুল্লা নিয়াজাই ১০১ রানে অপরাজিত থাকেন। বড় রানের টার্গেট তাড়া করে ভারতের বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জের আগ্রাসী ব্যাটিং জয়ের পথকে মসৃণ করে। মাত্র ৩৩ বলে ৬৮ রান করেন বৈভব।৫৯ বলে ৬৭ রান করেছেন অধিনায়ক আয়ুষ মাত্রে। অ্যারন জর্জ শতরান করার কৃতিত্ব দেখান। অনায়াসে ভারতের জয় এসে যায়। আফগানিস্তানকে হারিয়ে ভারতের সামনে যুব বিশ্বকাপ ক্রিকেটে ষষ্ঠবার খেতাব জয়ের হাতছানি।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার