পোস্টগুলি

কর্মস্থলে নিরাপত্তা ও পরিবেশমিত্র সুরক্ষা মৌলিক অধিকার

ছবি
 কর্মস্থলে নিরাপত্তা ও  পরিবেশমিত্র সুরক্ষা  মৌলিক অধিকার বিশ্বজিৎ মুখোপাধ্যায় সমাজ ও পরিবেশকর্মী প্রতিটি মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পরই কোন না কোন কাজের সন্ধানে বেড়িয়ে পড়ে। দারিদ্র্য-ক্লিষ্ট ভারতে অবশ্য অনেক শিশু বা নাবালক ছেলেমেয়েরাও পেটের জ্বালা মেটাতে কাজ করে থাকে। অর্থাৎ স্কুল, কলেজ, হাসপাতাল, নার্সিং হোম, কলকারখানা সহ প্রত্যেকটি কর্মক্ষেত্রে মানুষ কাজ করে এবং প্রকৃতপক্ষে তাদের জীবনের বেশিরভাগ সময়টাই কর্মক্ষেত্রেই অতিবাহিত হয়।  সম্প্রতি কলকাতার কাছে অবস্থিত আনন্দপুর-এ এক গুদামে ২৭ জন শ্রমিকের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা এক মধ্যযুগীয় বর্বরতার সাক্ষি হয়ে থাকল। এই আনন্দপুরে জলা বুজিয়ে গড়ে উঠেছে অবৈধ বহুতল আবাসন, কারখানা এবং গুদাম। এই ২৭ জন শ্রমিকের মৃত্যুর দায় কার তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হল। অসহিষ্ণু, রুচিহীন রাজনৈতিক বর্ণমালার চালাচালি হল। নানান সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন বেরোলো। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল, এই মৃত্যু নিয়ে নাগরিক সমাজের তেমন কোনো হেলদোল নেই। অথচ এক বছর আগেই এই নাগরিক সমাজকে আরজিকর-এর ঘৃণ্য ঘটনার প্রতিবাদে আমরা অত্যন্ত সঠিকভাবেই...

যুব বিশ্বকাপ ফাইনালে ভারত অ্যারনের শতরান, বিধ্বংসী বৈভব সূর্যবংশী

ছবি
 যুব বিশ্বকাপ  ফাইনালে ভারত অ্যারনের শতরান,  বিধ্বংসী বৈভব সূর্যবংশী  ভারতের কণ্ঠের পক্ষে শুভ্র মুখোপাধ্যায় : যুব বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। ভারতীয় দল এই জয় এলো বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং এবং অ্যারন জর্জের শতরান। এবারের এই প্রতিযোগিতায় প্রথম থেকেই ভারতীয় যুব ব্রিগেড দাপটের সঙ্গে খেলেছে। শেষ চারের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে আফগানিস্তানের ৪ উইকেটে ৩১০ রানের জবাবে ভারতীয় দল ৩ উইকেট হারিয়ে ৩১১ রান করে সাত উইকেটে জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩১০ রান করে। ফয়সল সিনোজাদা ৯৩ বলে ১১০ রান করেন। উজাইরুল্লা নিয়াজাই ১০১ রানে অপরাজিত থাকেন। বড় রানের টার্গেট তাড়া করে ভারতের বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জের আগ্রাসী ব্যাটিং জয়ের পথকে মসৃণ করে। মাত্র ৩৩ বলে ৬৮ রান করেন বৈভব।৫৯ বলে ৬৭ রান করেছেন অধিনায়ক আয়ুষ মাত্রে। অ্যারন জর্জ শতরান করার কৃতিত্ব দেখান। অনায়াসে ভারতের জয় এসে যায়। আফগানিস্তানকে হারিয়ে ভারতের সামনে যুব বিশ্বকাপ ক্রিকেটে ষষ্ঠবার খেতাব জয়ের হাতছানি।

ভূমিকম্পে কাঁপলো কলকাতা কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৬.০

ছবি
 ভূমিকম্পে কাঁপলো কলকাতা  কম্পনের তীব্রতা  রিখটার স্কেলে ৬.০ ভারতের কণ্ঠ ব্যুরো :  রাত নটার পর আচমকা দুলে উঠলো কলকাতার মাটি। রিখটার স্কেলে ভূকম্পের মাত্ৰা ৬। যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। বাংলাদেশেও ভূমিকম্প হয়েছে বলে খবর। মায়ানমারে ভূমিকম্পের উৎসস্থল বলে অনুমান। বারবার ভূমিকম্পে আতঙ্কিত পশ্চিমবঙ্গের মানুষ। 

ফের মণিপুরে অস্ত্র উদ্ধার বড় নাশকতার ছক বানচাল সেনার

ছবি
ফের মণিপুরে  অস্ত্র উদ্ধার  বড় নাশকতার ছক  বানচাল সেনার  ভারতের কণ্ঠ ব্যুরো : মণিপুরে অস্ত্র ও আই ই ডি উদ্ধার সেনার। মঙ্গলবার সকালে আসাম রাইফেলস ও বি এস এফ র যৌথ বাহিনী একটি অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করেছে বলে খবর।  সেনা সূত্রে খবর বিপুল সংখ্যাক অস্ত্র যেমন রাইফেল, কার্তুস, ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস, বিস্ফোরক উদ্ধার হয়েছে। এবং সেগুলিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। বংমল ও জৌগাম গ্রাম থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর। একে সিরিজের একটি রাইফেল ও ম্যাগাজিন, দুটি পিস্তল, দুটি সিঙ্গল ব্যারেল রাইফেল, ১১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বড় সড় কোন নাশকতার ছক ছিলো বলে অনুমান সেনার।

পাক থেকে স্বাধীনতার জন্য অস্ত্র ধরছেন বালোচিস্থানের মহিলারা

ছবি
পাক থেকে স্বাধীনতার  জন্য অস্ত্র ধরছেন  বালোচিস্থানের মহিলারা  ভারতের কণ্ঠ ব্যুরো : দীর্ঘদিনের পাক সেনার অত্যাচার ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে এবার অস্ত্র তুলে নিলেন বালোচ মহিলারা। বালোচিস্থান আলাদা হতে চাইছে পাকিস্তান থেকে পাক সেনারা গ্রাম কে গ্রাম উজাড় করে পুরুষ দের তুলে নিয়ে গেছে। তাই এবার পাক সেনাদের নিকেশ করতে হাত পাকালেন মহিলারা। বালোচিস্থান লিবারেশন আর্মি সম্প্রতি বালোচিস্থানের পাক সেনার গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে আক্রমণ চালায় যাতে গুরুত্বপূর্ণ অবস্থান রেখেছিলেন মহিলারা। নিজের বুকে আর ডি এক্স বেঁধে উড়িয়ে দেওয়া থেকেও পিছিয়ে আসছেন না বালোচ মহিলারা। দুটি ফটো সম্প্রতি সামনে এসেছে যে দুজন মহিলা বুকে আর ডি এক্স বেঁধে নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছেন। বহুদিন আগে আয়ারল্যান্ড লিবারেশন র লড়াই র সময়ে এক আইরিশ মহিলা আসল্ট রাইফেল হাতে বীরের পরাকাষ্ঠা পেরিয়ে আটকেছিলেন ব্রিটিশ ইনফেন্ট্রি কে। ব্রিটিশ গুলিতে আইরিশ এই মহিলার ঝাঁঝরা হয়ে মারা যান। ব্রিটিশ সেনা বীরের সম্মান দিয়েছিলো এই আইরিশ বিপ্লবী কে। সেই সম্মান কি বালোচ মহিলারা পাবেন? তবে স্বাধীনতার জন্য সংগ্রামে মহিলাদের বীরত্ব সম্মান...

মহাকাশে আলোর আশ্চর্য ছটা ওটা উল্কা না অন্য কিছু?

ছবি
মহাকাশে আলোর  আশ্চর্য ছটা  ওটা উল্কা না অন্য কিছু? ভারতের কণ্ঠ ব্যুরো : নিউজিল্যান্ডের ভাগ্যাকাশে আশ্চর্য আলোর ছটা। গতকাল নিউজিল্যান্ড র ওয়েলিংটন শহরের আকাশে একটি উজ্বল আলোর রেখা দেখা যায়। এতটাই উজ্বল যে আকাশ ভরে দেয়। হেরেটুঙ্গা বোটিং ক্লাবের একটি ওয়েব ক্যামেরা য় এই আশ্চর্য ছবিটি ধরা পড়ে। সম্ভবত কোন উল্কা বা মহাকাশে ভেসে বেড়ানো জঞ্জালের কিছু অংশ যা হক কিছু একটা বায়ুমন্ডলে ঢুকে পড়ে এই কান্ড ঘটেছে বলে অনুমান করছেন জ্যোতির্বিজ্ঞানী রা। 

কর্মচারী দের হতাশ করলো কেন্দ্রীয় বাজেট ২০২৬

ছবি
কর্মচারী দের  হতাশ করলো  কেন্দ্রীয় বাজেট ২০২৬ ভারতের কণ্ঠ ব্যুরো : ২০২৬ র কেন্দ্রীয় বাজেট অনেকটাই হতাশ করলো চাকরিজীবী দের। গোল্ড বন্ডেও সুবিধে কমেছে। বেড়েছে পেনশনের বরাদ্দ। বেড়েছে সেনা বাজেট। দিব্যঙ্গন দের শক্তিশালী করার লক্ষ্যে কৃত্রিম অঙ্গ তৈরির কারখানার জন্য বরাদ্ধ বাড়ানো হয়েছে। সেনা বাজেটে ২১. ৮৪% বৃদ্ধি করা হয়েছে। ক্যান্সারের রোগীদের জন্য সুখবর এবারের কেন্দ্রীয় বাজেটে ১৭ টি ক্যান্সারের জীবনদায়ী ওষুধের কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সোনা ও রুপোর বাট আমদানির শুল্ক কমেছে। বিশ্ব বাজারে সোনার দাম ৯% কমেছে। যার সরাসরি প্রভাব এসে পড়েছে বাজারে। ১০ গ্রাম সোনার দাম পড়লো ৯০০০ টাকা। এখন ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার টাকা। এক কেজি রুপোর দাম কমেছে ১৭০০০ টাকার কাছাকাছি। যোগ ও আয়ুর্বেদে বড় পদক্ষেপ ঘোষণা ভারত সরকারের। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরির পরিকল্পনা ভারত সরকারের। ১. ৫ লক্ষ যোগ ও ওয়েলনেস কেয়ার গিভার দের প্রশিক্ষণ দেবে ভারত সরকার। পশ্চিমবঙ্গে হাইস্পিড রেল প্রকল্প গুজরাট থেকে ডানকুনি বিস্তৃত ফ্রেট করিডরের কথা ঘোষণা অর্থমন্ত্রীর।