কর্মচারী দের হতাশ করলো কেন্দ্রীয় বাজেট ২০২৬

কর্মচারী দের 

হতাশ করলো 

কেন্দ্রীয় বাজেট ২০২৬


ভারতের কণ্ঠ ব্যুরো : ২০২৬ র কেন্দ্রীয় বাজেট অনেকটাই হতাশ করলো চাকরিজীবী দের। গোল্ড বন্ডেও সুবিধে কমেছে। বেড়েছে পেনশনের বরাদ্দ। বেড়েছে সেনা বাজেট। দিব্যঙ্গন দের শক্তিশালী করার লক্ষ্যে কৃত্রিম অঙ্গ তৈরির কারখানার জন্য বরাদ্ধ বাড়ানো হয়েছে। সেনা বাজেটে ২১. ৮৪% বৃদ্ধি করা হয়েছে। ক্যান্সারের রোগীদের জন্য সুখবর এবারের কেন্দ্রীয় বাজেটে ১৭ টি ক্যান্সারের জীবনদায়ী ওষুধের কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সোনা ও রুপোর বাট আমদানির শুল্ক কমেছে। বিশ্ব বাজারে সোনার দাম ৯% কমেছে। যার সরাসরি প্রভাব এসে পড়েছে বাজারে। ১০ গ্রাম সোনার দাম পড়লো ৯০০০ টাকা। এখন ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার টাকা। এক কেজি রুপোর দাম কমেছে ১৭০০০ টাকার কাছাকাছি। যোগ ও আয়ুর্বেদে বড় পদক্ষেপ ঘোষণা ভারত সরকারের। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরির পরিকল্পনা ভারত সরকারের। ১. ৫ লক্ষ যোগ ও ওয়েলনেস কেয়ার গিভার দের প্রশিক্ষণ দেবে ভারত সরকার। পশ্চিমবঙ্গে হাইস্পিড রেল প্রকল্প গুজরাট থেকে ডানকুনি বিস্তৃত ফ্রেট করিডরের কথা ঘোষণা অর্থমন্ত্রীর।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার