পাক থেকে স্বাধীনতার জন্য অস্ত্র ধরছেন বালোচিস্থানের মহিলারা
পাক থেকে স্বাধীনতার
জন্য অস্ত্র ধরছেন
বালোচিস্থানের মহিলারা
ভারতের কণ্ঠ ব্যুরো : দীর্ঘদিনের পাক সেনার অত্যাচার ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে এবার অস্ত্র তুলে নিলেন বালোচ মহিলারা। বালোচিস্থান আলাদা হতে চাইছে পাকিস্তান থেকে পাক সেনারা গ্রাম কে গ্রাম উজাড় করে পুরুষ দের তুলে নিয়ে গেছে। তাই এবার পাক সেনাদের নিকেশ করতে হাত পাকালেন মহিলারা। বালোচিস্থান লিবারেশন আর্মি সম্প্রতি বালোচিস্থানের পাক সেনার গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে আক্রমণ চালায় যাতে গুরুত্বপূর্ণ অবস্থান রেখেছিলেন মহিলারা। নিজের বুকে আর ডি এক্স বেঁধে উড়িয়ে দেওয়া থেকেও পিছিয়ে আসছেন না বালোচ মহিলারা। দুটি ফটো সম্প্রতি সামনে এসেছে যে দুজন মহিলা বুকে আর ডি এক্স বেঁধে নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছেন। বহুদিন আগে আয়ারল্যান্ড লিবারেশন র লড়াই র সময়ে এক আইরিশ মহিলা আসল্ট রাইফেল হাতে বীরের পরাকাষ্ঠা পেরিয়ে আটকেছিলেন ব্রিটিশ ইনফেন্ট্রি কে। ব্রিটিশ গুলিতে আইরিশ এই মহিলার ঝাঁঝরা হয়ে মারা যান। ব্রিটিশ সেনা বীরের সম্মান দিয়েছিলো এই আইরিশ বিপ্লবী কে। সেই সম্মান কি বালোচ মহিলারা পাবেন? তবে স্বাধীনতার জন্য সংগ্রামে মহিলাদের বীরত্ব সম্মানের সঙ্গে লেখা থাকবে।


মন্তব্যসমূহ