পোস্টগুলি

মহাকাশে আলোর আশ্চর্য ছটা ওটা উল্কা না অন্য কিছু?

ছবি
মহাকাশে আলোর  আশ্চর্য ছটা  ওটা উল্কা না অন্য কিছু? ভারতের কণ্ঠ ব্যুরো : নিউজিল্যান্ডের ভাগ্যাকাশে আশ্চর্য আলোর ছটা। গতকাল নিউজিল্যান্ড র ওয়েলিংটন শহরের আকাশে একটি উজ্বল আলোর রেখা দেখা যায়। এতটাই উজ্বল যে আকাশ ভরে দেয়। হেরেটুঙ্গা বোটিং ক্লাবের একটি ওয়েব ক্যামেরা য় এই আশ্চর্য ছবিটি ধরা পড়ে। সম্ভবত কোন উল্কা বা মহাকাশে ভেসে বেড়ানো জঞ্জালের কিছু অংশ যা হক কিছু একটা বায়ুমন্ডলে ঢুকে পড়ে এই কান্ড ঘটেছে বলে অনুমান করছেন জ্যোতির্বিজ্ঞানী রা। 

কর্মচারী দের হতাশ করলো কেন্দ্রীয় বাজেট ২০২৬

ছবি
কর্মচারী দের  হতাশ করলো  কেন্দ্রীয় বাজেট ২০২৬ ভারতের কণ্ঠ ব্যুরো : ২০২৬ র কেন্দ্রীয় বাজেট অনেকটাই হতাশ করলো চাকরিজীবী দের। গোল্ড বন্ডেও সুবিধে কমেছে। বেড়েছে পেনশনের বরাদ্দ। বেড়েছে সেনা বাজেট। দিব্যঙ্গন দের শক্তিশালী করার লক্ষ্যে কৃত্রিম অঙ্গ তৈরির কারখানার জন্য বরাদ্ধ বাড়ানো হয়েছে। সেনা বাজেটে ২১. ৮৪% বৃদ্ধি করা হয়েছে। ক্যান্সারের রোগীদের জন্য সুখবর এবারের কেন্দ্রীয় বাজেটে ১৭ টি ক্যান্সারের জীবনদায়ী ওষুধের কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সোনা ও রুপোর বাট আমদানির শুল্ক কমেছে। বিশ্ব বাজারে সোনার দাম ৯% কমেছে। যার সরাসরি প্রভাব এসে পড়েছে বাজারে। ১০ গ্রাম সোনার দাম পড়লো ৯০০০ টাকা। এখন ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার টাকা। এক কেজি রুপোর দাম কমেছে ১৭০০০ টাকার কাছাকাছি। যোগ ও আয়ুর্বেদে বড় পদক্ষেপ ঘোষণা ভারত সরকারের। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরির পরিকল্পনা ভারত সরকারের। ১. ৫ লক্ষ যোগ ও ওয়েলনেস কেয়ার গিভার দের প্রশিক্ষণ দেবে ভারত সরকার। পশ্চিমবঙ্গে হাইস্পিড রেল প্রকল্প গুজরাট থেকে ডানকুনি বিস্তৃত ফ্রেট করিডরের কথা ঘোষণা অর্থমন্ত্রীর।

আগুন ডানকুনির ভ্যাটে

ছবি
আগুন ডানকুনির ভ্যাটে ভারতের কণ্ঠ ব্যুরো : ভয়াবহ আগুন ডানকুনির খোলা ভ্যাট বা ভাগাড়ে। দমকলের এক ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ী রা জানান এইভাবে ভাগাড়ে আগুন লাগাটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। দিল্লি রোডের ধারে এরকম জনবহুল স্থানে ভাগাড়। বহুবার আমরা দূষণ ও দুর্গন্ধের জন্য ভাগাড় স্থানান্তরিত করার কথা পৌরসভা কে জানিয়েছি কিন্তু কোন লাভ হয়নি।

সন্তোষ ট্রফিতে খেলতে গিয়ে দূর্ভোগ বাংলা দলের, চিঠি আইএফএ সচিবের

ছবি
 সন্তোষ ট্রফিতে খেলতে  গিয়ে দূর্ভোগ  বাংলা দলের,  চিঠি আইএফএ  সচিবের ক্রীড়া সাংবাদিক শুভ্র মুখোপাধ্যায় কলকাতা: অসমের দিব্রুগড়ে সন্তোষ ট্রফি খেলতে গিয়ে নজিরবিহীন দূর্ভোগে বাংলার ফুটবলাররা। গতকাল শুক্রবার তাদের ম্যাচ ছিল অসমের বিরুদ্ধে। ওই ম্যাচে ১-১ গোলে শেষ হয়। বাংলা গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলেও তারা আগেই টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গিয়েছিল। কিন্তু সমস্যা সেখানে নয়। ম্যাচটি স্থানীয় মাঠে শুরু হওয়ার কথা ছিল দুপুর ২ টো থেকে। সেইমতো বাংলা দল হোটেল থেকে বেরিয়ে পড়ে সকাল সাড়ে নয়টায়। কিন্তু রাস্তায় তুমুল যানজট থাকায় তারা মাঠে এসে পৌঁছায় দুপুর ২ টোয়। তখন এসে বাংলা কোচ সঞ্জয় সেন ম্যাচ কমিশনারকে অনুরোধ করেন খেলা ১৫ মিনিট পিছিয়ে দেওয়ার জন্য। তাদের কথা মেনে খেলা শুরু হয় ২-৪০ মিনিটে। প্রবল যানজটের জন্য বাংলার ফুটবলারদের খেলায় সেই শক্তি ছিল না। তবুও তারা ম্যাচ ড্র করতে পেরেছে। খেলা শেষে হোটেলে ফেরার অভিজ্ঞতা আরও ভয়ঙ্কর। মাঠ থেকে বিকাল ৫ টায় বেরিয়ে ৮০ কিমি দূরে হোটেলে পৌঁছতে বাংলা দলের হয়ে যায় ভোর পৌনে পাঁচটা। প্রায় নয় ঘণ্টা বাসের মধ্যে আটকে থা...

এবার এপস্টিন ফাইলসে নাম জড়ালো ভারতের প্রধানমন্ত্রী র

ছবি
এবার এপস্টিন ফাইলসে  নাম জড়ালো  ভারতের প্রধানমন্ত্রী র ভারতের কণ্ঠ ব্যুরো : এবার এপস্টিন ফাইলসে নাম জড়ালো ভারতের প্রধানমন্ত্রীর। সম্প্রতি আমেরিকার যৌন কেলেঙ্কারি তে যুক্ত ব্যবসায়ী জেফরি এপ্সটিনের একটি মেইলে উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জেফরি এপস্টিন ইসরায়েল সফরে যাবেন। যদিও ভারতের কণ্ঠ এই তথ্যের উৎস যাচাই করেনি। যদিও বিদেশমন্ত্রক সূত্রে প্রকাশিত একটি প্রেস বিবৃতি তে বলা হয়েছে একজন যৌন অপরাধীর ভুল ভাল বকা বলে উল্লেখ করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ আগে ইজরায়েল যাননি বলে উল্লেখ করা হয়। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ জেফরি এপস্টিন র যৌন কেলেঙ্কারির বিশাল নথি প্রকাশ করেছে তার মধ্যে একটি ইমেল থেকে এই তথ্য জানা গিয়েছে বলে খবর। বিজেপির নেতা ও সাংসদ সুব্রমণ্যম স্বামী ও প্রধানমন্ত্রীর কাছে বিবৃতি দাবী করেছেন বলে খবর। সম্প্রতি এই বিষয়ে তিনি সবিস্তারে ট্যুইট করেছেন এক্স এ।

রোনাল্ডোকে নিয়ে বইমেলায় শুভ্রর বই

ছবি
 রোনাল্ডোকে নিয়ে বইমেলায় শুভ্রর বই ভারতের কণ্ঠ ব্যুরো : স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - কলকাতা ৪৯ তম বইমেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হল এই বইটির। লেখক নামী ক্রীড়া সাংবাদিক শুভ্র মুখোপাধ্যায়। প্রকাশনার দায়িত্বে ছিল নিউ ভারত সাহিত্য কুটির। প্রকাশক পঙ্কজ কুমার বসাক অনুষ্ঠান শেষে জানান, মেসি নিয়ে বাংলায় একাধিক বই রয়েছে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিয়ে বাংলায় বই এই প্রথম। যে কারণে এই বইটির বিপুল চাহিদা রয়েছে। এই আন্তর্জাতিক ফুটবল সর্ম্পকিত বইটির উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ি। এছাড়াও ছিলেন সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়, দীপ প্রকাশনার সুকন্যা মন্ডল প্রমুখ।  মোট ১১০ পাতার রোনাল্ডোর জীবন সর্ম্পকিত বইটিতে নানা রোমাঞ্চ রয়েছে। বইয়ের ভূমিকা লিখেছেন কিংবদন্তি সাংবাদিক গৌতম ভট্টাচার্য। যিনি লেখককে অতি সুন্দর ব্যাখ্যা করেছেন। পাশাপাশি রোনাল্ডো যে নিজের সাম্রাজ্যে একক সম্রাট সেটিও উল্লেখ করেছেন। উদ্বোধক নৃসিংহ প্রসাদ ভাদুড়ি জানিয়েছেন, রোনাল্ডোর মতো একজন বিরল তারকাকে নিয়ে যে শুভ্র বইটি লেখার সাহস পেয়েছেন, এটাই নবীন লেখকদের ভাল কাজ করতে উদীপ্...

ওয়াও মোমো ও আনন্দপুর ইস্যুতে সরব হলেন অভিনেতা ঋদ্ধি সেন

ছবি
ওয়াও মোমো ও  আনন্দপুর ইস্যুতে  সরব হলেন  অভিনেতা ঋদ্ধি সেন ভারতের কণ্ঠ ব্যুরো : এবার ওয়াও মোমো ও আনন্দপুর অগ্নিকান্ড নিয়ে সমালোচনায় মুখর হলেন বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন সেন তনয় ঋদ্ধি সেন।  এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন চিন্তা নেই,আমাদের ভরা পেটের অফুরন্ত খিদের জন্য Wow Momo'র ব্যবসা এই বছরই আরো বৃদ্ধি পাবে, একই নামে বা নতুন নামে,Wow Momo হয়তো হয়ে যাবে Now Momo,নামে কি এসে যায় ?অবশ্য না,নামে এসে যায়,কোন লাশের কি পদবী সেটা আমাদের অধিকাংস ভারতবাসীর কাছে আজকাল বড্ড জরুরি l মৃতের পদবী যদি হিন্দু হয়,তাহলে আমাদের একরকম প্রতিক্রিয়া, মুসলমান হলে আরেকরকম,খ্রিস্টান হলে আরেক,আমরা এভাবেই বহু বছর ধরে মৃত্যুকে দেখতে অভ্যস্ত,প্রতিবাদ, রাগ বা দুঃখ প্রকাশের আগে প্রয়োজন দেখে নেওয়া কোন ধর্ম বা পদবীর স্ট্রেচারে শোয়ানো আছে কোন লাশ, প্রতিক্রিয়া,হেডলাইন্স,আইনি বা সরকারি তৎপরতা হবে সেই বুঝে lযেহেতু শ্রমিকের ধর্ম আমাদের ধর্মের ডিকশনারির বাইরে তাই তাদের মৃত্যুতে আমাদের কোনো প্রতিক্রিয়া হয়না,কারণ,আমরা শ্রম বুঝি না,আমরা শুধু বুঝি ভরা পেটের খিদেl আমাদের প্রয়োজন fast food, fast delivery,fast li...