রোনাল্ডোকে নিয়ে বইমেলায় শুভ্রর বই

 রোনাল্ডোকে নিয়ে

বইমেলায় শুভ্রর বই

ভারতের কণ্ঠ ব্যুরো : স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - কলকাতা ৪৯ তম বইমেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হল এই বইটির। লেখক নামী ক্রীড়া সাংবাদিক শুভ্র মুখোপাধ্যায়। প্রকাশনার দায়িত্বে ছিল নিউ ভারত সাহিত্য কুটির। প্রকাশক পঙ্কজ কুমার বসাক অনুষ্ঠান শেষে জানান, মেসি নিয়ে বাংলায় একাধিক বই রয়েছে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিয়ে বাংলায় বই এই প্রথম। যে কারণে এই বইটির বিপুল চাহিদা রয়েছে।

এই আন্তর্জাতিক ফুটবল সর্ম্পকিত বইটির উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ি। এছাড়াও ছিলেন সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়, দীপ প্রকাশনার সুকন্যা মন্ডল প্রমুখ। 

মোট ১১০ পাতার রোনাল্ডোর জীবন সর্ম্পকিত বইটিতে নানা রোমাঞ্চ রয়েছে। বইয়ের ভূমিকা লিখেছেন কিংবদন্তি সাংবাদিক গৌতম ভট্টাচার্য। যিনি লেখককে অতি সুন্দর ব্যাখ্যা করেছেন। পাশাপাশি রোনাল্ডো যে নিজের সাম্রাজ্যে একক সম্রাট সেটিও উল্লেখ করেছেন। উদ্বোধক নৃসিংহ প্রসাদ ভাদুড়ি জানিয়েছেন, রোনাল্ডোর মতো একজন বিরল তারকাকে নিয়ে যে শুভ্র বইটি লেখার সাহস পেয়েছেন, এটাই নবীন লেখকদের ভাল কাজ করতে উদীপ্ত করবে সন্দেহ নেই।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার