হকার বিক্ষোভ ব্যান্ডেলে

হকার বিক্ষোভ ব্যান্ডেলে


ভারতের কণ্ঠ ব্যুরো : ব্যান্ডেলে হকার উচ্ছেদ ও দোকান গুলি ধ্বংস করে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামলো জাতীয় বাংলা হকার সম্মেলন। এই শ্রমিক সংগঠনের প্রতিনিধি রা আজ দুপুরে ব্যান্ডেল জংশন স্টেশনের সামনে বিক্ষোভ দেখান পরে হকারদের বিশাল মিছিল ব্যান্ডেল লোকো পাড়া পরিক্রমা করে। সংগঠন সূত্রে জানা গিয়েছে কেন্দ্রের সরকার ও রেল দীর্ঘ ৩০-৪০ বছর ধরে হকারি করা গরীব মানুষদের পেটে লাথি মেরেছে। গত বছরের ১২ জুলাই রেল ও আর পি এফ গভীর রাতে প্রায় ২০০ র ওপর ক্ষুদ্র ব্যবসায়ী ও রেল হকারদের দোকান ভেঙে গুড়িয়ে দেয়। রেলের দাবী ছিলো অমৃত ভারত প্রকল্পের জন্য ব্যান্ডেল স্টেশনের সম্প্রসারণ হবে। হকার উচ্ছেদ যে স্থানে হয়েছে সেখানে তড়িঘড়ি সিমেন্ট দিয়ে বাধিয়ে কমার্সিয়াল কমপ্লেক্স তৈরী হচ্ছে। যার প্রতিবাদে এই হকার সংগঠন প্রতিবাদে নেমেছে বলে খবর।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার