ওয়াও মোমো ও আনন্দপুর ইস্যুতে সরব হলেন অভিনেতা ঋদ্ধি সেন
ওয়াও মোমো ও
আনন্দপুর ইস্যুতে
সরব হলেন
অভিনেতা ঋদ্ধি সেন
ভারতের কণ্ঠ ব্যুরো : এবার ওয়াও মোমো ও আনন্দপুর অগ্নিকান্ড নিয়ে সমালোচনায় মুখর হলেন বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন সেন তনয় ঋদ্ধি সেন।
এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন চিন্তা নেই,আমাদের ভরা পেটের অফুরন্ত খিদের জন্য Wow Momo'র ব্যবসা এই বছরই আরো বৃদ্ধি পাবে, একই নামে বা নতুন নামে,Wow Momo হয়তো হয়ে যাবে Now Momo,নামে কি এসে যায় ?অবশ্য না,নামে এসে যায়,কোন লাশের কি পদবী সেটা আমাদের অধিকাংস ভারতবাসীর কাছে আজকাল বড্ড জরুরি l মৃতের পদবী যদি হিন্দু হয়,তাহলে আমাদের একরকম প্রতিক্রিয়া, মুসলমান হলে আরেকরকম,খ্রিস্টান হলে আরেক,আমরা এভাবেই বহু বছর ধরে মৃত্যুকে দেখতে অভ্যস্ত,প্রতিবাদ, রাগ বা দুঃখ প্রকাশের আগে প্রয়োজন দেখে নেওয়া কোন ধর্ম বা পদবীর স্ট্রেচারে শোয়ানো আছে কোন লাশ, প্রতিক্রিয়া,হেডলাইন্স,আইনি বা সরকারি তৎপরতা হবে সেই বুঝে lযেহেতু শ্রমিকের ধর্ম আমাদের ধর্মের ডিকশনারির বাইরে তাই তাদের মৃত্যুতে আমাদের কোনো প্রতিক্রিয়া হয়না,কারণ,আমরা শ্রম বুঝি না,আমরা শুধু বুঝি ভরা পেটের খিদেl আমাদের প্রয়োজন fast food, fast delivery,fast living,আমাদের দ্রুত চাহিদাগুলোকে আরও দ্রুত করার জন্য কাদের জীবন চিরদিনের জন্য থেমে গেলো তাতে আমাদের কিস্যু এসে যায় না l
আজকাল ফাস্টেস্ট ডেলিভারি হয় ইনফরমেশনের,না চাইলেও ক্লাউড থেকে একদম সোজা বিছানায় পৌঁছে যায় তথ্য,তাই আমরা সব জানবো,বুঝবো,জিভ কেটে আক্ষেপসূচক আওয়াজ করবো,দু দিন খবরের চ্যানেল দেখতে দেখতে এক মুঠো চানাচুর মুখে দিয়ে হাঁটুতে চাপড় মেরে বলবো,’ছিঃ’,”সমাজটা কোথায় গেলো”, তার পর তৃতীয় দিন থেকে আমরা Wow Momo কে ৮০০ নম্বর স্টলটা খুলতে অথবা Now Momo’এ পরিনত করতে সাহায্য করবো,মালিক নিশ্চিন্ত,কারণ সে জানে খালি পেটের মৃতের সংখ্যার চেয়ে ভরা পেটের খিদের চাহিদা বেশি l


মন্তব্যসমূহ