পোস্টগুলি

রোনাল্ডোকে নিয়ে বইমেলায় শুভ্রর বই

ছবি
 রোনাল্ডোকে নিয়ে বইমেলায় শুভ্রর বই ভারতের কণ্ঠ ব্যুরো : স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - কলকাতা ৪৯ তম বইমেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হল এই বইটির। লেখক নামী ক্রীড়া সাংবাদিক শুভ্র মুখোপাধ্যায়। প্রকাশনার দায়িত্বে ছিল নিউ ভারত সাহিত্য কুটির। প্রকাশক পঙ্কজ কুমার বসাক অনুষ্ঠান শেষে জানান, মেসি নিয়ে বাংলায় একাধিক বই রয়েছে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিয়ে বাংলায় বই এই প্রথম। যে কারণে এই বইটির বিপুল চাহিদা রয়েছে। এই আন্তর্জাতিক ফুটবল সর্ম্পকিত বইটির উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ি। এছাড়াও ছিলেন সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়, দীপ প্রকাশনার সুকন্যা মন্ডল প্রমুখ।  মোট ১১০ পাতার রোনাল্ডোর জীবন সর্ম্পকিত বইটিতে নানা রোমাঞ্চ রয়েছে। বইয়ের ভূমিকা লিখেছেন কিংবদন্তি সাংবাদিক গৌতম ভট্টাচার্য। যিনি লেখককে অতি সুন্দর ব্যাখ্যা করেছেন। পাশাপাশি রোনাল্ডো যে নিজের সাম্রাজ্যে একক সম্রাট সেটিও উল্লেখ করেছেন। উদ্বোধক নৃসিংহ প্রসাদ ভাদুড়ি জানিয়েছেন, রোনাল্ডোর মতো একজন বিরল তারকাকে নিয়ে যে শুভ্র বইটি লেখার সাহস পেয়েছেন, এটাই নবীন লেখকদের ভাল কাজ করতে উদীপ্...

ওয়াও মোমো ও আনন্দপুর ইস্যুতে সরব হলেন অভিনেতা ঋদ্ধি সেন

ছবি
ওয়াও মোমো ও  আনন্দপুর ইস্যুতে  সরব হলেন  অভিনেতা ঋদ্ধি সেন ভারতের কণ্ঠ ব্যুরো : এবার ওয়াও মোমো ও আনন্দপুর অগ্নিকান্ড নিয়ে সমালোচনায় মুখর হলেন বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন সেন তনয় ঋদ্ধি সেন।  এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন চিন্তা নেই,আমাদের ভরা পেটের অফুরন্ত খিদের জন্য Wow Momo'র ব্যবসা এই বছরই আরো বৃদ্ধি পাবে, একই নামে বা নতুন নামে,Wow Momo হয়তো হয়ে যাবে Now Momo,নামে কি এসে যায় ?অবশ্য না,নামে এসে যায়,কোন লাশের কি পদবী সেটা আমাদের অধিকাংস ভারতবাসীর কাছে আজকাল বড্ড জরুরি l মৃতের পদবী যদি হিন্দু হয়,তাহলে আমাদের একরকম প্রতিক্রিয়া, মুসলমান হলে আরেকরকম,খ্রিস্টান হলে আরেক,আমরা এভাবেই বহু বছর ধরে মৃত্যুকে দেখতে অভ্যস্ত,প্রতিবাদ, রাগ বা দুঃখ প্রকাশের আগে প্রয়োজন দেখে নেওয়া কোন ধর্ম বা পদবীর স্ট্রেচারে শোয়ানো আছে কোন লাশ, প্রতিক্রিয়া,হেডলাইন্স,আইনি বা সরকারি তৎপরতা হবে সেই বুঝে lযেহেতু শ্রমিকের ধর্ম আমাদের ধর্মের ডিকশনারির বাইরে তাই তাদের মৃত্যুতে আমাদের কোনো প্রতিক্রিয়া হয়না,কারণ,আমরা শ্রম বুঝি না,আমরা শুধু বুঝি ভরা পেটের খিদেl আমাদের প্রয়োজন fast food, fast delivery,fast li...

হকার বিক্ষোভ ব্যান্ডেলে

ছবি
হকার বিক্ষোভ ব্যান্ডেলে ভারতের কণ্ঠ ব্যুরো : ব্যান্ডেলে হকার উচ্ছেদ ও দোকান গুলি ধ্বংস করে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামলো জাতীয় বাংলা হকার সম্মেলন। এই শ্রমিক সংগঠনের প্রতিনিধি রা আজ দুপুরে ব্যান্ডেল জংশন স্টেশনের সামনে বিক্ষোভ দেখান পরে হকারদের বিশাল মিছিল ব্যান্ডেল লোকো পাড়া পরিক্রমা করে। সংগঠন সূত্রে জানা গিয়েছে কেন্দ্রের সরকার ও রেল দীর্ঘ ৩০-৪০ বছর ধরে হকারি করা গরীব মানুষদের পেটে লাথি মেরেছে। গত বছরের ১২ জুলাই রেল ও আর পি এফ গভীর রাতে প্রায় ২০০ র ওপর ক্ষুদ্র ব্যবসায়ী ও রেল হকারদের দোকান ভেঙে গুড়িয়ে দেয়। রেলের দাবী ছিলো অমৃত ভারত প্রকল্পের জন্য ব্যান্ডেল স্টেশনের সম্প্রসারণ হবে। হকার উচ্ছেদ যে স্থানে হয়েছে সেখানে তড়িঘড়ি সিমেন্ট দিয়ে বাধিয়ে কমার্সিয়াল কমপ্লেক্স তৈরী হচ্ছে। যার প্রতিবাদে এই হকার সংগঠন প্রতিবাদে নেমেছে বলে খবর।

এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেও ফাঁক থেকে গেলো মুখ্যমন্ত্রী র সিঙ্গুরের সভায়

ছবি
এক গুচ্ছ প্রকল্পের  উদ্বোধন করেও  ফাঁক থেকে গেলো  মুখ্যমন্ত্রী র  সিঙ্গুরের সভায়  মহাকাল ভৈরব সিঙ্গুরের সভা থেকে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত সব কি ঠিক হল? এদিন বাংলার বাড়ির দ্বিতীয় ধাপ উদ্বোধন হয় যার প্রকল্প মূল্য ২৪১৮০ কোটি, উদ্বোধন হল ঘাটাল মাস্টারপ্ল্যান, ৫০ টি নতুন সুফল বাংলা বাহন, ৮০ কোটির বাংলার শষ্য বীমা, ২২ টি জেলার ৪৭৬০ জন কে পাট্টা দেন মুখ্যমন্ত্রী। কিন্তু এতকিছুর মধ্যে কিছু ফাঁক তো রয়েই গেলো। এদিন সিঙ্গুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন " আমি যদি কথা দি আমি কথা রাখি ১০০% আমি ডবল ইঞ্জিন সরকার নই আমার সরকার মানুষের সরকার। কন্যাশ্রী কতদিন আগে চালু করেছি বন্ধ হয়েছে? কোনোদিন হবেনা। কন্যাশ্রী সম্পর্কে বলেন ফার্স্ট ফেজ হয়েছে সেকেন্ড ফেজ হয়েছে ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড ফেজ ও হবে। স্মার্ট কার্ড স্টুডেন্ট দের ১০ লক্ষ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। ক্লাস নাইনে উঠলে সবুজ সাথীর সাইকেল ক্লাস ইলেভেনে উঠলে ট্যাব টোটাল জিনিসটা বিনা পয়সায় করা হচ্ছে। বাংলার শষ্য বীমা যাদের চাষ বাস নষ্ট হয়ে যায় তাদের আমরা টা...

ব্যাঙ্ক ধর্মঘটের ভালো সাড়া হুগলী জেলায়

ছবি
ব্যাঙ্ক ধর্মঘটের  ভালো সাড়া  হুগলী জেলায়  ভারতের কণ্ঠ ব্যুরো : সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক নিয়মিত চালু করার অর্থাৎ শনি রবি বাদ দিয়ে ব্যাঙ্ক সচল রাখার দাবিতে ব্যাঙ্ক ধর্মঘট সর্বাত্মক রূপ ধারণ করলো হুগলী জেলায়। ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক সহ রাষ্ট্রয়ত্ব, এছাড়া স্টেট্ ব্যাঙ্ক সহ সমস্ত ব্যাঙ্কেই কর্মচারীরা ধর্মঘটে সামিল হন। ব্যাঙ্ক কর্মচারী আন্দোলনের নেতা রমেন সিনহা জানান পাঁচদিনের ব্যাঙ্কিং সপ্তাহ, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের সাথে সরকারের দশম দ্বীপাক্ষিক চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো যে শনি রবি বাদে পাঁচদিন ব্যাঙ্ক নিয়মিত করতে হবে। ১২ দ্বিপাক্ষিক চুক্তিতে যে জয়েন্ট নোট হয়েছিলো তাতে সিদ্ধান্ত হয়েছিলো পাঁচদিন ব্যাঙ্ক চালাতে হবে। কিন্তু পরে সরকার নিমরাজি হলে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হই।

শক্তিশালী ভারত বিশ্বশান্তির জন্য জরুরী - ই ইউ প্রধান

ছবি
 শক্তিশালী ভারত  বিশ্বশান্তির  জন্য জরুরী  - ই ইউ প্রধান ভারতের কণ্ঠ ব্যুরো : ৭৭ তম সাধারণতন্ত্র দিবসে ইউরোপিয়ন ইউনিয়রের সঙ্গে সামরিক গাঁটছড়ার সূত্রপাত ঘটালো ভারতবর্ষ। এবার বিশেষ অথিতি ছিলেন ইউরোপিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনীয় ল্যুইস স্যান্তস লা কোষ্টা ও ইউরোপিয়ন কাউন্সিল প্রেসিডেন্ট আরশুলা ভন দের লিয়েন।  এবারের কর্তব্যপথে সামরিক শক্তির সাথে নতুন ভাবনা ও প্রত্যয়ের প্রকাশ ছিলো উজ্বল। আকাশ থেকে জল ও অন্তরীক্ষে যুদ্ধের পরিস্থিতিতে রক্ষা করার ঢাল আকাশ ও অন্যান্য ব্যবস্থা যেমন প্রদর্শনী তে স্থান পেয়েছে তেমনি ব্রাহ্মস মিশাইল অর্জুন মেন ব্যাটল ট্যাঙ্ক ও অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শীত হয়েছে।  জল্পনা উঠছে তাহলে জার্মানি ও ফ্রান্সের সাথে ইউরোপিয়ন ইউনিয়নের সামরিক প্রযুক্তির জোরেই এ এম সি এ স্টেলথ ফাইটারের স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছে কি ভারতবর্ষ? ভারতের কণ্ঠের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণতন্ত্র দিবসের শুভকামনা।  

ভয়াবহ আগুন কলকাতার আনন্দপুরে মৃত ৭ নিখোঁজ ২০

ছবি
ভয়াবহ আগুন  কলকাতার  আনন্দপুরে  মৃত ৭ নিখোঁজ ২০ ভারতের কণ্ঠ ব্যুরো : কলকাতার আনন্দপুরে একটি গোডাউনে ভয়াবহ আগুন এখনও পর্যন্ত খবর ৭ জন মৃত ও ২০ জন নিখোঁজ। আজ বিকেলে আনন্দপুরের নাজিরাবাদের দুটি গোডাউনে আগুন লাগে বলে খবর। কিন্তু কি কারণে এই আগুন স্পষ্ট নয়। আগুনের সঙ্গে ১১ ঘন্টা লড়াই চালাচ্ছেন দমকল কর্মীরা। দুজনের মৃতদেহ এখনও পর্যন্ত বের করা সম্ভব হলেও মৃতের সঙ্গে অনেকটা ই বাড়তে পারে বলে অনুমান।