পোস্টগুলি

ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট থেকে সরে দাঁড়ালো আমেরিকা

ছবি
ভারত নেতৃত্বাধীন  আন্তর্জাতিক  সৌর জোট থেকে  সরে দাঁড়ালো আমেরিকা  ভারতের কণ্ঠ ব্যুরো : বিশ্ব উষ্ণয়ন রোধে ভারতের নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়ালো ট্রাম্পের আমেরিকা। ওয়াশিংটন সূত্রে খবর ট্রাম্পের নির্দেশে ৬৬ টি আন্তর্জাতিক জোট বা চুক্তি থেকে সরে দাঁড়াচ্ছে আমেরিকা। সম্প্রতি বিশ্ব উষ্ণায়ন রোধে সৌরবিদ্যুৎ কে বিকল্প হিসেবে দেখা হচ্ছে বিশ্বজুড়ে। সেই মর্মে UN ফ্রেমওয়ার্ক কনভেনশন থেকে ভারতের নেতৃত্বে ও ফ্রান্সের সহযোগিতায় আন্তর্জাতিক সৌর জোট তৈরী হয়েছিলো। যার শরিক ছিলো আমেরিকা। সেই জোট থেকেই আমেরিকা সরে দাঁড়ালো।  গত ৭ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট র ওভাল অফিস থেকে প্রকাশিত মেমোরেন্ডামে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের জন্য ৩১ টি জাতিপুঞ্জ গত সংস্থা সহ আরও ৩৫ টি সংস্থার ক্ষতি হবে বলেই জানা গেছে। স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা সংস্থাগুলির ও ক্ষতি হবে বলেই খবর। ২০২৭ সালের জন্য ১. ৫ ট্রিলীয়ন ডলারের ডিফেন্স বাজেট ঘোষণা করেছেন ট্রাম্প। ভারতের প্রতি মার্কিন মনোভাব কে স্পষ্ট করছে এই নীতি বলে মতামত ভারতীয় কূটনীতিক দের। আগামী ভবিষ্যতে ট্রাম্পের নীতির জন্য ভারত মার্কিন সম্পর্কে যে ফাটল বাড়ত...

বিশ্ব ইজতেমার হাত ধরে পুঁইনানের খ্যাতি আজ বিশ্ব জুড়ে

ছবি
 বিশ্ব ইজতেমার  হাত ধরে  পুঁইনানের খ্যাতি  আজ বিশ্ব জুড়ে সেখ জিন্নাত আলি পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা-দাদপুর ব্লকের পুঁইনান গ্রামটি বর্তমানে কেবল একটি বর্ধিষ্ণু জনপদ নয়। আজ অর্থাৎ 2026 সালে এটি বিশ্বের আধ্যাত্মিক মানচিত্রে এক অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশ্ব ইজতেমার জন্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুঁইনান লক্ষ লক্ষ মানুষের মিলনমেলায় পরিণত হয় এবছর। হৃদয়ের সন্ধানে বিশ্ব ইজতেমা, বাংলার পল্লিপ্রকৃতির শান্ত কোলে অবস্থিত হুগলির পুঁইনান গ্রামটি এবছর কয়েক দিনের জন্য এক বিশাল জনারণ্যে পরিণত হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ভিড় থাকলেও, এর মূল সুরটি হলো আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি এবং বিশ্বশান্তির জন্য প্রার্থনা। দিল্লির নিজামুদ্দিন ইজতেমার আদলেই এখানে তবলিগি জামাতের উদ্যোগে এই সম্মেলন আয়োজিত হয়। পুঁইনানের ইজতেমা কেবল একটি ধর্মীয় সমাবেশ নয়। এটি মানুষের অন্তরের কলুষতা দূর করার এক পাঠশালা বলা যেতে পারে। মাইলের পর মাইল বিস্তৃত সামিয়ানার নিচে যখন এক কোটির অধিক মানুষ একসাথে কপাল মাটিতে ঠেকিয়ে সিজদাহ করেন, তখন সেখানে কোনো ধনী-দরিদ্রের ভেদাভেদ থাকে না। ইসলামের মূল শিক্ষা—শান্ত...

ভোররাতে বিধ্বংসী আগুন সাগর মেলায়

ছবি
ভোররাতে বিধ্বংসী  আগুন সাগর মেলায় ভারতের কণ্ঠ ব্যুরো : কুম্ভের স্মৃতি উস্কে ভয়াবহ আগুন এবার গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলার অস্থায়ী ছাউনির বড় অংশে আগুন লাগে। আগুন দাবানলের মতো একে একে ছাউনি তে ছড়িয়ে পড়ে। পুলিশ, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর, সাংবাদমাধ্যম ও বজরং পরিষদের একাধিক শিবিরে আগুন লাগে। পুণ্যার্থী দের শিবিরে আগুন লাগেনি তবে প্রতি বছর মকর স্নান করতে গোটা ভারত থেকে বিশাল মানুষ গঙ্গাসাগরে পূন্যস্নান করতে আসেন। সনাতনী বিশ্বাস সমুদ্র মন্থণের পর পূন্যতোয়া সাগরের মোহনায় অমৃত বিন্দু পড়েছিলো। কনকনে ঠান্ডায় এই জলে চান করলে রোগমুক্তি ও পুন্য লাভ হয়। আধ্যাত্মিক শান্তি লাভের জন্য সাধু রা এই স্নানে সামিল হন।

সামসেরগঞ্জ হাসপাতালের পেছনে অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার

ছবি
সামসেরগঞ্জ হাসপাতালের  পেছনে অজ্ঞাতপরিচয়  মহিলার মৃতদেহ উদ্ধার ভারতের কণ্ঠ ব্যুরো : মুর্শিদাবাদে সামসেরগঞ্জ হাসপাতালের কাছ থেকে অজ্ঞাত পারিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার। সকালে একজন হাসপাতালের পেছনে টয়লেট করতে গিয়ে এই দেহ খুঁজে পান। সবচেয়ে মর্মান্তিক ঘটনা মহিলার জীবিত সন্তান তার দেহের পাশেই বসে কাঁদছিলো। পুলিশ সূত্রে খবর মহিলার দেহ অর্ধগগ্ন এবং মাথার পেছনে আঘাত রয়েছে। মহিলাকে চেনার সব সুযোগ মুছে দেওয়ার চেষ্টা হয়েছে এমনটাই জানা গিয়েছে। বাচ্চাটি আতঙ্কে আছে বলে জানা গিয়েছে।

শ্রীলঙ্কায় বেইলি ব্রিজ তৈরী করে ইতিহাস তৈরী ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার কোরের

ছবি
 শ্রীলঙ্কায় বেইলি  ব্রিজ তৈরী করে  ইতিহাস তৈরী  ভারতীয় সেনার  ইঞ্জিনিয়ার কোরের  ভারতের কণ্ঠ ব্যুরো : প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলংকার জাফনা। কিলিনোচ্চি জাফনায় ত্রাণকার্যে সহায়তা করছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার এডিজিপিআই  সূত্রে জানা গিয়েছে জলের তোড়ে ভেসে যাওয়া ব্রিজের জায়গায় ১০০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণ করেছে ভারতীয় সেনার ইঞ্জিনিয়ারেরা। এর ফলে বি - ৪৯২ রোডের মাধ্যমে জাফনার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে প্রতিবেশীর সাহায্য, মানব সেবা হল ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রাথমিক দায়িত্ব। 

ভেনেজুয়েলায় হামলা আমেরিকার

ছবি
 ভেনেজুয়েলায় হামলা  আমেরিকার              ভারতের কণ্ঠ ব্যুরো: সি এন এন সূত্রে জানা গিয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভয়াবহ হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার রাত ১:৩০ নাগাদ ভেনেজুয়েলার কারাকাসে লোডশেডিং হয়ে যায়। রাজধানীর বিভিন্ন জায়গায় পর পর বিস্ফোরণের শব্দ শোনা যেতে শুরু করে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কে মাদক সন্ত্রাসী বলে অভিযোগ করেছিল। ও দুদেশের বৈদেশিক সম্পর্কে ছেদ পড়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সূত্রেও বহু মাদক পাচারকারি বোট ধ্বংসের কথা সাংবাদমাধ্যম কে জানানো হয়েছিলো।  এবার তাহলে কি আমেরিকা ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিলো কি? স্পষ্ট না হলেও আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের বক্তব্য ল্যাটিন আমেরিকায় নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টায় নেমেছে মার্কিন প্রশাসন।  সারা বিশ্বের তেলের ১৭-১৮% রয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা তে। সম পরিমান তেল রয়েছে ইউক্রেন ও রাশিয়ার মাঝের বিতর্কিত কৃষ্ণ সাগর এলাকায়। আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞ দের অনুমান যেভাবে গল্ফ ওয়ার হয়েছি...

ফার্মাসিউটিক্যাল ফিল্ড কর্মীদের শ্রম আধিকারিক আদালতে ঐতিহাসিক জয়

ছবি
 ফার্মাসিউটিক্যাল  ফিল্ড কর্মীদের  শ্রম আধিকারিক  আদালতে ঐতিহাসিক জয়  নিউজ ব্যুরো: রাজ্য শ্রম দফতরের যুগ্ম শ্রম আধিকারিক (পি) শ্রীমতি শর্মিষ্ঠা ঘোষ ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে নিজেদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকা আদায় করতে সক্ষম হল অ্যাডোনিস ল্যাবরেটরিস কোম্পানির ১৩ জন প্রাক্তন ফিল্ড কর্মী। আদালতের রায়ে প্রায় ৩০ লক্ষ টাকা মিটিয়ে দিতে বাধ্য হল কোম্পানি কর্তৃপক্ষ। বিশ্বস্ত সূত্রে জানা যায়, কোভিড-পরবর্তী সময় থেকেই এই বিরোধের সূত্রপাত। অভিযোগ, কোভিড কালে ফিল্ড কর্মীদের ওপর চাপ বজায় রেখে সম্পূর্ণ হিসাব বুঝে মুনাফা ঘরে তোলার পরও প্রতিশ্রুত প্রাপ্য অর্থ প্রদান থেকে সরে আসে অ্যাডোনিস কর্তৃপক্ষ। বকেয়া বেতন ও গ্র্যাচুইটির দাবি তুলতেই কর্মীদের ওপর শুরু হয় মানসিক চাপ, হুমকি এবং অশালীন ভাষায় নির্দেশ জারি করার অভিযোগও ওঠে। এই পরিস্থিতিতে ২৬ জন ফিল্ড কর্মী সম্মিলিতভাবে কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নেন এবং পদ্ধতিগতভাবে ইস্তফা দেন। কিন্তু চাকুরী-নিবৃত্তি সংক্রান্ত বকেয়া বেতন, গ্র্যাচুইটি ও অন্যান্য প্রাপ্য অর্থ দিতে অস্বীকার করে কোম্পানি। বারবার অন...