SIR: নাগরিকত্বের আতঙ্ক ও রাজনৈতিক কৌতূহলের নতুন ভূগোল
SIR: নাগরিকত্বের আতঙ্ক ও রাজনৈতিক কৌতূহলের নতুন ভূগোল অয়ন মুখোপাধ্যায় ভারতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতিতে SIR এমন এক দস্তাবেজ, যা প্রশাসনিক পরিসীমা ছাড়িয়ে মানুষের মানসিক জগতে পৌঁছে গেছে। মাঠপর্যায়ের অফিসাদের পর্যবেক্ষণ—নিরাপত্তা, উত্তেজনা, জনমত, জনসংখ্যা স্থানান্তর—এসবের ওপর ভিত্তি করে তৈরি হলেও, আজ এটি রাজনৈতিক কৌশল, দলীয় প্রচার এবং মিডিয়া উত্তেজনার কেন্দ্রে পরিণত। আগে যেসব তদারকি রিপোর্ট নিঃশব্দে তৈরি হতো, সেগুলো আজ আর নিঃশব্দ নেই। চায়ের দোকানের সাধারণ আলোচনাই দেখিয়ে দেয় কত দ্রুত SIR মানুষের কথোপকথনে ঢুকে পড়েছে। “আমাদের ব্লকে নাকি অনেক মানুষের নাম বাদ গেছে”—এই একটি বাক্যের মধ্যেই আছে সন্দেহ, ভয় এবং রাজনৈতিক উত্তেজনা। কেউ বলে—“কালই আমাদের নামগুলো তুলতে হবে।” কেউ বলে—“SIR মানেই তো সন্দেহ।” একটি প্রশাসনিক রিপোর্ট আজ কাগজের বাইরে ছড়িয়ে গিয়ে মানুষের আচরণ ও মানসিকতা পর্যন্ত প্রভাবিত করছে। তাই SIR এখন নথি নয়—এটি রাজ নৈতিক অনুভূতির প্রতীক। নাগরিকত্ব হারানোর ভয়: নতুন যুগের মনস্তাত্ত্বিক বাস্তবতা সাম্প্রতিক বছরগুলোতে নথি নির্ভর নাগরিকত্ব রাজনৈতিক আলোচনার কেন্দ্র...