পোস্টগুলি

ছবি
 এবারের কালীপুজো  এবং দীপাবলী  হয়ে উঠুক আলো  আর মিলনের উৎসব  দূষণের বিভীষিকা নয়  আইনজীবী বিশ্বজিৎ মুখার্জি দীর্ঘদিন যাবৎ আমরা পরিবেশ আকাদেমির পক্ষ থেকে বিভিন্ন সংশ্লিষ্ট মহল এবং সাধারণভাবে সকলের কাছে এই আবেদন নিবেদন করে এসেছি যেন দীপাবলি ও কালীপুজো সহ অন্যান্য উৎসবগুলি পালিত হয় কেবলমাত্র প্রদীপ ও মোমবাতির আলোয় । এতো দিনে আমরা সকলেই জেনে গেছি চোখ ঝলসানো আতশবাজি এবং বিশেষ করে শব্দবাজি কি কি ভাবে আমাদের ক্ষতি সাধন করে ।  সাধারণভাবে এই সব বাজি ব্যবহার করার কারণে বাতাসে দূষণের মাত্রা এমন ভয়ংকর জায়গায় পৌঁছোয় যে সেই বিষাক্ত ধোঁয়া আমাদের চোখের রেটিনাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ করে অকাল অন্ধত্ব ডেকে আনতে পারে । ফুসফুস আক্রান্ত হতে পারে । শব্দবাজির ফলে উদ্ভূত শব্দদূষণের কারণে কানের পর্দা ফেটে গিয়ে কেউ সারাজীবনের জন্য বধিরও হয়ে পড়তে পারেন । স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়ে মস্তিষ্ক বিকল হতে পারে । মাত্রারিক্ত আওয়াজের ফলে আমাদের হার্ট এরও মারাত্মক ক্ষতি হয় । এমনকি হার্ট ফেল করে মৃত্যুও অসম্ভব নয় । প্রসঙ্গতঃ উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বুকে বহু বেআইনি বাজি কারখানা এখনও বিদ্যমান । ...
ছবি
 রাজনীতির ভাষা  ও  সভ্যতার সংকট অয়ন মুখোপাধ্যায় (মতামত লেখকের নিজস্ব) গণতন্ত্রে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়,তা রাষ্ট্রের নৈতিক পরিমাপ ও বটে।একজন মুখ্যমন্ত্রীর মুখে যে ভাষা উচ্চারিত হয়,তা প্রশাসনের মানসিকতা, দায়িত্ববোধ ও নাগরিক সংস্কৃতির প্রতিফলন ঘটায়।সেই কারণেই রাজনৈতিক বক্তব্য কোনো ব্যক্তিগত মতামত নয় এটি এক প্রাতিষ্ঠানিক বার্তা, যা জনমানসে গভীর প্রতিধ্বনি তোলে।এই মুহূর্তে বাংলার রাজনীতিতে যে ভাষার স্খলন আমরা প্রত্যক্ষ করছি,তা কেবল রাজনৈতিক আক্রমণ নয়;এটি সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়েরও স্পষ্ট চিহ্ন। ১. ভাষার সংকট, শালীনতার অবক্ষয় রাজনীতির ভাষা একসময় ছিল বিতর্কের, যুক্তির, এবং মতের সংঘর্ষের।আজ তা ক্রমশ পরিণত হচ্ছে কটূক্তির, ব্যঙ্গের এবং ব্যক্তিগত আক্রমণের মঞ্চে।বাংলার রাজনীতি তে সাম্প্রতিক কালে যে সব মন্তব্য উঠে এসেছে,বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে নারীদের উদ্দেশে করা কিছু বক্তব্য—তা আমাদের গণতন্ত্রের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে।একজন নারী নেতা, যিনি তিন দশকেরও বেশি রাজনৈতিক সংগ্রামের ফলশ্রুতিতেরাজ্যের সর্বোচ্চ পদে আসীন,তাঁর কাছ থেকে সমাজ অন্য...

অমর শিল্পী কিশোর কুমারের প্রয়াণ দিবসে স্মরণ শ্রদ্ধাঞ্জলি

ছবি
 অমর শিল্পী কিশোর কুমারের  প্রয়াণ দিবসে স্মরণ শ্রদ্ধাঞ্জলি পুলক চক্রবর্তী, ১৩ই অক্টোবর চুঁচুড়া: ১৩ ই অক্টোবর ২০২৫ সোমবার অমর শিল্পী কিশোর কুমারের ৩৮ তম প্রয়াণ দিবস চুঁচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিট চুঁচুড়ার প্রতাপপুর পার্কে কিশোর কুমারের স্মৃতিচারণ করেন। মাল্যদান করেন সংগঠনের সদস্য সদস্যরাশ্রদ্ধাঞ্জলি ইউনিটের সম্পাদক সঞ্জিত চট্টোপাধ্যায়। তিনি জানান আগামী ডিসেম্বর মাসের ৬ থেকে ৯ তারিখ দিল্লিতে একটি বিরাট পথযাত্রার আয়োজন করা হয়েছে, সারা ভারতবর্ষের কিশোর প্রেমী মানুষ সেই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জমা দেবেন যাতে কিশোর কুমার কে মরণোত্তর ভারতরত সম্মানে ভূষিত করা হয় এবং মধ্যপ্রদেশের খান্ডয়ার ওনার পৈত্রিক বাড়ি যাতে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয় সংগঠনের যুগ্ম সম্পাদক ডাক্তার নীলাঞ্জন পাঠক বলেন কিশোর কুমার আজ ও প্রাসঙ্গিক কিশোর কুমার কখনো মরতে পারেন নাএই দিনে বিভিন্ন পথ চলতি মানুষ কিশোর কুমারের আবক্ষ মূর্তিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান।

ল-ইন্টার্ন এবং জুনিয়ার লইয়ারদের কোর্টের ভিতরকার সংগ্রাম

ছবি
 ল-ইন্টার্ন এবং জুনিয়ার  লইয়ারদের কোর্টের  ভিতরকার সংগ্রাম কিরণ্ময় খাঁড়া আমাদের দেশে অধিকাংশ গার্জিয়ানরা যখন নিজের সন্তানদেরকে একটি ভালো বিষয়ে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেন বা ভাবেন তখন যে কথাটা স্বাভাবিকভাবে শুনতে পাওয়া যায় ডাক্তার উকিল কিংবা ইঞ্জিনিয়ার। আজকে কথা বলব যারা আইন সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করেন এই আইনজীবীদের পেশাগত সংগ্রাম সম্পর্কে। আমাদের দেশের মানুষ আস্তে আস্তে আইন ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়েছে ফেলছেন কিন্তু আমরা যারা আইনজীবীরা সংবিধান রক্ষার স্বার্থে ভারতের আইন ব্যবস্থার সাথে চিরকাল সংগ্রাম করে আসছি তাদের বিষয়ে মানুষ অনেক ভুল ধারণা পোষণ করেন। অনেকেই ভাবেন যে আমরা আইনজীবীরা জীবনের প্রথম সময় থেকে শেষ অব্দি প্রচুর টাকা পয়সা উপার্জন করি কিন্তু একটা বিষয় কি জানেন ?  একটি সমীক্ষা বলছে ভারতের মধ্যে ৯৮% নতুন আইনজীবী এবং ইন্টার্ন-রা কোন স্টাইপেন পান না অথবা এও বলা যেতে পারে পেলেও খুব যত্সামান্য এবং একটি সমীক্ষা বলছে যে জুনিয়র অ্যাডভোকেট রা যেখানে দিনে ২০০-৩০০ টাকা রোজগার করেন সেখানেই কিন্তু সিনিয়র অ্যাডভোকেটরা ২০,০০০/- টাকা থেকেও বেশি চার...

ত্রিপুরায় ১৪ মাসের শিশুর ধর্ষণ

ছবি
ত্রিপুরায় ১৪ মাসের  শিশুর ধর্ষণ  ধর্ষক গ্রেফতার আসাম থেকে ভারতের কণ্ঠ ব্যুরো : ত্রিপুরার পানিসাগরে চোদ্দ মাসের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটি মামারবাড়ি এসেছিলো পাশের বাড়ির এক জনমজুর বাচ্চাটিকে ভাত খাওয়ানোর নাম করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে বলে খবর। খুন করেই ঐ জনমজুর পালিয়ে যায় বলে খবর। ঐ ব্যক্তি বাচ্চাটিকে খুন করে স্থানীয় ধানক্ষেতে পুঁতে দেয় বলে খবর। আজ ঐ জনমজুর কে আসামের শীলচর থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সারা দেশ জুড়েই হুহু করে বাড়ছে নারী ও শিশু নির্যাতন। একটা বিকৃত মনস্তত্ব থেকে এটা হচ্ছে। শক্ত পোক্ত শাস্তি না দিলে এই ঘটনা বাড়বে বলছেন সমাজতত্ববিদেরা।

ডোমজুড় বিধানসভার সাপুইপাড়া বাসুকাটি পঞ্চায়েতে জমা জল

ছবি
ডোমজুড় বিধানসভার  সাপুইপাড়া বাসুকাটি  পঞ্চায়েতে জমা জল ভারতের কণ্ঠ ব্যুরো : হাওড়া জেলার ডোমজুড় বিধানসভার সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের ২৮২ নম্বর পার্টের দীর্ঘদিনের সমস্যা জমা নোংরা দুর্গন্ধ যুক্ত জল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এনারা প্রায় ৩ বছর ধরে এই দুর্গন্ধ যুক্ত জল পেরিয়ে যাতায়াত করতে হয়। বর্ষায় জল বাড়ে কিন্তু জল নামেনা একফোঁটা। জিনিসপত্র জমা জলে পচে একটা উৎকট দুর্গন্ধ হয়।  স্থানীয় মানুষ বলেন খুব কষ্ট করে পঞ্চায়েত সদস্য কে একাধিক বার জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি। আর জমা জলের মধ্যে কার্যত ভর্তি পোকামাকড়, এখান থেকে হতে পারে নানা। স্থানীয় মানুষ বলছেন জল জমলে আর পরিষেবা খারাপ হলে তো প্রশ্ন তো উঠবেই। ভোট দিয়েছেন যারা তারা পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের কাছে কৈফিয়ত তো চাইবেন ই। জমা জলে এমন অবস্থা বাচ্ছা ছেলে মেয়েরা বুট জুতো পরা ভূলেই গেছে বলা যায়।

নারী নিরাপত্তায় আত্মরক্ষা শিবির নারীদের অধিকারকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে চোখ সিপিএম'র

ছবি
নারী নিরাপত্তায়  আত্মরক্ষা শিবির  নারীদের অধিকারকে  সামনে রেখে বিধানসভা  নির্বাচনে চোখ সিপিএম'র ভারতের কণ্ঠ ব্যুরো : একটা নতুন ঝাঁঝে বিধানসভার আগে আগুন ঝরালো সিপিএম র মহিলা ব্রিগেড। ২০১১ সালের পালাবদলের পর হুহু করে কমেছে সিপিএম র ভোট ব্যাঙ্ক তবে এতো বছরেও যে সুর তাবড় সিপিএম র জনসভায় মেলেনি। সেই সুর মিললো সিপিএম র মহিলা সমাবেশে। তাও রাজ্য স্তরের না হুগলী জেলা সম্মেলনের মহিলা সমাবেশের। সিপিএম র মহিলা ব্রিগেডের সভা থেকে হুঙ্কার পশ্চিমবঙ্গ জুড়ে দল মত নির্বিশেষে যেকোনো মহিলার ইজ্জতে হাত দিলে মেরে পাট করে দেবো। এই ভাষা তেই উদ্বুদ্ধ সিপিএম র মহিলা ব্রিগেড। মহিলাদের ব্রিগেড তৈরী করে আত্মরক্ষা সমিতি তৈরী করতে চাইছে সিপিএম র মহিলা ব্রিগেড। লক্ষীর ভান্ডার মহিলাদের মনে দাগ কাটলেও নারী নিরাপত্তা রাজ্যের গুরুত্বপূর্ণ ইস্যু সেই ইস্যু কে পাখির চোখ করেছে সিপিএম। আর জি কর থেকে সম্প্রতি দুর্গাপুরে গণধর্ষণ একাধিক ইস্যুতে কার্যত তৃণমূলকে ধুয়ে দিলেন সিপিএম নেত্রী মিনাক্ষী। তিনি বলেন পাড়ায় পাড়ায় মহিলাদের শক্তিশালী করতে আমরা মেয়েদের ব্রিগেড তৈরী করছি। আত্মরক্ষা সমিতি থেকে মহিলার সমিতির জন্ম...