ডোমজুড় বিধানসভার সাপুইপাড়া বাসুকাটি পঞ্চায়েতে জমা জল

ডোমজুড় বিধানসভার

 সাপুইপাড়া বাসুকাটি

 পঞ্চায়েতে জমা জল

ভারতের কণ্ঠ ব্যুরো : হাওড়া জেলার ডোমজুড় বিধানসভার সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের ২৮২ নম্বর পার্টের দীর্ঘদিনের সমস্যা জমা নোংরা দুর্গন্ধ যুক্ত জল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এনারা প্রায় ৩ বছর ধরে এই দুর্গন্ধ যুক্ত জল পেরিয়ে যাতায়াত করতে হয়। বর্ষায় জল বাড়ে কিন্তু জল নামেনা একফোঁটা। জিনিসপত্র জমা জলে পচে একটা উৎকট দুর্গন্ধ হয়। 

স্থানীয় মানুষ বলেন খুব কষ্ট করে পঞ্চায়েত সদস্য কে একাধিক বার জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি। আর জমা জলের মধ্যে কার্যত ভর্তি পোকামাকড়, এখান থেকে হতে পারে নানা। স্থানীয় মানুষ বলছেন জল জমলে আর পরিষেবা খারাপ হলে তো প্রশ্ন তো উঠবেই। ভোট দিয়েছেন যারা তারা পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের কাছে কৈফিয়ত তো চাইবেন ই। জমা জলে এমন অবস্থা বাচ্ছা ছেলে মেয়েরা বুট জুতো পরা ভূলেই গেছে বলা যায়।






 



style="text-align: justify;"> https://bulletinsituatedelectronics.com/z81e208u5?key=6a47a04730627985d68e857f03177a27




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার