দূর্গাপুর ধর্ষণকাণ্ডে এখনো পর্যন্ত তিনজন গ্রেফতার
দূর্গাপুর ধর্ষণকাণ্ডে এখনো
পর্যন্ত তিনজন গ্রেফতার
ভারতের কণ্ঠ ব্যুরো : দূর্গাপুর ধর্ষণকাণ্ডে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পশ্চিম বর্ধমান পুলিশ সূত্রে। রবিবার এই গ্রেফতারি হয়েছে এমনটাই খবর। এই কাণ্ডের সুবিচার চেয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীর কাছে আবেদন করেছেন বলে জানা গিয়েছে। নির্যাতিতা জলেশ্বর ওড়িষ্যার বাসিন্দা। ফলে এই ঘটনার তদন্তের প্রসঙ্গে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে চাপ আসছে। পশ্চিম বর্ধমান পুলিশ সূত্রে খবর এটি খুবই স্পর্শকাতর একটি কেস। আমরা তদন্ত করে তিনজনকে গ্রেফতার করেছি। যাদের এই ঘটনার সঙ্গে সম্পর্ক আছে বলে অনুমান করা যাচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
style="text-align: justify;">






মন্তব্যসমূহ