পোস্টগুলি

সুপ্রীম কোর্টে জুতো কাণ্ডে অপরাধমূলক মামলা রুজু গুণধর আইনজীবীর বিরুদ্ধে

ছবি
সুপ্রীম কোর্টে জুতো কাণ্ডে  অপরাধমূলক মামলা রুজু  গুণধর আইনজীবীর বিরুদ্ধে ভারতের কণ্ঠ ব্যুরো : সুপ্রীম কোর্টে জুতো ইস্যুর জল অনেক দূর গড়ালো। আইনজীবী সুভাষ চন্দ্র কে আর দেশের অ্যাটর্নি জেনারেল বেঙ্কটরামানাই র কাছে আর্জি জানিয়েছেন। সম্প্রতি আইনজীবী রাকেশ কিশোর সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির প্রতি যে অমর্যাদা জনক ঘটনা করছেন সে ঘটনাকে সাধারণ ভাবে দেখা যেন না হয়। আদালত অবমাননা আইন ১৯৭১ র সেকশন ১৫ অনুসারে অপরাধমূলক বিষয় হিসেবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও মামলা রুজু করার আর্জি জানিয়েছেন।  আইনজীবী সুভাষ চন্দ্র কে আর আরও বলেছেন সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে যে অবমাননা মূলক মন্তব্য করা হয়েছে তার নিন্দা জানানো উচিত। এই ঘটনা ভারতের সাংবিধানিক কাঠামোর একটা কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকুক।

বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো বহরমপুর থানার পুলিশ

ছবি
 বিপুল আগ্নেয়াস্ত্র  উদ্ধার করলো  বহরমপুর থানার পুলিশ ভারতের কণ্ঠ ব্যুরো :  মুর্শিদাবাদে ৮ টি আগ্নেয়াস্ত্র ১৬ টি ম্যাগাজিন সহ গ্রেফতার ৩। মুর্শিদাবাদ স্পেশাল অপারেশন গ্ৰুপ ও বহরমপুর থানা বিশেষ সূত্রে অভিযান চালিয়ে এই দুষ্কৃতী দের গ্রেফতার করেছে বলে খবর। পুলিশের কাছে খবর ছিলো কিছু লোক রামপুরহাট থেকে অস্ত্র শস্ত্র নিয়ে ট্রেনে বহরমপুর ঢুকেছে। পুলিশ হাতে নাতে বামাল সমেত গ্রেফতারি করে জাহাবুল মন্ডল ও মুকুল মন্ডল কে। এদের কাছথেকে দেশি ৭.৬২ এম এম র পিস্তল। ৮ রাউন্ড বুলেট ১৬ টি খালি ম্যাগাজিন আর বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। পুলিশ আরও তল্লাশি করে তাদের এক সহযোগী সমেত তিনজন কে গ্রেফতার করেছে বলে খবর।  প্রশ্ন উঠছে রামপুরহাট থেকে মুর্শিদাবাদ বে আইনি অস্ত্রের ফাঁকে কোন নাশকতার ষড়যন্ত্র নেই তো। পাকিস্তানের ভূমিকা যা আজ পর্যন্ত দেখা যাচ্ছে অপারেশন সিঁদুরের আঘাত কোনোভাবেই মেনে নিতে চাইছে না পাকিস্তান। সেই পুরোনো ছন্দে শত্রুকে বহু আঘাতে রক্তাক্ত করার জন্য সন্ত্রাসবাদের তাস ব্যবহার করতে চাইছে। বাংলাদেশে ছাত্র বিক্ষোভের পর সেদেশের সরকার পাক পন্থী অবস্থান বজায় রেখেছে। যেভাবে উস্কানি...

সল্টলেকে ডেঙ্গুতে মৃত কিশোরী

ছবি
সল্টলেকে ডেঙ্গুতে  মৃত কিশোরী ভারতের কণ্ঠ ব্যুরো :  ডেঙ্গুতে ১৫ বছরের কিশোরী মৃত সল্টলেকে। বাচ্চাটির দিদিমা ও ডেঙ্গুতে আক্রান্ত এমনটাই জানা গিয়েছে। কিশোরীর নাম রূপসী জানা। বাড়ি দক্ষিণ কলকাতার সল্টলেক এলাকার ই এস আই হাউসিং কমপ্লেক্সে। ওয়ার্ড নং হল ৩৩। সেপ্টেম্বর ২৫ থেকে কিশোরীর জ্বর হয়েছিল সারতে চাইছিলো না। কিছুদিন ধরে তার অবস্থা হঠাৎ অত্যন্ত খারাপ হতে শুরু করে। গত ২ রা অক্টোবর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। কিন্তু শেষ রক্ষা হয়নি।

প্রশ্নহীন আনুগত্যের দায় উত্তরবঙ্গের বন্যা ও জনগণের নীরবতা

ছবি
 প্রশ্নহীন আনুগত্যের দায়   উত্তরবঙ্গের বন্যা ও  জনগণের নীরবতা  অয়ন মুখোপাধ্যায় উত্তরবঙ্গে আবার বন্যা—এবার আরও ভয়াবহ। নদী ফুলে উঠেছে, বাঁধ ভেঙে গেছে, রাস্তা-ঘাট ডুবে গেছে, গ্রাম ও শহর মিলেমিশে একাকার। কোথাও কিচ্ছু চেনা যাচ্ছে না। ঘরবাড়ি, ফসল, জীবিকা—সব কিছুই জলের নিচে। এমনকি বন্যপ্রাণীরাও নিরাপদ নয়। এই ভয়ঙ্কর সময়েও আমরা দেখি, দক্ষিণবঙ্গের প্রশাসন কার্নিভালে ব্যস্ত, শহর উৎসবে মত্ত। রাজ্য ও কেন্দ্রের মধ্যে চলছে রাজনৈতিক টানাপোড়েন—একজন দোষ চাপাচ্ছে অন্যের ঘাড়ে। এরই মধ্যে কোথাও কোথাও বিজেপি বিধায়কদের ওপর ক্ষুব্ধ জনতার আক্রমণের ভিডিও ভাইরাল হয়েছে। এক পক্ষ বলছে, “ওদের দোষ”; অন্য পক্ষ বলছে, “আমরা আগেই সতর্ক করেছিলাম।” কিন্তু আসল প্রশ্নটি কেউ তুলছে না। উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতির জন্য শুধু প্রশাসনই দায়ী নয়—জনগণও কি সম্পূর্ণ দায়মুক্ত? আমরা কি পারি চোখ বন্ধ করে সব দোষ সরকারের ঘাড়ে চাপিয়ে নিশ্চুপ থাকতে? আজকের দিনে প্রশাসনের বিরুদ্ধে কিংবা পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রশ্ন তোলার সাহস আমরা হারিয়ে ফেলেছি। পঞ্চায়েত থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত—প্রশ্ন তো...

তারাতলা ও রিভাইন রোডের বেহাল দশা রোজ ঘটছে দুর্ঘটনা

ছবি
তারাতলা ও রিভাইন রোডের  বেহাল দশা  রোজ ঘটছে দুর্ঘটনা ভারতের কণ্ঠ ব্যুরো : দক্ষিণ কলকাতার অন্যতম রাস্তা মেন রোড তারাতলা রাস্তার অবস্থা বেহাল। খোয়া উঠে এদিক ওদিক ছিটকে যাচ্ছে। রাস্তার মাঝে কিছু দূর অন্তর হয়ে গেছে গর্ত। এবং ধুলোবালি উড়ছে তার মধ্যে থেকেই ট্রাফিক পুলিশ মুখে রুমাল দিয়ে কাজ করে যাচ্ছেন বলে খবর। তারাতলা এবং রিভাইন রোড বেহাল অবস্থা গত ছয় থেকে সাত মাস ধরে চলছে। প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা প্রায় লেগেই আছে। তারাতলা ও রিভাইন রোড এরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রোজ হাজারে হাজারে গাড়ি এই পথ দিয়ে যায়। রাস্তার বেহাল অবস্থায় নাকাল পথচারী থেকে বাইক ও চারচাকার চলোকেরা।

ডিভিসির জলের স্রোতে ভেসে গেলেন বৃদ্ধা

ছবি
ডিভিসির জলের স্রোতে ভেসে গেলেন বৃদ্ধা  অনেক্ষন ভাসার পর  অবশেষে উদ্ধার ভারতের কণ্ঠ ব্যুরো  :  ডিভিসির ছাড়া জলে ভেসে গেলেন বর্ধমানের এক বৃদ্ধা। ৪৫-৫০ কিমি বয়ে যাওয়ার পর অবশেষে উদ্ধার করা গিয়েছে বলে খবর। মাতুরি টুডু বয়স আনুমানিক ৬৫ বছর। বাড়ি পূর্ব বর্ধমানের রায়না জেলার ঝটকা গ্রামে। আজ দুপুরে তিনি দামোদর নদে চান করতে গিয়েছিলেন। ব্যারেজ থেকে ছাড়া জলের তোড়ে তিনি ভেসে যান বলে অনুমান। পুলিশ ও স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় তাকে উদ্ধার করা গেছে। এবং জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘক্ষন জলে থাকায় ফুসফুসে জল জমেছে বলে ডাক্তার সূত্রে খবর। 

আমেরিকা কে টপকে পণ্য পরিবহণে দ্বিতীয় স্থানে ভারতীয় রেল

ছবি
আমেরিকা কে টপকে পণ্য  পরিবহণে দ্বিতীয় স্থানে  ভারতীয় রেল  ভারতের কণ্ঠ ব্যুরো : ১.২ বিলিয়ন টন পণ্য পরিবহন করে। আমেরিকা কে টপকে পণ্য পরিবহণে দ্বিতীয় স্থানে পৌঁছেছে ভারতীয় রেল। রেল প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে পণ্য পরিবহণে বিশ্বে প্রথম স্থানে অবস্থান করছে চীন, ভারতীয় রেল দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা। এদিন রেল সূত্রে খবর পণ্য পরিবহন করতে ৬৮ হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়েছে ভারতীয় রেল। প্রতিদিন ১২৯৪ টি রেল রেক লোডিং করেছে ভারতীয় রেল। তিন লক্ষ পাঁচ হাজার পাঁচশো উনসত্তর টি বগি এই বিপুল পণ্য পরিবহনে ব্যবহার করেছে ভারতীয় রেল। এই কাজে ১৪ হাজার ১২২ টি লোকমোটিভ ব্যবহার করা হয়েছে।