সুপ্রীম কোর্টে জুতো কাণ্ডে অপরাধমূলক মামলা রুজু গুণধর আইনজীবীর বিরুদ্ধে
সুপ্রীম কোর্টে জুতো কাণ্ডে
অপরাধমূলক মামলা রুজু
গুণধর আইনজীবীর বিরুদ্ধে
ভারতের কণ্ঠ ব্যুরো : সুপ্রীম কোর্টে জুতো ইস্যুর জল অনেক দূর গড়ালো। আইনজীবী সুভাষ চন্দ্র কে আর দেশের অ্যাটর্নি জেনারেল বেঙ্কটরামানাই র কাছে আর্জি জানিয়েছেন। সম্প্রতি আইনজীবী রাকেশ কিশোর সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির প্রতি যে অমর্যাদা জনক ঘটনা করছেন সে ঘটনাকে সাধারণ ভাবে দেখা যেন না হয়। আদালত অবমাননা আইন ১৯৭১ র সেকশন ১৫ অনুসারে অপরাধমূলক বিষয় হিসেবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও মামলা রুজু করার আর্জি জানিয়েছেন।
আইনজীবী সুভাষ চন্দ্র কে আর আরও বলেছেন সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে যে অবমাননা মূলক মন্তব্য করা হয়েছে তার নিন্দা জানানো উচিত। এই ঘটনা ভারতের সাংবিধানিক কাঠামোর একটা কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকুক।
style="text-align: justify;">






মন্তব্যসমূহ