বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো বহরমপুর থানার পুলিশ
বিপুল আগ্নেয়াস্ত্র
উদ্ধার করলো
বহরমপুর থানার পুলিশ
ভারতের কণ্ঠ ব্যুরো : মুর্শিদাবাদে ৮ টি আগ্নেয়াস্ত্র ১৬ টি ম্যাগাজিন সহ গ্রেফতার ৩। মুর্শিদাবাদ স্পেশাল অপারেশন গ্ৰুপ ও বহরমপুর থানা বিশেষ সূত্রে অভিযান চালিয়ে এই দুষ্কৃতী দের গ্রেফতার করেছে বলে খবর। পুলিশের কাছে খবর ছিলো কিছু লোক রামপুরহাট থেকে অস্ত্র শস্ত্র নিয়ে ট্রেনে বহরমপুর ঢুকেছে। পুলিশ হাতে নাতে বামাল সমেত গ্রেফতারি করে জাহাবুল মন্ডল ও মুকুল মন্ডল কে। এদের কাছথেকে দেশি ৭.৬২ এম এম র পিস্তল। ৮ রাউন্ড বুলেট ১৬ টি খালি ম্যাগাজিন আর বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। পুলিশ আরও তল্লাশি করে তাদের এক সহযোগী সমেত তিনজন কে গ্রেফতার করেছে বলে খবর।
প্রশ্ন উঠছে রামপুরহাট থেকে মুর্শিদাবাদ বে আইনি অস্ত্রের ফাঁকে কোন নাশকতার ষড়যন্ত্র নেই তো। পাকিস্তানের ভূমিকা যা আজ পর্যন্ত দেখা যাচ্ছে অপারেশন সিঁদুরের আঘাত কোনোভাবেই মেনে নিতে চাইছে না পাকিস্তান। সেই পুরোনো ছন্দে শত্রুকে বহু আঘাতে রক্তাক্ত করার জন্য সন্ত্রাসবাদের তাস ব্যবহার করতে চাইছে। বাংলাদেশে ছাত্র বিক্ষোভের পর সেদেশের সরকার পাক পন্থী অবস্থান বজায় রেখেছে। যেভাবে উস্কানিমূলক ভাষণ ও বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ সেদেশে বাড়ছে তার আবহে মুর্শিদাবাদে বিপুল অস্ত্র উদ্ধার অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। তাহলে শুধুই কি বিক্রির জন্য অস্ত্র গুলি আনা হয়েছিলো নাকি ভারতবর্ষের অখণ্ডতার ওপর আঘাতের কোন বৃহত্তর ষড়যন্ত্র সজানো চলছে? প্রশ্ন আছে প্রশ্ন থাকবে।
style="text-align: justify;">






মন্তব্যসমূহ