অমৃতলোকের পথে চলে গেলেন প্ৰখ্যাত ডাক্তার ডঃ সুব্রত হালদার
অমৃতলোকের পথে চলে গেলেন প্ৰখ্যাত ডাক্তার ডঃ সুব্রত হালদার ভারতের কণ্ঠ ব্যুরো : অমৃতলোকের পথে চলে গেলেন প্ৰখ্যাত ডাক্তার ডঃ সুব্রত হালদার। মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর বিদেশ থেকে মধুমেহ বিষিয়ে উচ্চশিক্ষা করেছিলেন। পেশায় ছিলেন চন্দননগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার। ছোট বড় দুর্ঘটনা হোক বা বাড়াবাড়ি।মানুষের বিপদে বন্ধু ছিলেন ডাক্তার সুব্রত হালদার। এই জেন জি জেনারেশনের যুগে যখন বাড়িতে গিয়ে কোন চিকিৎসক রোগী দেখেন না। তখন বাড়ি গিয়ে চিকিৎসা করতেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬৩ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বাড়ি বৈদ্যবাটী কাজীপাড়ার কাছে জিটি রোডের পশ্চিম দিকে। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে একটি চেম্বারে রোগী দেখতেন। ক্যান্সারের জন্য অসুস্থ থাকলেও। অসুস্থতার মাঝেও রোগী দেখেছেন। গরীব মানুষের কাছ থেকে অনেক সময়েই ফি নিতেন না। এমন অনেক সময় গিয়েছে যে মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়েছে বা দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে ডাক্তারবাবু দেখেছেন এবং চন্দননগর হাসপাতালে রেফার করে দিয়েছেন। হাউস ফিজিশিয়ন শব্দটা এখন মুছে গিয়েছে। কিন্তু তিনি শব্দ টিকে বাঁচিয়ে রেখেছিলেন। বৈদ্যবাটী শুধু নয় চন্...