রাজ্যের শিক্ষারত্ন সম্মান ২০২৫, পেলো মাহেশ শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ
অসামান্য কৃতিত্বের স্বাক্ষর হিসেবে রাজ্যের শিক্ষারত্ন সম্মান ২০২৫, পেলো মাহেশ শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ভারতের কণ্ঠ ব্যুরো : শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও পঠন পাঠন সহ শিক্ষার্থী দের সার্বিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে শিক্ষারত্ন সম্মান ২০২৫ পেলো হুগলী জেলার মাহেশ শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। এদিন মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীর হাত থেকে এক লক্ষ্য টাকার চেক, মানপত্র, ট্রফি সংগ্রহ করেন মিশনের পক্ষে সম্পাদক স্বামী শিবেশানন্দ মহারাজ ও প্রধানশিক্ষক শ্রী কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব শ্রী মনোজকুমার পন্থ শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এই সম্মান জ্ঞাপন করা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্ম দিবস ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হলেও রাজ্য সরকার আগের দিন এই অনুষ্ঠান আয়োজন করেছে এমনটাই জানান মুখ্যসচিব। এদিন মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের সঙ্গে পুরস্কার অর্জন করে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাইস্কুল। ছাত্র ছাত্রী ও কচিকাচাদের হাতে কিছু উপহার তুল...