জি এস টি পুনর্বিন্যাসে লাভ মধ্যবিত্তের

জি এস টি পুনর্বিন্যাসে 

লাভ মধ্যবিত্তের

 কমতে পারে

 নিত্য প্রয়োজনীয় সামগ্রী

 বীমার দাম



ভারতের কণ্ঠ ব্যুরো : নতুন জিএসটির হার পুনর্বিন্যাসে দাম কমলো দেড় শতাধিকের বেশি সামগ্রী তে। অর্থমন্ত্রীর এক্স হ্যান্ডেল সূত্রে জানা গিয়েছে আগামী ২২ সেপ্টেম্বরের পরে, ৩৩টা জীবনদায়ী ওষুধ অক্সিজেন সিলিন্ডার থেকে তো একেবারেই জন্য জিএসটি উঠে গেল

মেডিক্লেমে জিএসটি উঠে গেল। লাইফ ইনস্যুরেন্সেও জিএসটি ছাড় দেওয়া হয়েছে। বেশিরভাগ খাবারের দাম কমবে। রুটি, পনির, দুধের জিএসটি থাকছেই না। তেল, সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, সব কিছুরই দাম কমছে, ১৮ থেকে কমে ৫ শতাংশ জিএসটি স্থির হয়েছে। নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া টাইপ খাবারের দামও কমছে। বাচ্চাদের ন্যাপকিন, ডায়াপারের দাম কমছে। খাতা, পেন, পেনসিল, রাবার, সবকিছুর দাম কমছে। জুতো, জামাকাপড়ের দামও কমবে

চাষবাসের জিনিসপত্র, কীটনাশকের দাম কমছে, ফলে সার্বিক ভাবে শাক সবজি ও কৃষিজাত পণ্যের দাম কমার কথা। জীবনদায়ী ওষুধের দাম কমবে। স্কুটার, বাইক, গাড়ির জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ, ফলে দাম কমবে। টিভি, এসি, ওয়াশিং মেশিনের মতো জিনিসের দাম কমছে। তবে কোল্ড ড্রিংস, গুটখা, বড় দামী গাড়ি, ৩৫০ সিসি বাইকের দাম বাড়বে। জিএসটির তিনটে স্ল্যাব থাকল। ৫%, ১৮%, ৪০%। লাক্সারি আইটেম আর তামাকজাত দ্রব্যের ওপর অতিরিক্ত কর বসতে পারে বলে অনুমান।





bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ