পোস্টগুলি

রাজ্যের শিক্ষারত্ন সম্মান ২০২৫, পেলো মাহেশ শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ

ছবি
অসামান্য কৃতিত্বের  স্বাক্ষর হিসেবে  রাজ্যের শিক্ষারত্ন সম্মান  ২০২৫, পেলো  মাহেশ শ্রী রামকৃষ্ণ  মিশন বিদ্যাপীঠ ভারতের কণ্ঠ ব্যুরো : শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও পঠন পাঠন সহ শিক্ষার্থী দের সার্বিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে শিক্ষারত্ন সম্মান ২০২৫ পেলো হুগলী জেলার মাহেশ শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। এদিন মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীর হাত থেকে এক লক্ষ্য টাকার চেক, মানপত্র, ট্রফি সংগ্রহ করেন মিশনের পক্ষে সম্পাদক স্বামী শিবেশানন্দ মহারাজ ও প্রধানশিক্ষক শ্রী কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব শ্রী মনোজকুমার পন্থ শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এই সম্মান জ্ঞাপন করা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্ম দিবস ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হলেও রাজ্য সরকার আগের দিন এই অনুষ্ঠান আয়োজন করেছে এমনটাই জানান মুখ্যসচিব। এদিন মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের সঙ্গে পুরস্কার অর্জন করে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাইস্কুল। ছাত্র ছাত্রী ও কচিকাচাদের হাতে কিছু উপহার তুল...

জি এস টি পুনর্বিন্যাসে লাভ মধ্যবিত্তের

ছবি
জি এস টি পুনর্বিন্যাসে  লাভ মধ্যবিত্তের  কমতে পারে  নিত্য প্রয়োজনীয় সামগ্রী  বীমার দাম ভারতের কণ্ঠ ব্যুরো : নতুন জিএসটির হার পুনর্বিন্যাসে দাম কমলো দেড় শতাধিকের বেশি সামগ্রী তে। অর্থমন্ত্রীর এক্স হ্যান্ডেল সূত্রে জানা গিয়েছে আগামী ২২ সেপ্টেম্বরের পরে, ৩৩টা জীবনদায়ী ওষুধ অক্সিজেন সিলিন্ডার থেকে তো একেবারেই জন্য জিএসটি উঠে গেল মেডিক্লেমে জিএসটি উঠে গেল। লাইফ ইনস্যুরেন্সেও জিএসটি ছাড় দেওয়া হয়েছে। বেশিরভাগ খাবারের দাম কমবে। রুটি, পনির, দুধের জিএসটি থাকছেই না। তেল, সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, সব কিছুরই দাম কমছে, ১৮ থেকে কমে ৫ শতাংশ জিএসটি স্থির হয়েছে। নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া টাইপ খাবারের দামও কমছে। বাচ্চাদের ন্যাপকিন, ডায়াপারের দাম কমছে। খাতা, পেন, পেনসিল, রাবার, সবকিছুর দাম কমছে। জুতো, জামাকাপড়ের দামও কমবে চাষবাসের জিনিসপত্র, কীটনাশকের দাম কমছে, ফলে সার্বিক ভাবে শাক সবজি ও কৃষিজাত পণ্যের দাম কমার কথা। জীবনদায়ী ওষুধের দাম কমবে। স্কুটার, বাইক, গাড়ির জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ, ফলে দাম কমবে। টিভি, এসি, ওয়াশিং মেশিনের মতো জিনিসের দাম কমছে। তবে ক...

এশিয়া প্যাসেফিক যোগা প্রতিযোগিতায় সোনা পেলেন মহাবীর যোগ পিঠের সন্ধ্যা বিস্বাস সরকার

ছবি
এশিয়া প্যাসেফিক যোগা  প্রতিযোগিতায় সোনা পেলেন মহাবীর যোগ পিঠের  সন্ধ্যা বিস্বাস সরকার ভারতের কণ্ঠ ব্যুরো : 3RD UYSF ASIA PACIFIC 2025 আজ অনুষ্ঠিত হলো মালয়েশিয়ায়। মহাবীর যোগ পিঠের স্টুডেন্ট সন্ধ্যা বিশ্বাস সরকার। ১৩ টি দেশ কে হারিয়ে ট্র্যাডিশনাল ক্যাটাগরি এবং মমস্ ক্যাটাগরি দুটিতেই প্রথম স্থান অধিকার করেছেন। এবং স্বর্ণ পদক (গোল্ড মেডেল) জয় করেছেন। সন্ধ্যা বিশ্বাস সরকারের বয়স এখন ৪৮। আবার প্রমাণিত হয়েছে যোগা য় বয়স কেবল একটি সংখ্যা মাত্র। মহাবীর যোগপিঠের কর্ণধার চৈতালি নন্দী বিশ্বাস জানিয়েছেন- "সন্ধ্যা কাকিমা বিদেশের মাটিতে লড়ে আমাদের দেশের এবং মহাবীর যোগ পিঠের নাম উজ্জ্বল করেছেন। এটা আমাদের কাছে খুব গর্বের মুহূর্ত। অনেক অনেক অভিনন্দন কাকিমাকে।

বৈদ্যবাটিতে ঘাট পরিদর্শনে এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

ছবি
বৈদ্যবাটিতে ঘাট  পরিদর্শনে এলেন  রাজ্য পুলিশের ডিজি  রাজীব কুমার  ভারতের কণ্ঠ ব্যুরো : গঙ্গার ঘাট পরিদর্শনে বৈদ্যবাটী এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৈদ্যবাটির দুই দুই ঘাটে বেনারসের মতো করে চান করার জায়গা লোহার শেকল দিলে ঘেরার পরিকল্পনা রাজ্যের। প্রতি বছর বৈদ্যবাটী তে শ্রাবনী মেলায় তিরিশ লক্ষ র বেশি মানুষের জমায়েত হয়। বিপদ নিয়ে মানুষ জলে ডুবে স্নান করেন জল তুলে তারকেশ্বর যান। এই পরিস্থিতিতে বিপদের ঝুকি ও থেকে যায়। বেশ কয়েকটি ঘাটে চান করার জায়গা লোহার শেকল দিয়ে ঘিরে বাধিয়ে দেবার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সেই উদ্যোগ কিভাবে করা হবে সেটা খতিয়ে দেখতেই ডিজি এসেছিলেন বলে খবর। উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুই, বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত।

জয়শ্রী টেক্সটাইলে আগুন পুড়ে গেলেন চার শ্রমিক একজনের অবস্থা আশঙ্কাজনক

ছবি
জয়শ্রী টেক্সটাইলে আগুন  পুড়ে গেলেন চার শ্রমিক  একজনের অবস্থা  আশঙ্কাজনক ভারতের কণ্ঠ ব্যুরো : শর্ট সার্কিট থেকে আগুন বিড়লাদের কাপড়ের কারখানা জয়শ্রী টেক্সটাইলে। আগুনে পুড়ে হাসপাতালে ভর্তি চারজন শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার বীমিং ডিপার্টমেন্ট র পাশে ড্রেন রয়েছে। সেখানে কাপড় তৈরির পর কাপড়ের তন্তুর মিহি গুঁড়ো পড়ে। সেই গুঁড়ো পরিষ্কার করতে নেমেছিলেন চারজন শ্রমিক। তাদের নাম যথাক্রমে লক্ষণ দাস, তপন নস্কর, সন্তোষ পান্ডে, অজয় রাজববংশী। এরা সম্ভবত জমা রোয়া সাফ করছিলেন। তখন শর্ট সার্কিট থেকে হওয়া ফুলকি ঐ তন্তুর গুঁড়োর ওপর পড়ে। মুহূর্তেই আগুন জ্বলে যায়। চারজন শ্রমিকের মধ্যে অজয় রাজবংশীর আঘাত গুরুতর। তার দেহের আশি শতাংশের বেশি পুড়ে গেছে বলে খবর। শ্রীরামপুর থানায় যোগাযোগ করা হলে থানা সূত্রে বলা হয় তারা এ বিষয়ে বিস্তারিত জানেন না। সিপিএম র ট্রেড ইউনিয়ন সিআইটিইউ জেলা সাধারণ সম্পাদক তীর্থঙ্কর রায় বলেন শ্রমিক ভায়েরা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি। জয়শ্রী র মতো কারখানায় এরকম ঘটনা অনভিপ্রেত। এই কারখানায় সেফটির সমস্যা আছে সেটা নিয়ে অনুসন্ধান ও তদন্ত দরকার। যাতে আগামী ভবিষ্যতে এরকম ঘ...

পেহেলগাম হামলায় জড়িয়ে দেবার ভয় দেখিয়ে ৪৪ লক্ষ টাকা সাইবার জালিয়াতি

ছবি
পেহেলগাম হামলায়  জড়িয়ে দেবার ভয় দেখিয়ে  ৪৪ লক্ষ টাকা সাইবার  জালিয়াতি  ভারতের কণ্ঠ ব্যুরো : টাকা দে! নাহলে পেহেলগাম হামলার সাথে জড়িয়ে দেবো। এই বলে ডিজিটাল অ্যারেস্টের নাম করে ৪৪ লক্ষ্য টাকা হাতালো প্রতারকরা। নয়ডার সরলা দেবী বয়স আনুমানিক ৪১ তার সাথে এয়ারটেলের টেলি কলার নেহা নামে একটি মেয়ে যোগাযোগ করে। নেহা জানায় সরলা দেবীর ফোন নং মুম্বাই র বাইকুলায় জুয়া ও ব্ল্যাকমেইল করতে ব্যবহার হচ্ছে। এর জন্য পুলিশ ক্লিয়ারেন্সের দরকার। পরে সিনিয়র পুলিশ অফিসার মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের নাম করে ফোন করে মহিলাকে। এবং জানায় তার মোবাইল নং থেকে জানা গিয়েছে তার একাউন্ট থেকে টাকা হাওয়ালা, অনলাইন জুয়া, ও পেহেলগাম সন্ত্রাসবাদী হামলায় ব্যাবহার হয়েছে। এবং এর জন্য মহিলাকে ২৩ দিনের জন্য ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে। ২০ জুলাই থেকে ১৩ আগষ্ট তার থেকে বিভিন্ন একাউন্টে ৪৪ লক্ষ টাকার ট্রান্সফার করানো হয়। তারা মহিলাকে লোন নিয়ে আরও টাকা ট্রান্সফার করার জন্য চাপ দিতে থাকে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্যাং টি কম্বোডিয়া থেকে অপারেট করছে। মহিলার সঙ্গে ভিডিও কলে সর্বক্ষণ নজর রেখেছিলো এই গ্যাং। আটটা ইন্সটলমেন...

ভূমিকম্প আক্রান্ত আফগানিস্তানে ২১ টন ত্রাণ পাঠালো ভারত

ছবি
ভূমিকম্প আক্রান্ত  আফগানিস্তানে  ২১ টন ত্রাণ  পাঠালো ভারত ভারতের কণ্ঠ ব্যুরো : ২১ টন ত্রাণ ভূমিকম্প দূর্গত আফগানিস্তানে পাঠালো ভারত। গত রবিবার রাতে ৬.০ তীব্রতার ভয়াবহ ভূমিকম্পে এখনো পর্যন্ত ১৪০০ মানুষ মারা গেছেন আহতের সংখ্যা ২৪০০ র বেশি। আজ এই ত্রাণ বোঝাই কার্গো বিমান কে কাবুলের উদ্যেশ্যে পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন ২১ টন ব্ল্যাঙ্কেট, হাইজিন কিট, তাঁবু, জলের ট্যাঙ্ক, জেনারেটর, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, স্লিপিং ব্যাগ, প্রয়োজনীয় ওষুধ, হুইল চেয়ার, হ্যান্ড স্যানিটাইজার, জল শোধনকারী ট্যাবলেট, খাবার ওষুধ পাঠানো হয়েছে। এটাই নয় বিদেশমন্ত্রী বলেছেন কাবুলের পরিস্থিতি খতিয়ে দেখছে ভারত। সব কিছু খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী মানবিক সাহায্য ও ত্রাণ পাঠানো বাড়ানো হবে বলে খবর। ভারতের প্রধানমন্ত্রী আফগানিস্তানের বিপদে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে খবর। style="text-align: justify;">