জিটিরোডের বেহাল দশার জন্য তীব্র যানজট উত্তরপাড়ায়
জিটিরোডের বেহাল দশার জন্য তীব্র যানজট উত্তরপাড়ায় ভারতের কণ্ঠ ব্যুরো : একদিকে যখন রাজ্য ব্যাপী প্রতি ৩টি বুথ পিছু ধার্য দশ লক্ষ টাকা, সরকারী প্রচারের আলোক ছটায় "আমাদের পাড়া আমাদের সমাধান" ঠিক তখনই অন্য দিকে সময়োপযোগী উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা। সোমবার প্রতিদিনের মতো বিশাল যানজট উত্তরপাড়ায়। সোমবার সকালে প্রতিদিনের মতো ক্রাউন গেট থেকে সোজা বালি খাল পর্যন্ত যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। ঐতিহ্যবাহী উত্তরপাড়ার জি টি রোডের। জল প্রকল্পের পাইপের কাজের প্রয়োজনে খোঁড়াখুঁড়ি পরবর্তী নাম কে ওয়াস্তে সারানো ও সাম্প্রতিক অতি বৃষ্টির কারণে ধুয়ে যাওয়ার ফলে প্রতিদিন সকাল ৯টার পর থেকে ব্যস্ত অফিস টাইমে খেয়াঘাট - উত্তরপাড়া থানা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরী হচ্ছে। এর ফলে দৈনন্দিন অফিস যাত্রী সহ স্কুল ছাত্রছাত্রী সহ সমস্ত নিত্যযাত্রীদের নাজেহাল হতে হচ্ছে। বহু সরকারী ও বেসরকারী অফিস বিধাননগর ও রাজারহাট নিউটাউনে অবস্থিত হওয়ার ফলে, নিত্যযাত্রীদের ডানকুনী শিয়ালদহ শাখার ট্রেন, মেট্রো, বাস ধরার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানান রাস্তা নয় তো নরকে যাওয়ার ...