পোস্টগুলি

জিটিরোডের বেহাল দশার জন্য তীব্র যানজট উত্তরপাড়ায়

ছবি
জিটিরোডের  বেহাল দশার জন্য  তীব্র যানজট উত্তরপাড়ায় ভারতের কণ্ঠ ব্যুরো : একদিকে যখন রাজ্য ব্যাপী প্রতি ৩টি বুথ পিছু ধার্য দশ লক্ষ টাকা, সরকারী প্রচারের আলোক ছটায় "আমাদের পাড়া আমাদের সমাধান" ঠিক তখনই অন্য দিকে সময়োপযোগী উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা। সোমবার প্রতিদিনের মতো বিশাল যানজট উত্তরপাড়ায়। সোমবার সকালে প্রতিদিনের মতো ক্রাউন গেট থেকে সোজা বালি খাল পর্যন্ত যানবাহনের লম্বা লাইন পড়ে যায়।  ঐতিহ্যবাহী উত্তরপাড়ার জি টি রোডের। জল প্রকল্পের পাইপের কাজের প্রয়োজনে খোঁড়াখুঁড়ি পরবর্তী নাম কে ওয়াস্তে সারানো ও সাম্প্রতিক অতি বৃষ্টির কারণে ধুয়ে যাওয়ার ফলে প্রতিদিন সকাল ৯টার পর থেকে ব্যস্ত অফিস টাইমে খেয়াঘাট - উত্তরপাড়া থানা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরী হচ্ছে। এর ফলে দৈনন্দিন অফিস যাত্রী সহ স্কুল ছাত্রছাত্রী সহ সমস্ত নিত্যযাত্রীদের নাজেহাল হতে হচ্ছে। বহু সরকারী ও বেসরকারী অফিস বিধাননগর ও রাজারহাট নিউটাউনে অবস্থিত হওয়ার ফলে, নিত্যযাত্রীদের ডানকুনী শিয়ালদহ শাখার ট্রেন, মেট্রো, বাস ধরার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানান রাস্তা নয় তো নরকে যাওয়ার ...

কুকুরের নামে আধার কার্ড ভাইরাল স্যোশাল মিডিয়ায়

ছবি
কুকুরের নামে আধার কার্ড  ভাইরাল স্যোশাল মিডিয়ায় ভারতের কণ্ঠ ব্যুরো : নাম টমি জয়শোয়াল। জন্মতারিখ ২৫ শে ডিসেম্বর ২০১০। বাবা র নাম ডগ বা কুত্তা। হ্যাঁ এরকম একটি আধার কার্ডের ছবি এখন ভাইরাল। সম্প্রতি বিহারের এস আই আর নিয়ে গন্ডগোলের সময় কুকুরের ভোটার কার্ড নিয়ে জল ঘোলা হয়েছিলো সারা দেশে। এখন কুকুরের আধার কার্ড ফের ভাইরাল। মধ্যরপ্রদেশের ডেবরা শহরে এই আধার কার্ডের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। জানা গিয়েছে আধার কার্ড টি নকল হলেও ছবিটা আসল। তাতে একটি ফোন নং মিলেছে। সেই সূত্র ধরে জানা গিয়েছে। কৈলাশ জয়শোয়াল নামক একজন সম্পন্ন কৃষকের একটি কুকুর আছে নাম টমি। কৈলাশের ২৫ বছর বয়সী একমাত্র সন্তান দুর্ঘটনায় মারা যায়। তার পর থেকে পোষা কুকুর টিকেই পুত্র স্নেহে মানুষ করছেন কৈলাশ। কৈলাশের পুত্র বেঁচে থাকতে কুকুরের ছবি দিয়ে আধার কার্ডের একটা নকল তৈরী করে। হয়ত পরে ভাইরাল করার ইচ্ছে ছিলো কোন ভাবে সেটি ই শেয়ার হয়েছে স্যোশাল মিডিয়ায়। মধ্য প্রদেশের ডেবরার কালেক্টর আধার কার্ড টি যাচাই করে দেখেছেন কার্ড টির কোন তথ্য আধারের সার্ভারে নেই। style="text-align: justify;">

বাংলা থেকে হিন্দি: শিক্ষাক্ষেত্রে ভাষা-আক্রমণের অশনি সংকেত

ছবি
 বাংলা থেকে হিন্দি:  শিক্ষাক্ষেত্রে ভাষা-আক্রমণের  অশনি সংকেত অয়ন মুখোপাধ্যায় রাজ্যের বহু ডিএলএড কলেজ বাংলা মাধ্যম থেকে হিন্দি মাধ্যমে সরে যাচ্ছে—এ খবরটি নিছক কোনো শিক্ষানীতির পরিবর্তন নয়, এটি এক বিপজ্জনক সাংস্কৃতিক অভিসন্ধি। বাংলার বুকেই যদি বাংলাভাষার শিক্ষাদানকে কোণঠাসা করে দেওয়া হয়, তবে তাকে আর কী বলা যায়—ভাষা-আক্রমণ, না সাংস্কৃতিক আত্মসমর্পণ? শিক্ষার নামে ভাষা-বদল পড়ুয়া টানতে গিয়ে বাংলা থেকে হিন্দি—এটা যেন এক গোপন ছক। যুক্তি দেওয়া হচ্ছে, ছাত্র পাওয়া যাচ্ছে না, তাই হিন্দি মাধ্যমে পড়ানো শুরু করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো—বাংলার ছাত্রছাত্রীরা কোথায় গেল? তারা কি বাংলাভাষা ত্যাগ করেছে? না কি শিক্ষা ব্যবস্থাই তাদের বাংলার প্রতি অনীহা তৈরি করে দিয়েছে? বাংলা যে কেবল একটা ভাষা নয়, তা এরা ভুলে যাচ্ছে। এটি আমাদের পরিচয়, ইতিহাস, সংস্কৃতি, আত্মসম্মানের প্রতীক। হিন্দি চাপিয়ে দিয়ে এই মাটি থেকে বাংলাকে সরিয়ে দেওয়া হলে তা নিছক একাডেমিক ক্ষতি নয়, এটি হবে অস্তিত্বের ক্ষয়। রাজনীতি ও বাজারের ষড়যন্ত্র এই পরিবর্তন কেবল শিক্ষার প্রশ্ন নয়, এর পেছনে রয়েছে রাজনীতি ও বা...

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ৬১০ জন মৃত ১৩০০ জন আহত

ছবি
আফগানিস্তানে  ভয়াবহ ভূমিকম্প  ৬১০ জন মৃত  ১৩০০ জন আহত ভারতের কণ্ঠ ব্যুরো: ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে। এখনো পর্যন্ত খবর ৬১০ জন মানুষ মারা গেছে এই ভূমিকম্পে আহতের সংখ্যা ১৩০০ র ও বেশি। রবিবার ভারতীয় সময় রাত ১১ টা বেজে ৪৭ মিনিটে কাবুলে রিখটার স্কেলে ৬. ০ তীব্রতার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ৮ কিমি গভীরে। শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাব পড়েছে পাকিস্তানের খাইবার পাখতুখোয়া ও ভারতের কাশ্মীর, পাঞ্জাবে। আফগান মন্ত্রী আব্দুল মাতিন কিয়ানি এসোসিয়েটেড প্রেস কে জানিয়েছেন এখনো পর্যন্ত ৬১০ জন মানুষ নিহত। আহতের সংখ্যা ১৩০০ র বেশি। style="text-align: justify;">

বাড়িতে লাগাতার ধর্ষণ দাদার ঘরেই সন্তান প্রসব ১৫ বছরের ছাত্রীর

ছবি
বাড়িতে লাগাতার ধর্ষণ দাদার  ঘরেই সন্তান প্রসব  ১৫ বছরের ছাত্রীর ভারতের কণ্ঠ ব্যুরো: ১৫ বছরের ক্লাস নাইনের অবিবাহিত বাড়িতে ছাত্রী জন্ম দিলো শিশুর। লাগাতার ধর্ষণের অভিযোগ নিজের ভাই র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কর্নাটকে। মেয়েটির বাড়ির লোকেরা মেয়েটির ভাই র নামে পুলিশ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। কর্ণাটক রাজ্যের স্টেট্ কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস সুয়োমোটো কমপ্লেইন দাখিল করেছে আদালতে। কমিশানের মেম্বার শশিধর কোশাম্বি মিডিয়া কে জানিয়েছেন নির্যাতিতা তাকে বলেছেন তার ভাই বাবা মায়ের না থাকার সুযোগে লাগাতার তাকে ধর্ষণ করেছে। এবং বাবা মা কে এবিষয়ে না জানানোর জন্য ভয় দেখিয়েছে। style="text-align: justify;">

কূটনৈতিক ব্যর্থতা ঢাকতে কি নতুন বন্ধু খোঁজার পথে?

ছবি
 "মেরেছো কলসির কানা  তাবলে কি প্রেম দেবোনা?" কূটনৈতিক ব্যর্থতা ঢাকতে কি  নতুন বন্ধু খোঁজার পথে? (মতামত লেখকের নিজস্ব পত্রিকা এই মতামতের জন্য কোনভাবে দায়ী নয়) কালভৈরব   "মেরেছো কলসির কানা তাবলে কি প্রেম দেবোনা?" এমন দৃশ্য দেখেও সুখ গো। এ যেন ঘোর শাক্ত ও বৈষ্ণবের মহামিলন। কালী কৃষ্ণ সবাকার। রাধাঅষ্টমী তে রাধাভাবে এমন প্রেম যে দেখবো ভাবতে কষ্ট হয়। না মহামানব নিয়ে আমি কিস্যু বলবো না।  কিছু জিনিস মনে করবো। একটা উগ্র দক্ষিণপন্থী সরকার আর চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে কোন ভরত মিলাপ হচ্ছে না। এটা স্বার্থের সংযোগ। এটার প্রয়োজন হতোনা যদি ভারতের বর্তমান সরকার ও তাদের কূটনৈতিক উপদেষ্টা রা পঞ্চশীল ও জোট নিরপেক্ষ নীতিকে সমর্থন করতেন তো। আমেরিকার প্রতি পক্ষপাত করতে গিয়ে ভারতীয় কূটনীতি ব্যর্থতায় ডুবেছে। এটা অস্বীকার করার কোন উপায় নেই।  তখন কেন্দ্রে দ্বিতীয় ইউ পি এ সরকার। তখন মসনদ থেকে ভাজপা মাইল খানেক দূরে। ২০০৭ থেকে ২০০৯ আমেরিকায় আবাসন শিল্পে মহামন্দা দেখা যায়। ব্যাপক ঋণ রিকোভারি করার ব্যর্থতা। ও ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক গুলিকে ঋণ দেওয়া রোধ করার জন্য মহামন্দা দেখা যায়। সার...

মায়াপুর ইসকনে মহাসমারোহে পালিত হল রাধাঅষ্টমী মহোৎসব

ছবি
মায়াপুর ইসকনে  মহাসমারোহে পালিত হল  রাধাঅষ্টমী মহোৎসব পুলক চক্রবর্তী, ৩১শে আগস্ট, রবিবার ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রীয় শ্রীমতি রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব রাধা অষ্টমী যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতিনীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমক সহকারে পালন করা হয়। রসিক গৌরাঙ্গঁ দাস জনসংযোগ আধিকারিক ইসকন শ্রী মায়াপুর বলেন, রবিবার শ্রীমতি রাধারানীর আবির্ভাব মহোৎসব রাধা অষ্টমী পালন করা হচ্ছে। মন্দির প্রাঙ্গণ ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে, জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের বহু ভক্তই উৎসবে অংশগ্রহণ করেছেন। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন, দুজনেই সমান, যেমন দুধ এবং তার ধবলত্ব, অগ্নি এবং তার দাহিকা শক্তি, যেমন অভেদ করা যায় না তদরুপ রাধা কৃষ্ণ এক আত্মা দুই তনুধারী। ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন লীলা বিলাসের জন্য। যেমন ক্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র লীলা সঙ্গিনী রূপে সীতা দেবীকে নিয়ে আবির্ভূত হয়েছিলেন ,দ্বাপর যুগে পরমেশ্বর শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী অবতীর্ণ হয়েছিলেন। ত্রিতাপ দগ্ধ দুঃখ ...