পোস্টগুলি

ডায়মন্ড হারবার FC কে জেতাতে ম্যাচ ফিক্সিং হয়েছে অভিযোগ ইস্টবেঙ্গল সমর্থকের

ছবি
ডায়মন্ড হারবার FC কে  জেতাতে ম্যাচ ফিক্সিং হয়েছে  অভিযোগ ইস্টবেঙ্গল  সমর্থকের  (প্রকাশ্যে বলার জন্য  মিললো হুমকি) ভারতের কণ্ঠ ব্যুরো: ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল "ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি" ম্যাচ গড়াপেটা হয়েছে এই অভিযোগ করে ও এই ম্যাচের পূর্ণাঙ্গ তদন্ত করা অত্যন্ত প্রয়োজন এই দাবী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কারণে ডানকুনি কালীপুরের বাসিন্দা কট্টর ইস্টবেঙ্গল সমর্থক তন্ময় ভৌমিককে মধ্যরাতে শ্রীরামপুর ২ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা কৌশিক গুহ 79803045** এই নাম্বার দিয়ে কল করে প্রাণনাশের হুমকি দেয় ইস্টবেঙ্গল ক্লাবের দুই কর্মকর্তা প্রশান্ত দত্ত(ভাই) ও গৌতম দাস (তারক) এর নাম করে,প্রাণনাশের হুমকির কল পেয়ে তন্ময় ভৌমিক ও তার পরিবার,আত্মীয়স্বজন আতঙ্কিত হয়ে পড়ে,পরবর্তী ক্ষেত্রে তন্ময় ভৌমিক ডানকুনি থানায় একটি অভিযোগ দায়ের করে কৌশিক গুহ'র নামে,ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে গুনজন চায়ের ঠেকে কান পাতলেই শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা তার দুই সহযোগীর নির্দেশেই প্রাণনাশের হুমকি দেয় কৌশিক গুহ, এমনি দাবী করেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রমান সহ অডিও ক্লিপ নীচে ...

অমৃত লোকের পথে চলে গেলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

ছবি
অমৃত লোকের পথে  চলে গেলেন  অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় ভারতের কণ্ঠ ব্যুরো: চলে গেলেন সামাজিক ছবির স্বর্ণ যুগের তারকা জয় ব্যানার্জী। ফুসফুস জনিত ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে সম্প্রতি মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই তিনি আজ শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। অঞ্জন চৌধুরীর সান্যিধ্যে সোপ অপেরা অর্থাৎ পারিবারিক সামাজিক ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। চুমকি চৌধুরী কে ভালোবাসতেন দুজনের জুটি জনপ্রিয় হয়েছিলো সেই সময়। অনেক ছবিতেই অভিনয় করেছিলেন যেমন হীরক জয়ন্তী, অভাগিনী, মা এক মন্দির, জীবন মরণ প্রভৃতি। তার শ্রেষ্ঠতম অভিনয় হল ১৯৮৩ সালে নাগমতি, ১৯৮২ সালের নিমালুর বনবাস, ১৯৮৭ সালের চপার। পরিচালক নবেন্দ্যু চ্যাটার্জির চপার ছবিতে অভিনয়ে তিনি তার সেরাটা দিয়েছিলেন। চপারের ছবির ভাবনাটা ছিলো অসাধারণ। সত্তরের দশকের একটি মধ্যবিত্ত পরিবার। দাদা ট্রেড ইউনিয়ন লিডার ভাই বেকার। একদিকে বেকারত্ব অন্যদিকে পরিণতি না পাওয়া প্রেম আর শোষক রাষ্ট্রব্যবস্থার প্রতি ঘৃণা। একটা যুবকের মনে হিংসা র জন্ম দিয়েছিল। সে চপার কিনে তার মতে শত্রু দের খুন করার সিদ্ধান্ত নিয়েছিল। একটা উগ্রবাম মনোভাবের ছবিতে শ...

নিঃসঙ্গতার কালো চশমা, চির প্রশান্ত বাগচীর কবিতা

ছবি
 নিঃসঙ্গতার কালো চশমা,  চির প্রশান্ত বাগচীর কবিতা অয়ন মুখোপাধ্যায় ১  বাংলা কবিতার মানচিত্রে চিরপ্রশান্ত বাগচীর নাম উচ্চারণ করলেই এক অদ্ভুত শীতলতা নেমে আসে। তিনি যে ক’টি কবিতা লিখেছেন, সেখানে নেই কোনও সান্ত্বনা, নেই কোনও ভরসার আলো। আছে শুধু মৃত্যুর ঘন ছায়া, শোকের রক্তমাখা চিহ্ন, আর অবসানের অন্তহীন প্রতিধ্বনি। কিন্তু আশ্চর্যের কথা, এই মৃত্যুমুখী কবিতাগুলো পড়তে পড়তে পাঠক বিচলিত হলেও ছুঁড়ে ফেলতে পারেন না। কারণ কবিতা কেবল জীবনকে নয়, মৃত্যুকেও সত্য করে তোলে। জীবনানন্দ দাশ একদিন লিখেছিলেন—     “প্রত্যেক দিনই মৃত্যুদিন।” এই উচ্চারণের উত্তর-স্বর যেন শোনা যায় চিরপ্রশান্তর কবিতায়  ২ “পুনশ্চ মৃত্যু”-তে তিনি বলেন— “মরণমধ্যেই মৃত্যু খুব কাছে এসে যায়— সেদিন আমার অন্ধকার থেকে অনিবার্য নিস্ফলতার কথা মনে পড়ে।” এখানে মৃত্যু আসছে দূর থেকে নয়, বরং জন্মের সঙ্গে সঙ্গেই দেহে-দেহে ঘাপটি মেরে বসে আছে। আমাদের প্রতিটি নিশ্বাসেই তার ছায়া। চিরপ্রশান্তর কবিতা এই ভয়কে ঘৃণা করে না, আড়ালও করে না—বরং প্রকাশ্যে টেনে আনে। পাঠককে দাঁড় করিয়ে দেয় মৃত্যুর আয়নার সামনে। এই দৃষ্টিকোণেই তাঁর কবিতা ...

বিশ্বযুদ্ধের দোরগোড়ায় পৃথিবী রাশিয়ার পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা ইউক্রেনের

ছবি
বিশ্বযুদ্ধের দোরগোড়ায় পৃথিবী  রাশিয়ার পারমানবিক  বিদ্যুৎকেন্দ্রে  হামলা ইউক্রেনের             আজও জ্বলছে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ভারতের কণ্ঠ ব্যুরো: যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার পরেও হামলা অব্যাহত রাখলো ইউক্রেন। গতকাল বিকেলে ইউক্রেনের এক গুচ্ছ সামরিক ড্রোন। হামলা করে রাশিয়ার কার্সক শহরের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। রাশিয়ার সামরিক বাহিনী সূত্রে জানা গিয়েছে, কাল বিকেলে কার্স্ক শহরের পারমানবিক শক্তি ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলিকে টার্গেট করেছিল ইউক্রেন ব্যবহৃত কামিকাজী ড্রোন। যদিও রুশ সূত্রে জানা গিয়েছে তেজষ্ক্রিয়তা বা আগুন লাগার ঘটনা বা রাসায়নিক লিক করার ঘটনা ঘটেনি। যদিও এটিকে বড় ধরণের প্ররোচনা হিসেবেই দেখছে রাশিয়া। ইউনাইটেড নেশনের পারমানবিক নিয়ামক সংস্থা অবশ্য জানিয়েছে সামরিক অভিযানের জন্য পাওয়ার প্লান্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। div> class="separator" style="clear: both; text-align: center;"> এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে  আমার সঙ্গে যোগাযোগ করুন  খরচ মাত্র ৩০০ টাকা। style="text-al...

শ্রীরামপুরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাক্তনীদের এলুমনি গ্রুপ আয়োজিত সংস্কৃতিক প্রতিযোগিতা

ছবি
 শ্রীরামপুরের উচ্চ বালিকা  বিদ্যালয় প্রাক্তনীদের এলুমনি  গ্রুপ আয়োজিত  সংস্কৃতিক প্রতিযোগিতা পুলক চক্রবর্তী, ২৪শে আগস্ট, রবিবার, শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে অ্যালুমিনি গ্রুপ কর্তৃক আয়োজিত হল এক বিশাল সংস্কৃতি প্রতিযোগিতা। অংকন আবৃত্তি সংগীত নৃত্য এবং বাংলা ও ইংরেজি বিভাগে বানান লেখা প্রতিযোগিতা তে ভোরে উঠেছিল বিদ্যালয়ের কক্ষ সমূহ। সকল বিভাগে চারটি করে বিভাগের অন্তর্গত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বিভাগে পারদর্শিতার স্বাক্ষর রাখে ছাত্রছাত্রীরা। যোগ্য কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হুগলি জেলার একাধিক বিদ্যালয় এই প্রতিযোগিতা তে অংশগ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা সুতপা দত্ত দাশগুপ্ত মহাশয়া। উপস্থিত ছিলেন প্রিন্সিপাল বিশ্বজিৎ চ্যাটার্জী মহাশয়, মাননীয়া ডক্টর আইভি সরকার, হীরালাল পাল বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধানা শিক্ষিকা রিনা দাস সরকার মহাশয়া। উক্ত অতিথিবর্গকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দ্বারা সম্মানিত করা হয়। এই বিশাল প্রতিযোগিতা দিবসের এবং সামগ্রিক সংস্কৃতি বিভাগকে সক্রিয় ভাবে শক্ত হাতে উৎসাহিত করেন শ্রীরামপুর উচ্চ বালিকা বি...

অতিক্রমের নাট্য উৎসব শ্রীরামপুরে

ছবি
অতিক্রমের নাট্য উৎসব  শ্রীরামপুরে ভারতের কণ্ঠ ব্যুরো: অতিক্রম শ্রীরামপুরের নাট্য উৎসব হল শ্রীরামপুর এস ডি ও অফিসের পাশের অডিটোরিয়মে। সর্বসাকুল্যে তিনটি নাটক পরিবেশিত হয়। নাট্যকার সৌমিত্র বসুর নাটক রাজকন্যা ও স্পাইন। নাট্যকার অভি ঘোষালের নাটক মোক্ষলাভ। স্বল্প পরিসরে হলেও গুনমুগ্ধ দর্শকদের ভালো ভীড় ছিলো। এই নাট্য উৎসব থেকে, জয়তী বসু, অভি ঘোষাল, বিশ্বজিৎ দাশ, উৎপল ফৌজদার, উত্তম চট্টোপাধ্যায়ের মতো নাট্যকার দের সম্মাননা জ্ঞাপন করা হয়। এক অদ্ভুত আবহ রচনা করেছিলেন শিল্পী উত্তম চট্টোপাধ্যায়। সঞ্চালনা করেন শম্পা গুহখাসনবীশ। নাটকের পট সাজাতে সাহায্য করেন বা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুনীল ব্যানার্জী, রুক্মিণী সাহা, বিভাস গুপ্ত, রাজিকা ঘোষ, সৌরভ লাহা, প্রিয়াঙ্কা ঘোষ, শুভাশিস মুখার্জি, রুষা সাহা, বাদল আচার্য্য প্রমুখ। আড়াল থেকে সহায়তা করেন পৌলবী সরকার গুপ্ত, শুভায়ু সাধুখা, পুলক মজুমদার, প্রাজিতা দত্ত, বিশ্বনাথ সাহা, সৌরভ দত্ত প্রমুখ। দর্শক গোবিন ঘোষ, রতন সাধুখাঁ একটা বিষয় যেটা খুব টেনেছে সেটা হল প্রত্যেকটি নাটকের একটা সুন্দর বক্তব্য আছে। সমাজের বিভিন্ন অভিব্যক্তি কে মেলে ধরেছে। আমাদের খুব ভাল...

অতীত ইতিহাস রোমন্থন করতে পরামর্শ দিলেন ভারতীয় বিদেশমন্ত্রী

ছবি
আমেরিকা ও পাকিস্তান কে  অতীত ইতিহাস  রোমন্থন করতে  পরামর্শ দিলেন  ভারতীয় বিদেশমন্ত্রী                    ছবি সৌজন্যে বিদেশ মন্ত্রীর এক্স হ্যান্ডেল ভারতের কণ্ঠ ব্যুরো: আমেরিকার মনে রাখা উচিত অ্যাবোটাবাদে কাকে মারতে নেভি সিল রা হামলা চালিয়েছিল। আমেরিকার অতীতের স্মৃতি রোমন্থন করা উচিত। পাক আমেরিকা নৈকট্য প্রসঙ্গে এমনটাই মত ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৫ এ বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এমনটাই বলেন বলে খবর। সম্প্রতি পাক জেনরেল আসিফ মুনির দ্বিতীয়বারের দ্বীপক্ষিক সফরে আমেরিকা গেছেন ও গুরুত্বপূর্ণ সামরিক অফিসারদের সঙ্গে তিনি কথা বলেছেন বলে খবর। এই প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী বলে খবর। যদিও আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক বিশেষজ্ঞ দের বক্তব্য জয়শঙ্কর তার সরকারের কূটনৈতিক ব্যর্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান কাছাকাছি এসেছে এই বিষয় থেকে নজর ঘোরাতেই পাকিস্তান ও আমেরিকা কে ইতিহাস পর্যালোচনার কথা বলেছেন। কিন্তু এতে ভারতের কূটনৈতিক অবস্থান জোরদার হবেনা। div> cl...