অতিক্রমের নাট্য উৎসব শ্রীরামপুরে
অতিক্রমের নাট্য উৎসব
শ্রীরামপুরে
ভারতের কণ্ঠ ব্যুরো: অতিক্রম শ্রীরামপুরের নাট্য উৎসব হল শ্রীরামপুর এস ডি ও অফিসের পাশের অডিটোরিয়মে। সর্বসাকুল্যে তিনটি নাটক পরিবেশিত হয়। নাট্যকার সৌমিত্র বসুর নাটক রাজকন্যা ও স্পাইন। নাট্যকার অভি ঘোষালের নাটক মোক্ষলাভ। স্বল্প পরিসরে হলেও গুনমুগ্ধ দর্শকদের ভালো ভীড় ছিলো। এই নাট্য উৎসব থেকে, জয়তী বসু, অভি ঘোষাল, বিশ্বজিৎ দাশ, উৎপল ফৌজদার, উত্তম চট্টোপাধ্যায়ের মতো নাট্যকার দের সম্মাননা জ্ঞাপন করা হয়। এক অদ্ভুত আবহ রচনা করেছিলেন শিল্পী উত্তম চট্টোপাধ্যায়। সঞ্চালনা করেন শম্পা গুহখাসনবীশ। নাটকের পট সাজাতে সাহায্য করেন বা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুনীল ব্যানার্জী, রুক্মিণী সাহা, বিভাস গুপ্ত, রাজিকা ঘোষ, সৌরভ লাহা, প্রিয়াঙ্কা ঘোষ, শুভাশিস মুখার্জি, রুষা সাহা, বাদল আচার্য্য প্রমুখ। আড়াল থেকে সহায়তা করেন পৌলবী সরকার গুপ্ত, শুভায়ু সাধুখা, পুলক মজুমদার, প্রাজিতা দত্ত, বিশ্বনাথ সাহা, সৌরভ দত্ত প্রমুখ। দর্শক গোবিন ঘোষ, রতন সাধুখাঁ একটা বিষয় যেটা খুব টেনেছে সেটা হল প্রত্যেকটি নাটকের একটা সুন্দর বক্তব্য আছে। সমাজের বিভিন্ন অভিব্যক্তি কে মেলে ধরেছে। আমাদের খুব ভালো লেগেছে। আশা করবো অতিক্রম আরও নতুন নতুন ভাবনা আমাদের সামনে মেলে ধরবে।
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">


.jpg)
মন্তব্যসমূহ