শ্রীরামপুরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাক্তনীদের এলুমনি গ্রুপ আয়োজিত সংস্কৃতিক প্রতিযোগিতা

 শ্রীরামপুরের উচ্চ বালিকা

 বিদ্যালয় প্রাক্তনীদের এলুমনি

 গ্রুপ আয়োজিত

 সংস্কৃতিক প্রতিযোগিতা



পুলক চক্রবর্তী, ২৪শে আগস্ট, রবিবার, শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে অ্যালুমিনি গ্রুপ কর্তৃক আয়োজিত হল এক বিশাল সংস্কৃতি প্রতিযোগিতা। অংকন আবৃত্তি সংগীত নৃত্য এবং বাংলা ও ইংরেজি বিভাগে বানান লেখা প্রতিযোগিতা তে ভোরে উঠেছিল বিদ্যালয়ের কক্ষ সমূহ। সকল বিভাগে চারটি করে বিভাগের অন্তর্গত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বিভাগে পারদর্শিতার স্বাক্ষর রাখে ছাত্রছাত্রীরা। যোগ্য কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হুগলি জেলার একাধিক বিদ্যালয় এই প্রতিযোগিতা তে অংশগ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা সুতপা দত্ত দাশগুপ্ত মহাশয়া। উপস্থিত ছিলেন প্রিন্সিপাল বিশ্বজিৎ চ্যাটার্জী মহাশয়, মাননীয়া ডক্টর আইভি সরকার, হীরালাল পাল বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধানা শিক্ষিকা রিনা দাস সরকার মহাশয়া। উক্ত অতিথিবর্গকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দ্বারা সম্মানিত করা হয়। এই বিশাল প্রতিযোগিতা দিবসের এবং সামগ্রিক সংস্কৃতি বিভাগকে সক্রিয় ভাবে শক্ত হাতে উৎসাহিত করেন শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডঃ সরকার মহাশয়া। উপস্থিত ছিল উত্তরপাড়া বিশেষভাবে সমর্থ ছাত্র-ছাত্রীদের অর্থাৎ 'আশ্রয়ের' কর্ণধার কাবেরী মুখার্জি মহাশয়া । তারাও উক্ত মঞ্চে তাদের সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশনার মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করেন। সামগ্রিক অনুষ্ঠানটি অতি আনন্দের সাথে শুভেচ্ছা জ্ঞাপন এর সাথে এবং সুশৃংখলভাবে পুরস্কার বিতরণ ও উৎসাহ দানের মাধ্যমে সুসম্পন্ন হয়। প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকারের মতে আগামী দিনেও অব্যাহত থাকবে লাল বাড়ির অতীত গাথা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান এবং কর্মসূচি।




div>
class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার