অমৃত লোকের পথে চলে গেলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়
অমৃত লোকের পথে
চলে গেলেন
অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়
ভারতের কণ্ঠ ব্যুরো: চলে গেলেন সামাজিক ছবির স্বর্ণ যুগের তারকা জয় ব্যানার্জী। ফুসফুস জনিত ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে সম্প্রতি মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই তিনি আজ শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। অঞ্জন চৌধুরীর সান্যিধ্যে সোপ অপেরা অর্থাৎ পারিবারিক সামাজিক ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। চুমকি চৌধুরী কে ভালোবাসতেন দুজনের জুটি জনপ্রিয় হয়েছিলো সেই সময়। অনেক ছবিতেই অভিনয় করেছিলেন যেমন হীরক জয়ন্তী, অভাগিনী, মা এক মন্দির, জীবন মরণ প্রভৃতি। তার শ্রেষ্ঠতম অভিনয় হল ১৯৮৩ সালে নাগমতি, ১৯৮২ সালের নিমালুর বনবাস, ১৯৮৭ সালের চপার। পরিচালক নবেন্দ্যু চ্যাটার্জির চপার ছবিতে অভিনয়ে তিনি তার সেরাটা দিয়েছিলেন। চপারের ছবির ভাবনাটা ছিলো অসাধারণ। সত্তরের দশকের একটি মধ্যবিত্ত পরিবার। দাদা ট্রেড ইউনিয়ন লিডার ভাই বেকার। একদিকে বেকারত্ব অন্যদিকে পরিণতি না পাওয়া প্রেম আর শোষক রাষ্ট্রব্যবস্থার প্রতি ঘৃণা। একটা যুবকের মনে হিংসা র জন্ম দিয়েছিল। সে চপার কিনে তার মতে শত্রু দের খুন করার সিদ্ধান্ত নিয়েছিল। একটা উগ্রবাম মনোভাবের ছবিতে শ্রেষ্ঠ অভিনয় করা জয় ব্যানার্জীর সাথে দক্ষিণপন্থী রাজনীতির নেতা জয় ব্যানার্জীর মিল খোঁজা কঠিন। জয় ব্যানার্জীর অভিনয় জীবনের অনন্ত সম্ভাবনা নষ্ট করার পেছনে তার ব্যক্তিগত জীবনে প্রেম ও বক্স অফিসে টিকে থাকার সংগ্রাম অনেকাংশে দায়ী। ভারতের কণ্ঠে র পক্ষ থেকে শ্রী জয় ব্যানার্জীর পরিবার কে সমবেদনা জানাই।
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

.jpg)
মন্তব্যসমূহ