পোস্টগুলি

স্ত্রীর দেহ কলার ভেলায় করে শ্মশানে নিয়ে গেলেন স্বামী মর্মান্তিক এই ছবি বন্যা কবলিত ঘাটালের

ছবি
স্ত্রীর দেহ কলার ভেলায় করে  শ্মশানে নিয়ে গেলেন স্বামী  মর্মান্তিক এই ছবি  বন্যা কবলিত ঘাটালের ভারতের কণ্ঠ ব্যুরো: ঘাটাল বন্যার মর্মান্তিক পরিণতি। নিজের স্ত্রীর দেহ কলার ভেলায়করে শ্মশানে নিয়ে গেলেন শাসক দলের নেতা। রবিবার বানাভাসি ঘাটাল এলাকার ৯ নং ওয়ার্ডের শাসক নেতা ও ঘাটাল পৌরসভার প্রাক্তন কাউন্সিলার কানহাইয়ালাল চৌধুরীর স্ত্রী মনসা চৌধুরী মারা যান। এলাকার সর্বত্র এক গলা জল তাই কলার ভেলায় শুইয়ে স্ত্রীর দেহ স্থানীয় শ্মশানে নিয়ে গেলেন স্থানীয় শ্মশানে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সামান্য বৃষ্টি বেশি হলেই বন্যা হয় ঘটালে। প্রতি বছর ভোট আসলে ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা বলে ভোট আদায় করা হয়। কিন্তু তারপর সব ভুলে যাওয়া হয়। কিভাবে ঘাটালের মানুষ বাঁচছেন সেনিয়ে কারোর কোন চিন্তা নেই।  justify;">   style="text-align: justify;">

কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে কমরেড মুজফ্ফর আহম্মদ ( কাকাবাবু)র সংগ্রাম ও শিক্ষা ভাস্করানন্দ রায়

ছবি
 কমিউনিস্ট পার্টি গড়ে  তোলার ক্ষেত্রে  কমরেড মুজফ্ফর আহম্মদ  ( কাকাবাবু)র  সংগ্রাম ও শিক্ষা  ভাস্করানন্দ রায়  (মতামত লেখকের নিজস্ব এর জন্য পত্রিকা বা সম্পাদক দায়ী নন) মুজফফর আহমেদ জন্ম -- ৫ ই আগস্ট ১৮৮৯ মৃত্যু-- ১৪ ই ডিসেম্বর ১৯৭৩ তখনকার দিনে বিভিন্ন আঁক ও বাঁকের মধ্য দিয়ে এক প্রতিকূল অবস্থায়, কমিউনিস্ট পার্টিকে গড়ে তোলার কাজে কাকাবাবু যে ভূমিকা গ্রহণ করেছিলেন, তার থেকে শিক্ষা নিয়েই,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পরিস্থিতির মূল্যায়ন করে আমাদের পার্টি গড়ে তোলার কাজে অগ্রণী ভূমিকা নিতে হবে।  অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে মার্কসবাদ লেলিনবাদের চর্চা, আদর্শগত সংগ্রামের প্রতীক হিসেবে কাকাবাবুর জন্মদিনটি পালন করার উদ্যোগ নেওয়া হয় ১৯৬৩ সালে ।১৯৬৩ সালের ৫ ই আগস্ট ,কলকাতার রামমোহন হলে প্রথম জন্মদিন পালন করা হয়। ১৯৭০ সালে সিপিআই(এম ) পলিটব্যুরো আনুষ্ঠানিকভাবে কমরেড মুজফ্ফর আহম্মদের জন্মদিন পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।এটা কোন নিছক ব্যক্তির জন্মদিন পালন নয়,উদ্দেশ্য হলো আদর্শগত প্রচার, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে রণকৌশল এবং আসু কর্মসূচি গ্রহণ ও ...

দিল্লিতে সম্মানিত স্বপন বাউল বুদ্ধ জাতীয় সম্মানে

ছবি
 দিল্লিতে সম্মানিত স্বপন বাউল  বুদ্ধ জাতীয় সম্মানে  পুলক চক্রবর্তী,৪ আগস্ট, সোমবার, রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউলের নিঃস্বার্থ বাউল গানে সমাজ সচেতনের বার্তা সারা রাজ্যর জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। তাছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দিকে দিকে ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমের খবরের জেরে ও সোশ্যাল নেটওয়ার্কস এর মাধ্যমে। আবার ডাক পেলেন দিল্লির অনুষ্ঠানে গ্লোবাল হিউম্যান রাইটস প্রোটেকশন ফোরামের অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মহানন্দ সরকার দত্ত ও সম্মানীয় অতিথি বর্গ মিলে ডক্টর স্বপন দত্ত বাউল কে গৌতম বুদ্ধ জাতীয় সম্মান ও গোল্ড পদ্ম সম্মানে সম্মানিত করেন দ্বারকা দিল্লিতে। দিল্লিতে গোল্ড পদ্ম সম্মান পেয়ে খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমানের ডক্টর স্বপন দত্ত বাউল আনন্দে আত্মহারা। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে স্বপন দত্ত বাউলকে লোক সভার অধ্যক্ষা মিরা কুমার, বাবু জগজীবন রাম জাতীয় সম্মান দেন। এবং একে একে বিশাখাপত্তোনম মহাত্মা গান্ধী জাতীয় সম্মান, ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদ থেকে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার, ড: বি আর আম্বেদকর জাতীয় সম্মান সহ একাধিক স...

অথ: শ্রী হীরণ্য কীর্তন

ছবি
অথ: শ্রী হীরণ্য কীর্তন কালভৈরব আচ্ছা কাল শুনলেন দোকানে গিয়ে সোনা হঠাৎ করে সস্তা হয়ে গেছে। কারখানায় অল্প দামে সোনা বানানো হচ্ছে। দেশ বিদেশে আলোড়ন আমেরিকার মতো দেশ ভিখারী হয়ে যাচ্ছে ধনী হয়ে উঠছে তৃতীয় বিশ্বের দেশগুলো, বিশ্বাস করবেন? অবশ্য গলায় কাটমানির ভগ্নাংশ ঝুললে বা এয়ারপোর্টে ব্যাগ ভর্তি করে ধরা পড়লে অবশ্য না বিশ্বাস করাই স্বাভাবিক।  প্রাচীন সনাতনী শাস্ত্রে হীরণ্য কথার অর্থ সোনা। আবার কাঞ্চন অর্থেও শোনা। অনেক সময় ব্রাহ্মণ পূজার সময় কাঞ্চন মূল্যায় নমঃ বলে যেটা আওড়ান সেটা ও ঐ সোনা ও অর্থের স্তুতি ই করেন। যদিও শাস্ত্রে কাঞ্চন ও কাম এই দুই এর আশক্তিকে মহাপাপ বলে বর্ণনা করা হয়েছে। গরুড় পুরাণে তো এই সমস্ত পাপের আবার শাস্তির মেনু কার্ডের উল্লেখ রয়েছে। যদিও আলোচনা সোনা নিয়ে তাই ঐ সব ভয়াবহ শাস্তির আলোচনায় না যাওয়াই ভালো। বেদে হীরণ্যগর্ভ সূত্র আছে সেটা বিষ্ণু কে উদ্দেশ্য করে। যদিও মতান্তরে রূদ্র বা শিবের ও হিরণ্যগর্ভ সূত্র বা শুক্ত আছে। শাস্ত্র বলছে অদিকালে পরাশক্তির গর্ভ থেকে তিন সুবর্ণ গোলক পা পিন্ড জন্ম নেয় তারাই হলেন ত্রি দেব। এদের নামেই এই হীরণ্যগর্ভ স্তুতি হয়। বাংলা প্রবাদে কৃতি বা য...

ভারতবর্ষের মাটিতে বহুত্ববাদের সংকট

ছবি
  ভারতবর্ষের মাটিতে   বহুত্ববাদের সংকট বিশ্বজিৎ মুখোপাধ্যায় সমাজ ও পরিবেশকর্মী,  ১৪ আগস্ট ১৯৪৭ সালে মধ্যরাতে ভারতবর্ষের মানুষ দ্বিখণ্ডিত স্বাধীনতা পেল। স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে ব্রিটিশ-শাসিত এই উপমহাদেশের মানুষ জানতে পারল যে কেউ ভারতীয়, কেউ পাকিস্তানি। তার আগে যারা লাহোরে বাস করত, বাংলাদেশের খুলনায় বাস করত, তারা সবাই নিজেদের ভারতীয় বলত। কিন্তু এক লহমায় দেখা গেল ভারতবর্ষের জনসংখ্যার একটি অংশের কেউ হয়ে গেল পাকিস্তানি, আর বাকি অংশ হল ভারতীয়।  এই দ্বিখণ্ডিত স্বাধীনতা পাবার পর থেকে ভারতে আরম্ভ হল গোলযোগ। ভারতের নাগরিক কারা? ভারতের প্রাকৃতিক সম্পদ কীভাবে বন্টিত হবে? ভারতের রাষ্ট্রীয় কোষাগারে যে অর্থ আছে, তা কীভাবে বিভক্ত হবে? এসব নিয়ে বহু জটিল প্রশ্ন তখন কিন্তু সবার সামনে চলে এসেছে। যেসব রাজনীতিবিদ ভারতবর্ষকে দুটুকরো করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এসব সমস্যাগুলি যে হবে জেনেও ভারতবর্ষকে দু'টুকরো করার যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেখানে কিন্তু এইসব সমস্যার সমাধানগুলি লেখা ছিল না। এর ফলে পরবর্তী ক্ষেত্রে সংকট তৈরি হয়। এই সংকট আজও চলছে।  ভারতবর্ষের সাংস্কৃতিক পর...

আবার ভূমিকম্প! যত কান্ড কামচাটকায়

ছবি
রাশিয়ায় ৬০০ বছর সুপ্ত  আগ্নেয়াগিরির বিস্ফোরণ  আবার অনুভূত ভূমিকম্প  যত কান্ড কামচাটকায় ভারতের কণ্ঠ ব্যুরো: রবিবার আবার ভূমিকম্প রাশিয়ায়। কুরিল আইল্যান্ডের কাছে একটা শক্তিশালী ভূমিকম্প হয়। ৭.০ ম্যাগনেটিউডের একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরেই রাশিয়ার এমার্জেন্সি সার্ভিসেস সুনামির সতর্কতা জারি করে। ক্রাশনেনিস্কভ আগ্নেয়গিরির প্রথমবার বিস্ফোরণ হয় ৬০০ বছরে। এই ভূমিকম্পর পরে চিলি থেকে ফ্রেঞ্চ পলিনেশিয়ায় সুনামির সতর্কতা জারি হয়েছে। যদিও কেন রাশিয়ায় ভূমিকম্প হচ্ছে বার বার? তাহলে কি বিশ্বজুড়ে কোন পরিবর্তন হচ্ছে? class="separator" style="clear: both; text-align: center;">style="text-align: justify;"> style="text-align: justify;">   style="text-align: justify;">

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির ছায়া খানাকুলে

ছবি
প্রবল বৃষ্টিতে  বন্যা পরিস্থিতির ছায়া  খানাকুলে                  ডুবে গিয়েছে চাষের জমি- ছবি: পল্লব মৈত্র ভারতের কণ্ঠ ব্যুরো: প্রবল বৃষ্টিতে বন্যার সম্ভাবনা হুগলী জেলার আরামবাগ ও খানাকুলে। ইতিমধ্যে খবর দূর্গাপুর ব্যারেজ ও ডিভিসি র জল ধরণের ক্ষমতা ছাড়িয়েছে অতিবৃষ্টির জল। এই মুহূর্তে জল ছাড়ার কথা শোনা দূর্গাপুর ব্যারেজের পক্ষ থেকে। যা পরিস্থিতি তাতে খানাকুল, আরামবাগ, পুড়শুরা ব্লকের বিস্তীর্ণ এলালা বন্যা কবলিত হবার প্রবল সম্ভাবনা লক্ষ করা যাচ্ছে। খানাকুল ১ ব্লকের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতে চাষের জমিতে জল ঢুকছে। খানাকুলের বাসিন্দা নেপাল খা জানিয়েছেন নতিবপুর গ্রামপঞ্চায়েতের বড়খান তলা ঘাটে চাষের জমিতে জল ঢুকতে শুরু করেছে। খানাকুলের চিংড়ি বলাইচকে নদী বাঁধ মেরামতির কাজ চলছে তবে যেভাবে জল বাড়ছে বাঁধ ভাঙার আশঙ্কা। নিম্ন দামোদর পরিকল্পনা সঠিক ভাবে কার্যকরী হলে এই সমস্যা হতোনা মত খানাকুল বাসীদের। class="separator" style="clear: both; text-align: center;">style="text-align: justify;"> style="text-align: justify;">   ...