প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির ছায়া খানাকুলে
প্রবল বৃষ্টিতে
বন্যা পরিস্থিতির ছায়া
খানাকুলে
ডুবে গিয়েছে চাষের জমি- ছবি: পল্লব মৈত্রভারতের কণ্ঠ ব্যুরো: প্রবল বৃষ্টিতে বন্যার সম্ভাবনা হুগলী জেলার আরামবাগ ও খানাকুলে। ইতিমধ্যে খবর দূর্গাপুর ব্যারেজ ও ডিভিসি র জল ধরণের ক্ষমতা ছাড়িয়েছে অতিবৃষ্টির জল। এই মুহূর্তে জল ছাড়ার কথা শোনা দূর্গাপুর ব্যারেজের পক্ষ থেকে। যা পরিস্থিতি তাতে খানাকুল, আরামবাগ, পুড়শুরা ব্লকের বিস্তীর্ণ এলালা বন্যা কবলিত হবার প্রবল সম্ভাবনা লক্ষ করা যাচ্ছে। খানাকুল ১ ব্লকের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতে চাষের জমিতে জল ঢুকছে। খানাকুলের বাসিন্দা নেপাল খা জানিয়েছেন নতিবপুর গ্রামপঞ্চায়েতের বড়খান তলা ঘাটে চাষের জমিতে জল ঢুকতে শুরু করেছে। খানাকুলের চিংড়ি বলাইচকে নদী বাঁধ মেরামতির কাজ চলছে তবে যেভাবে জল বাড়ছে বাঁধ ভাঙার আশঙ্কা। নিম্ন দামোদর পরিকল্পনা সঠিক ভাবে কার্যকরী হলে এই সমস্যা হতোনা মত খানাকুল বাসীদের।
class="separator" style="clear: both; text-align: center;">style="text-align: justify;">style="text-align: justify;">


মন্তব্যসমূহ