পোস্টগুলি

বারাসাতে কারখানায় ভয়াবহ আগুন শোনা গেলো বিস্ফোরণের শব্দ

ছবি
বারাসাতে কারখানায়  ভয়াবহ আগুন  শোনা গেলো বিস্ফোরণের শব্দ https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65  ভারতের কণ্ঠ ব্যুরো: উত্তর ২৪ পরগনার বারাসাতের বামুনমুড়ায় একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগলো শনিবার। সন্ধ্যেবেলা আগুন লাগলেও এখনো আগুন নেভান যায়নি বলেই খবর। বারাসাত টাকি রোডে জ্যাম থাকায় দমকলের গাড়ি যেতে দেরি হয়েছে বলে খবর। কারখানা সংলগ্ন ৮০ টি পরিবারকে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে।

হিন্দমোটরে পুকুর বোজানোর চেষ্টা হচ্ছে

ছবি
হিন্দমোটরে পুকুর  বোজানোর চেষ্টা হচ্ছে https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65 https://bulletinsituatedelectronics.com/mdjitig3?key=8b517f38b443e7fd7259478518fd9e2a https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65  ভারতের কণ্ঠ ব্যুরো: অস্থায়ী ভাগাড় গড়ে পুকুর বোজানোর চেষ্টা হিন্দমোটরে। স্থানীয় দের অভিযোগ উত্তরপাড়া কোতরং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিধান পার্কে একটি পুকুরের কাছে অস্থায়ী ভাগাড় তৈরী হয়েছে। সাধারণ মানুষ ময়লা ফেলছে। সেই ময়লা পুকুরেও পড়ছে। দুর্গন্ধে টেকা যাচ্ছেনা। স্থানীয় মানুষের অনুমান এভাবেই আস্তে আস্তে পুকুরটি বুজিয়ে ফেলতে চাইছে প্রোমোটার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এর আগে এলাকার সাঁওতাল পাড়ায় একটি পুকুর বোজানো হয়।   বিশিষ্ট পরিবেশকর্মী ও আইনজীবী বিশ্বজিৎ মুখার্জি জানান কাজ টা তো খুব অন্যায়। হিন্দমোটরে যা ঘটছে এটাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পুকুর বোজানোর মডেল। প্রথমে ময়লা ফেলে, তারপর জঞ্জাল পোড়ায়, মরা জন্তু জানোয়ারের পচা দেহ ফেলে দেওয়া হয়। প্রবল দুর্গন্ধ তৈরী করা হয়। তার...

এয়ার ইন্ডিয়া কে বর্ধিত ফ্লাইট টাইমের জন্য শো কজ করলো অসামরিক বিমান পরিবহন দপ্তর

ছবি
এয়ার ইন্ডিয়া কে বর্ধিত ফ্লাইট  টাইমের জন্য শো কজ করলো  অসামরিক বিমান  পরিবহন দপ্তর https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65  দীর্ঘমেয়াদি ফ্লাইট টাইমের জন্য এয়ার ইন্ডিয়াকে শো কজ করলো কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবন সংস্থা। এ এন আই সূত্রে জানা গিয়েছে ডায়রেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে ডি জি সি এ পেয়েছে এয়ার ইন্ডিয়া ব্যাঙ্গালোর থেকে লন্ডন দুটি ফ্লাইট পরিচালনা করে। ১৬ মে ও ১৭ ই মে র মাঝে ফ্লাইট টাইম দশ ঘন্টার টাইম লিমিট পেরিয়ে যায়। যেটি সিভিল এভিয়েশনের প্যারা ৬. ১. ৩ ও আরেকটি আইনকে সরাসরি ভঙ্গ করার সমান। ডি জি সি এ র অনুমান দীর্ঘমেয়াদি ফ্লাইট টাইমের জন্য বিমানের যন্ত্রাংশে অতিরিক্ত বোঝা চাপে যার জেরে বড় দুর্ঘটনা হবার সম্ভাবনা থেকে যায়।

কোন্নগরে নবগ্রাম পঞ্চায়েতের রাস্তার বেহাল দশা

ছবি
কোন্নগরে নবগ্রাম পঞ্চায়েতের  রাস্তার বেহাল দশা https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65  ভারতের কণ্ঠ ব্যুরো: নবগ্রাম পঞ্চায়েত জুড়ে রাস্তার বেহাল দশা। নবগ্রাম পাঠচক্র, কোন্নগর মহাদেশ পরিষদ, বিবেকানন্দ রোড, বিদ্যাসাগর রোড, কালিতলা বাই লেন, কালিতলা রোড, নেতাজি সুভাষ রোড, আদিবর্ত রোড, সর্বত্রই রাস্তার অবস্থা বেহাল কোথাও ছোট বড় গর্ত কোথাও পুকুরের মত জল ভরা গর্ত তৈরী করেছে। এই রাস্তার সংস্কার হচ্ছেনা দীর্ঘদিন। প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ চুরি করে ভোট লুঠ করে নবগ্রাম পঞ্চায়েতে জিতে তৃণমূল এই কয়েক বছরে শুধু লুঠ ছাড়া কিছুই করেনি। নবগ্রাম বিদ্যাপীঠ, হীরালাল পাল বালিকা বিদ্যালয় যেতে গেলে এই বেহাল রাস্তা পেরিয়ে ছাত্র ছাত্রীদের যেতে হয়। যেকোনো সময় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে বলে অনুমান অবিভাবক দের। মহাদেশ পরিষদের কাছের রাস্তার অবস্থাও বেহাল। নিকাশির সমস্যাও বেহাল নবগ্রাম পঞ্চায়েত এলাকায়। একটু বৃষ্টিতেই ভালো জল জমে যায় এলাকায়। আগামী দিনে কারোর সন্তানের সঙ্গে কোন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে তার দায় নেবে কি পঞ্চায়েত?

পাণ্ডুয়ার প্রাইমারি স্কুলের বেহাল দশা ছাদ থেকে পড়ছে জল

ছবি
পাণ্ডুয়ার প্রাইমারি স্কুলের  বেহাল দশা  ছাদ থেকে পড়ছে জল https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65 https://bulletinsituatedelectronics.com/mdjitig3?key=8b517f38b443e7fd7259478518fd9e2a  ভারতের কণ্ঠ ব্যুরো: পাণ্ডুয়ার পাঁচপাড়া প্রাইমারি স্কুলের বেহাল দশা ছাতা হাতে পড়াচ্ছেন মাস্টারমশাই। স্থানীয় দের অভিযোগ ইদানিং স্কুলের মেরামতি তেমন হতোনা। বড় জোর , ৫ থেকে ১০ বছর বয়সী ৬৮ জন তরুণ শিক্ষার্থীকে নিয়ে শ্রেণিকক্ষ চলে। পাশে রান্না হয় মিড ডে মিলের সেখানেও জল পড়ে বলে অভিযোগ।

অপারেশন সিন্ধু, নতুন অঙ্কে ভারতীয় দের ইরান ও ইসরায়েল থেকে দেশে ফেরানোর চেষ্টা

ছবি
অপারেশন সিন্ধু, নতুন অঙ্কে  ভারতীয় দের ইরান ও  ইসরায়েল থেকে দেশে  ফেরানোর চেষ্টা ভারতের কণ্ঠ ব্যুরো: ইরান-ইসরায়েল থেকে ভারতীয় দের বের করে আনার নতুন পরিকল্পনা ঘোষণা কেন্দ্রের। কেন্দ্রীয় গৃহ মন্ত্রক সূত্রে এই বিষয় টি প্রচারিত হয়েছিলো গতকাল আজ ইরান থেকে ১০০০ ভারতীয় দেশে ফিরলেন। ইতিমধ্যে ইরান থেকে তিনটি বিমানে মোট ১০০০ র ওপর ভারতীয় দের নিরাপদ স্থানে পৌঁছানো গেছে। ভারতীয় দের নিরাপদে যাওয়ার জন্য আকাশসীমা আংশিক সময়ের জন্য খুলে দিয়েছিলো ইরান। ইরানের একজন কূটনীতিবিদ হিন্দুস্থান টাইমস কে জানিয়েছেন কয়েকদিন ইরানের আকাশপথ খোলা থাকবে আমরা আরও ভারতীয় যারা ভারতে ফিরতে চান তাদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেবো। ইসরায়েল থেকেও ভারতীয় দের ফেরানোর বিষয়ে তৎপর বিদেশ মন্ত্রক গৃহ মন্ত্রক ও প্রধানমন্ত্রীর দপ্তর পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গিয়েছে। ইরান ও ইস্রায়েল থেকে ভারতীয় দের ফিরিয়ে আনার এই প্রকল্পের পোষাকী নাম অপারেশন সিন্ধু। সিন্ধু এশিয়ার গুরুত্বপূর্ণ নদী। যেটি ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে বয়ে চলে। প্রাচীন ভারতীয় ঐতিহ্য অনুযায়ী সিন্ধু ভাতৃত্ব ও ঐক্যর প্রতীক। সেই ঐতিহ্য ক...