হিন্দমোটরে পুকুর বোজানোর চেষ্টা হচ্ছে
হিন্দমোটরে পুকুর
বোজানোর চেষ্টা হচ্ছে
https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65
ভারতের কণ্ঠ ব্যুরো: অস্থায়ী ভাগাড় গড়ে পুকুর বোজানোর চেষ্টা হিন্দমোটরে। স্থানীয় দের অভিযোগ উত্তরপাড়া কোতরং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিধান পার্কে একটি পুকুরের কাছে অস্থায়ী ভাগাড় তৈরী হয়েছে। সাধারণ মানুষ ময়লা ফেলছে। সেই ময়লা পুকুরেও পড়ছে। দুর্গন্ধে টেকা যাচ্ছেনা। স্থানীয় মানুষের অনুমান এভাবেই আস্তে আস্তে পুকুরটি বুজিয়ে ফেলতে চাইছে প্রোমোটার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এর আগে এলাকার সাঁওতাল পাড়ায় একটি পুকুর বোজানো হয়।
বিশিষ্ট পরিবেশকর্মী ও আইনজীবী বিশ্বজিৎ মুখার্জি জানান কাজ টা তো খুব অন্যায়। হিন্দমোটরে যা ঘটছে এটাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পুকুর বোজানোর মডেল। প্রথমে ময়লা ফেলে, তারপর জঞ্জাল পোড়ায়, মরা জন্তু জানোয়ারের পচা দেহ ফেলে দেওয়া হয়। প্রবল দুর্গন্ধ তৈরী করা হয়। তারপর স্থানীয় মানুষ ই আর চান না পুকুর টা থাকুক। আসলে হিন্দমোটর কলকাতা র কাছে হওয়ায় জমির দাম উর্ধমুখী তাই জমি দখলের জন্য হাঙ্গর দের নজর এখন জলাভূমির দিকে। জলাভূমি সংক্রান্ত আইন, পরিবেশ সুরক্ষা আইন, ভূমি রাজস্ব দপ্তরের আইন ইচ্ছা করে ভঙ্গ করা হচ্ছে সুচতুর ভাবে। তিনটে আইন ভঙ্গ করে বে আইনি অন্যায় কাজটি প্রশাসনের নজরের সামনে চলছে। প্রশাসনের প্রচ্ছন্ন মদত ছাড়া তো এই কাজ হতে পারেনা নিশ্চই পুকুর বোজানোর ক্ষেত্রে প্রশাসনের মদত আছে। পশ্চিমবঙ্গের নদী নালা নিয়ে এরকম ভাবে বোজানো হচ্ছে। দূর্বিত্ত রাই এসব করছে এবং তাদের পেছনে অবশ্যই রাজনৈতিক মদত রয়েছে। রাজনৈতিক মদত আছে বলেই প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না।

মন্তব্যসমূহ