অপারেশন সিন্ধু, নতুন অঙ্কে ভারতীয় দের ইরান ও ইসরায়েল থেকে দেশে ফেরানোর চেষ্টা

অপারেশন সিন্ধু, নতুন অঙ্কে

 ভারতীয় দের ইরান ও

 ইসরায়েল থেকে দেশে

 ফেরানোর চেষ্টা


banner ভারতের কণ্ঠ ব্যুরো: ইরান-ইসরায়েল থেকে ভারতীয় দের বের করে আনার নতুন পরিকল্পনা ঘোষণা কেন্দ্রের। কেন্দ্রীয় গৃহ মন্ত্রক সূত্রে এই বিষয় টি প্রচারিত হয়েছিলো গতকাল আজ ইরান থেকে ১০০০ ভারতীয় দেশে ফিরলেন। ইতিমধ্যে ইরান থেকে তিনটি বিমানে মোট ১০০০ র ওপর ভারতীয় দের নিরাপদ স্থানে পৌঁছানো গেছে। ভারতীয় দের নিরাপদে যাওয়ার জন্য আকাশসীমা আংশিক সময়ের জন্য খুলে দিয়েছিলো ইরান। ইরানের একজন কূটনীতিবিদ হিন্দুস্থান টাইমস কে জানিয়েছেন কয়েকদিন ইরানের আকাশপথ খোলা থাকবে আমরা আরও ভারতীয় যারা ভারতে ফিরতে চান তাদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেবো। ইসরায়েল থেকেও ভারতীয় দের ফেরানোর বিষয়ে তৎপর বিদেশ মন্ত্রক গৃহ মন্ত্রক ও প্রধানমন্ত্রীর দপ্তর পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গিয়েছে। ইরান ও ইস্রায়েল থেকে ভারতীয় দের ফিরিয়ে আনার এই প্রকল্পের পোষাকী নাম অপারেশন সিন্ধু। সিন্ধু এশিয়ার গুরুত্বপূর্ণ নদী। যেটি ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে বয়ে চলে। প্রাচীন ভারতীয় ঐতিহ্য অনুযায়ী সিন্ধু ভাতৃত্ব ও ঐক্যর প্রতীক। সেই ঐতিহ্য কে মাথায় রেখেই কি এমন নাম! প্রশ্ন উঠছে। 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার