এয়ার ইন্ডিয়া কে বর্ধিত ফ্লাইট টাইমের জন্য শো কজ করলো অসামরিক বিমান পরিবহন দপ্তর
https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65
দীর্ঘমেয়াদি ফ্লাইট টাইমের জন্য এয়ার ইন্ডিয়াকে শো কজ করলো কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবন সংস্থা। এ এন আই সূত্রে জানা গিয়েছে ডায়রেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে ডি জি সি এ পেয়েছে এয়ার ইন্ডিয়া ব্যাঙ্গালোর থেকে লন্ডন দুটি ফ্লাইট পরিচালনা করে। ১৬ মে ও ১৭ ই মে র মাঝে ফ্লাইট টাইম দশ ঘন্টার টাইম লিমিট পেরিয়ে যায়। যেটি সিভিল এভিয়েশনের প্যারা ৬. ১. ৩ ও আরেকটি আইনকে সরাসরি ভঙ্গ করার সমান। ডি জি সি এ র অনুমান দীর্ঘমেয়াদি ফ্লাইট টাইমের জন্য বিমানের যন্ত্রাংশে অতিরিক্ত বোঝা চাপে যার জেরে বড় দুর্ঘটনা হবার সম্ভাবনা থেকে যায়।

মন্তব্যসমূহ