কোন্নগরে নবগ্রাম পঞ্চায়েতের রাস্তার বেহাল দশা

কোন্নগরে নবগ্রাম পঞ্চায়েতের

 রাস্তার বেহাল দশা




https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65 

banner ভারতের কণ্ঠ ব্যুরো: নবগ্রাম পঞ্চায়েত জুড়ে রাস্তার বেহাল দশা। নবগ্রাম পাঠচক্র, কোন্নগর মহাদেশ পরিষদ, বিবেকানন্দ রোড, বিদ্যাসাগর রোড, কালিতলা বাই লেন, কালিতলা রোড, নেতাজি সুভাষ রোড, আদিবর্ত রোড, সর্বত্রই রাস্তার অবস্থা বেহাল কোথাও ছোট বড় গর্ত কোথাও পুকুরের মত জল ভরা গর্ত তৈরী করেছে। এই রাস্তার সংস্কার হচ্ছেনা দীর্ঘদিন। প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ চুরি করে ভোট লুঠ করে নবগ্রাম পঞ্চায়েতে জিতে তৃণমূল এই কয়েক বছরে শুধু লুঠ ছাড়া কিছুই করেনি। নবগ্রাম বিদ্যাপীঠ, হীরালাল পাল বালিকা বিদ্যালয় যেতে গেলে এই বেহাল রাস্তা পেরিয়ে ছাত্র ছাত্রীদের যেতে হয়। যেকোনো সময় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে বলে অনুমান অবিভাবক দের। মহাদেশ পরিষদের কাছের রাস্তার অবস্থাও বেহাল। নিকাশির সমস্যাও বেহাল নবগ্রাম পঞ্চায়েত এলাকায়। একটু বৃষ্টিতেই ভালো জল জমে যায় এলাকায়। আগামী দিনে কারোর সন্তানের সঙ্গে কোন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে তার দায় নেবে কি পঞ্চায়েত?

মন্তব্যসমূহ