পোস্টগুলি

কয়েকশো কোটি বছর আগের তারার ছবি ধরা পড়লো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে

ছবি
কয়েকশো কোটি বছর  আগের তারার ছবি  ধরা পড়লো  জেমস ওয়েব  স্পেস টেলিস্কোপে                           নাসা সূত্রে পাওয়া তারার ছবি  ভারতের কণ্ঠ ব্যুরো : ৩৭০ কোটি বছর আগের নক্ষত্রের আলো ধরা পড়লো জেমস ওয়েব স্পেস্ট টেলিস্কোপের স্ক্রিনে। বিজ্ঞানের জগতে আলোড়ন। নাসা সূত্রে জানা গিয়েছে এন জি সি ১৬৩৭ নীহারিকায় একটি তারার মৃত্যু হয়েছে আজ ৩৭০ কোটি বছর আগে তারাটি লাল মহাদানবে পরিণত হয়েছিলো।  নাসা সূত্রে খবর আজ যেখানে মৃত তারা সুপারনোভায় পরিণত হয়েছে জেমস ওয়েবে ধরা পড়েছে লাল মহাদানব তারার ছবি। জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল আবিষ্কার করেছিলেন ১৯২৯ সালে যে ব্রহ্মান্ডের বিস্তার আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির নিয়ম মেনে চলে। একে হাবল লেইমাত্রে থিওরি বলে। সেই থিওরির একটা অংশ মনে করে। মহাকাশ পর্যবেক্ষণ হল অতীত কে দেখা। কারণ এই বিশাল ব্রহ্মান্ডে আলো এক স্থান থেকে ওপর স্থান যেতে যে সময় লাগে তার মাঝের ফারাকে কয়েক লক্ষ মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু গোটা জীবনটাই পরিবাহিত হতে পারে। কিছু কিছু স্থান থেকে আলো পৃথিবী পর্যন্ত ...

রাজ্যের একাধিক কোর্টে বোমাতঙ্ক মঙ্গলবার

ছবি
রাজ্যের একাধিক কোর্টে  বোমাতঙ্ক মঙ্গলবার ভারতের কণ্ঠ ব্যুরো : কলকাতা, হুগলী, পূর্ব - বর্ধমান একাধিক কোর্টে বোমাতঙ্ক আতঙ্কে বাইরে বেরিয়ে এলেন আইনজীবী রা। মঙ্গলবার সকাল থেকেই জেলার জাজ ও প্রশাসনের কাছে ই মেইলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। যার ফলে কোর্টের কাজকর্ম ব্যাহত হয় কলকাতা সিটি সেশনস কোর্ট, হুগলী জেলা আদালত, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোর্টে। হুমকিতে বলা হয় জাজের চেম্বারে আই ই ডি, আর ডি এক্স মার্কা বোমা রাখা রয়েছে। দুপুর ১ টার সময় তাতে বিস্ফোরণ হবে। খবর পাওয়ার পর থরোহরিকম্প শুরু হয় আদালত গুলিতে। যদিও কোন বোমা উদ্ধার হয়নি আদালতগুলি থেকে। এগুলি নিছক মজা নাকি বড় কোন নাশকতার ইঙ্গিত স্পষ্ট নয়। যদিও কারা এই হুমকি দিয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

বন্ধুর হাতে শ্লীলতাহানির শিকার কলকাতার এক তরুণী

ছবি
বন্ধুর হাতে শ্লীলতাহানির  শিকার কলকাতার  এক তরুণী ভারতের কণ্ঠ ব্যুরো : বন্ধুর হাতেই শ্লীলতাহানির শিকার কলকাতার এক তরুণী। সূত্র মারফত জানা গিয়েছে বেহালার কাছে ডায়মন্ডহারবার রোডে একজন কুড়ি বছরের তরুণী কে একজন ১৮ বছরের এক তরুণ গাড়িতে তোলার চেষ্টা করে গত শনিবার রাতে। তরুণী কে প্রায় দু কিলোমিটার নিয়ে যায় ওই তরুণ। তরুণীর চিৎকার শুনে কিছু মানুষ গাড়ি টিকে তাড়া করলে ঐ তরুণ মাঝ রাস্তায় চলন্ত গাড়ি থেকে ঐ তরুণী কে ফেলে দেয়। পুলিশ ঐ গুণধর তরুণ অর্ণব সাউ কে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

বসন্ত শুরুতেই চলে গেলেন মুকুল

ছবি
বসন্ত শুরুতেই  চলে গেলেন মুকুল  " যেদিন সকল মুকুল গেলো ঝরে  আমায় ডাকলে কেন গো এমন করে? "                                                                                   ( রবীন্দ্রনাথ... ) না সব মুকুল ঝরে যায়নি। তবে চলে গেলেন বঙ্গ রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুকুল রায়। যিনি ছিলেন দেশের প্রাক্তন রেল মন্ত্রী ও তৃণমূল সাংসদ। ৭১ বছর বয়সে অ্যাপেলো সুপারস্পেশালিটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।  ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৃণমূল দল গঠন করার পেছনে মুকুল রায়ের অবদান ছিলো। একসময় ছিলেন তৃণমূলের নং ২। সারদা মামলায় যুক্ত থাকা তারপর গ্রেফতারির পর থেকে বিরাগভাজন হন নেত্রীর। সেই থেকেই কোনঠাসা। আচমকা বিজেপি তে যোগ থেকে "সিঙ্গুর নিয়ে ভুল করেছি" বলা। থেকে তৃণমূলের যুক্ত হয়ে বলা "যাহা বিজেপি তাহাই তৃণমূল" একাধিক বিতর্কের কান্ডারি ছিলেন। কিন্তু অস্ব...

এবার তৃণমূলের ভাষা দিবসের মঞ্চে বিজেপির এম পি অনন্ত মহারাজ বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা

ছবি
এবার তৃণমূলের  ভাষা দিবসের মঞ্চে  বিজেপির এম পি  অনন্ত মহারাজ  বঙ্গ রাজনীতিতে  জোর জল্পনা ভারতের কণ্ঠ ব্যুরো : এবার একমঞ্চে দেখা গেলো তৃণমূল সুপ্রীমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিজেপির অনন্ত মহারাজ কে। মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভার এম পি।  এদিন মঞ্চে অনন্ত মহারাজকে বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিজেপির রাজ্য সভার এমপি অনন্ত মহারাজ ওরফে নগেন রায় উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের নেতা। মতুয়া রাজবংশী ভোট কাছে টানতেই কি এই কাছাকাছি আসা সেই নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও দীর্ঘ দিন ধরেই বামপন্থীরা দাবী করে আসছেন বিজেমুল তত্বের। অর্থাৎ দুই দল এক বা সমান যদিও শাসক সূত্রে এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দিল্লী - মেরঠ আর আর টি এস কোরিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

ছবি
  দিল্লী - মেরঠ  আর আর টি এস  কোরিডোরের  উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী মোদী  ভারতের কণ্ঠ ব্যুরো : মেরঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নমো ভারত ১৮০ কিমি / ঘন্টা রিজিওনাল রাপিড ট্রানজিট সিস্টেমের। সরাই কালে খান স্টেশন থেকে দিল্লীর নিউ অশোকনগর পর্যন্ত ২১ কিমি স্ট্রেচ র উদ্বোধন করা হল। যার ফলে উত্তরপ্রদেশের মেরঠ থেকে দিল্লীর মধ্যে ট্রেন পরিষেবা আরও দ্রুতগামী হতে চলেছে।  প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন ৮২ কিমির আর আর টি এস কোরিডোর প্রমান করে আধুনিক ভারতের দ্রুতগামী পরিবহন প্রণালী কতটা আধুনিক হতে চলেছে। এর ফলে উত্তরপ্রদেশের মানুষ যারা দিল্লিতে বাড়ি ভাড়া করে থাকেন বা পড়তে যান তাদের খুব সুবিধে হবে। 

উড়িষ্যায় নাবালিকা স্কুল ছাত্রীকে গণধর্ষণ পাঁচ স্কুল শিক্ষকের চাঞ্চল্য দেশজুড়ে

ছবি
উড়িষ্যায় নাবালিকা  স্কুল ছাত্রীকে  গণধর্ষণ  পাঁচ স্কুল শিক্ষকের  চাঞ্চল্য দেশজুড়ে ভারতের কণ্ঠ ব্যুরো : শিশুর যৌন নির্যাতনের এক ভয়াবহ ছবি ধরা পড়লো উড়িষ্যায়। সূত্র মারফত খবর উড়িষ্যার রাজকণিকায় পাঁচজন স্কুল শিক্ষক মিলে ক্লাস সেভেনের একজন ১৩ বছরের নাবালিকার ধর্ষণ করেছেন বলে খবর। ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কতৃক রাজকণিকা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে যার ভিত্তিতে পাঁচজন ধর্ষক শিক্ষক কে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের বিরুদ্ধে পকশো আইনে মামলা দাখিল করা হয়েছে বলে খবর। ছাত্রীর বাবা ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে অভিযোগ জানান বলে জানা গিয়েছে। রাজকণিকার একটি বেসরকারি স্কুলে কিছু শিক্ষক লাগাতার ছাত্রীটিকে যৌন হ্যানস্থা করতেন। বলে জানা গিয়েছে। মানবঅধিকার সংগঠন গুলি সূত্রে জানা গিয়েছে শিক্ষার মন্দিরে ছাত্র ছাত্রী রা নিরাপদ নয় সে আর জি কর, সাউথ কলকাতা ল কলেজ যেমন দেখিয়েছে তেমন দেখিয়ে দিলো পাশের রাজ্য উড়িষ্যার এই প্রাইভেট স্কুল। শিক্ষক নামের কলঙ্ক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।