কয়েকশো কোটি বছর আগের তারার ছবি ধরা পড়লো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে
কয়েকশো কোটি বছর আগের তারার ছবি ধরা পড়লো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে নাসা সূত্রে পাওয়া তারার ছবি ভারতের কণ্ঠ ব্যুরো : ৩৭০ কোটি বছর আগের নক্ষত্রের আলো ধরা পড়লো জেমস ওয়েব স্পেস্ট টেলিস্কোপের স্ক্রিনে। বিজ্ঞানের জগতে আলোড়ন। নাসা সূত্রে জানা গিয়েছে এন জি সি ১৬৩৭ নীহারিকায় একটি তারার মৃত্যু হয়েছে আজ ৩৭০ কোটি বছর আগে তারাটি লাল মহাদানবে পরিণত হয়েছিলো। নাসা সূত্রে খবর আজ যেখানে মৃত তারা সুপারনোভায় পরিণত হয়েছে জেমস ওয়েবে ধরা পড়েছে লাল মহাদানব তারার ছবি। জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল আবিষ্কার করেছিলেন ১৯২৯ সালে যে ব্রহ্মান্ডের বিস্তার আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির নিয়ম মেনে চলে। একে হাবল লেইমাত্রে থিওরি বলে। সেই থিওরির একটা অংশ মনে করে। মহাকাশ পর্যবেক্ষণ হল অতীত কে দেখা। কারণ এই বিশাল ব্রহ্মান্ডে আলো এক স্থান থেকে ওপর স্থান যেতে যে সময় লাগে তার মাঝের ফারাকে কয়েক লক্ষ মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু গোটা জীবনটাই পরিবাহিত হতে পারে। কিছু কিছু স্থান থেকে আলো পৃথিবী পর্যন্ত ...