এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেও ফাঁক থেকে গেলো মুখ্যমন্ত্রী র সিঙ্গুরের সভায়
এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেও ফাঁক থেকে গেলো মুখ্যমন্ত্রী র সিঙ্গুরের সভায় মহাকাল ভৈরব সিঙ্গুরের সভা থেকে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত সব কি ঠিক হল? এদিন বাংলার বাড়ির দ্বিতীয় ধাপ উদ্বোধন হয় যার প্রকল্প মূল্য ২৪১৮০ কোটি, উদ্বোধন হল ঘাটাল মাস্টারপ্ল্যান, ৫০ টি নতুন সুফল বাংলা বাহন, ৮০ কোটির বাংলার শষ্য বীমা, ২২ টি জেলার ৪৭৬০ জন কে পাট্টা দেন মুখ্যমন্ত্রী। কিন্তু এতকিছুর মধ্যে কিছু ফাঁক তো রয়েই গেলো। এদিন সিঙ্গুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন " আমি যদি কথা দি আমি কথা রাখি ১০০% আমি ডবল ইঞ্জিন সরকার নই আমার সরকার মানুষের সরকার। কন্যাশ্রী কতদিন আগে চালু করেছি বন্ধ হয়েছে? কোনোদিন হবেনা। কন্যাশ্রী সম্পর্কে বলেন ফার্স্ট ফেজ হয়েছে সেকেন্ড ফেজ হয়েছে ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড ফেজ ও হবে। স্মার্ট কার্ড স্টুডেন্ট দের ১০ লক্ষ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। ক্লাস নাইনে উঠলে সবুজ সাথীর সাইকেল ক্লাস ইলেভেনে উঠলে ট্যাব টোটাল জিনিসটা বিনা পয়সায় করা হচ্ছে। বাংলার শষ্য বীমা যাদের চাষ বাস নষ্ট হয়ে যায় তাদের আমরা টা...