শুধু ধূমপান নয়! দূষণের জন্য ফুসফুসের ক্যান্সার বাড়ছে বিশ্বজুড়ে
শুধু ধূমপান নয়!
দূষণের জন্য
ফুসফুসের ক্যান্সার
বাড়ছে বিশ্বজুড়ে
ভারতের কণ্ঠ ব্যুরো : ধূমপান করেনা এমন লোকের মধ্যে লাং ক্যানসারের সম্ভাবনা হু হু করে বাড়ছে বিশ্বজুড়ে। চিন্তার ভাঁজ পৃথিবী ব্যাপী ডাক্তারদের। ইউরোপিয়ন মেডিকেল জার্নাল ই এম জি র ইনভেস্টিগেটিং রিপোর্টে এই চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে বলে খবর।
ই এম জি র গবেষণায় দেখা মিলেছে চেইন স্মোকার যাদের লাং ক্যান্সার আছে তাদের মৃত্যুর হার কমেছে। অন্যদিকে যারা জীবনে ধূমপান করেনি তাদের মধ্যে ক্যান্সারে মৃত্যুর হার বাড়ছে। এই যারা ধূমপান করেনা অথচ লাং ক্যান্সারের শিকার তাদের একটা পোশাকি নাম আছে যাকে বলে LCINS
মূলত বিশ্বজুরে শহরগুলিতে দূষণ ও বায়ুতে মিশে থাকা ধুলিকনা মূলত বাড়াচ্ছে ক্রনিক লাং ডিজিস যা অনেক ক্ষেত্রে ক্যান্সারের রূপ নিচ্ছে। গবেষনায় দেখা গেছে মেট্রো শহর গুলিতে ক্রনিক লাং ডিজিস ও ফুসফুসে জল জমা টিস্যু ড্যামেজ হচ্ছে বলে অনুমান চিকিৎসক দের।

মন্তব্যসমূহ